বিষয়বস্তুতে চলুন

দীপা শ্রী নিরৌলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দীপা শ্রী নিরৌলা
दिपा श्री निरौला
দীপা শ্রী নিরৌলা
জন্ম
জাতীয়তানেপালি
পেশাকৌতুকাভিনেতা, অভিনেত্রী, পরিচালক, গায়িকা
কর্মজীবন১৯৯০-বর্তমান

দীপা শ্রী নিরৌলা (নেপালি: दिपाश्री निरौला) একজন নেপালি অভিনেত্রী, কৌতুকাভিনেতা, পরিচালক এবং রেডিও ব্যক্তিত্ব। তিনি চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এবং পরে নেপালি টেলিভিশন সিটকম "টিটো সত্য"-তে তার অভিনীত নারী চরিত্রের জন্য জনপ্রিয়তা অর্জন করেন।[]

নেপালি চলচ্চিত্র জগতে তিনি অন্যতম জনপ্রিয় কৌতুকাভিনেতা ও অভিনেত্রী। পাশাপাশি, তিনি নেপালি চলচ্চিত্রের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র পরিচালকদের মধ্যে একজন। পরিচালক হিসেবে তিনি "ছক্কা পাঞ্জা" ফ্র্যাঞ্চাইজির জন্য বিশেষভাবে পরিচিত, যা নেপালি চলচ্চিত্রের সর্বোচ্চ আয়কারী ফ্র্যাঞ্চাইজি। এছাড়া তিনি "মুন্দ্রে কো কমেডি ক্লাব"-এর প্রথম মরশুমে স্থায়ী অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

দীপা শ্রী নিরাউলা বিরাটনগরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মহেন্দ্র মোরাং ক্যাম্পাস থেকে ইন্টারমিডিয়েট স্তরের শিক্ষা লাভ করেছেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

নিরৌলা নেপালী চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন, যেখানে তিনি "হাতাই কুহিরা" চলচ্চিত্রে অভিনয় করেন। এই সিনেমাটি থারু ভাষায় নির্মিত। পরে তিনি নেপালি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, তবে জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল "টিটো সত্য"-তে অভিনয়ের পর প্রকৃত স্বীকৃতি অর্জন করেন।[][] এছাড়াও, তিনি সংস্কৃত ভাষার চলচ্চিত্র "রাগ-বিরাগম"-এ অভিনয় করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Tito Satya stars provide succour"। The Kathmandu Post। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৮
  2. Mukhiya, Shiva (৩ সেপ্টেম্বর ২০২১)। "Deepa Shree Niraula: A long journey from a bubbly dancer into a blockbuster director"OnlineKhabar (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১১ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১
  3. "Radio Kantipur"। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০
  4. Koirala, Ashwini (২৩ নভেম্বর ২০০৭)। "नम्बर वान" (পিডিএফ)Saptahik (নেপালি ভাষায়)। Kantipur Publications। পৃ. ১, ৬। ২১ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]