বিষয়বস্তুতে চলুন

দি ইংলিশ পেশন্ট (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দি ইংলিশ পেশন্ট
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার
ইংরেজি: The English Patient
পরিচালকঅ্যান্টনি মিনজেলা
প্রযোজকসল জ্যান্টস
চিত্রনাট্যকারঅ্যান্টনি মিনজেলা
উৎসমাইকেল অনদাচি কর্তৃক 
দি ইংলিশ পেশন্ট
শ্রেষ্ঠাংশে
সুরকারগাব্রিয়েল ইয়ারেদ
চিত্রগ্রাহকজন সিল
সম্পাদকওয়াল্টার মার্চ
প্রযোজনা
কোম্পানি
টাইগার মথ প্রডাকশন্স
পরিবেশকমিরাম্যাক্স ফিল্মস (মার্কিন যুক্তরাষ্ট্র)
মিরাম্যাক্স ইন্টারন্যাশনাল (যুক্তরাজ্য; বুয়েনা ভিস্তা ইন্টারন্যাশনালের মাধ্যমে[১])
মুক্তি
  • ১৫ নভেম্বর ১৯৯৬ (1996-11-15)
স্থিতিকাল১৬২ মিনিট[২]
দেশমার্কিন যুক্তরাষ্ট্র[৩][৪]
যুক্তরাজ্য[৫]
ভাষা
  • ইংরেজি
  • জার্মান
  • ইতালীয়
  • আরবি
নির্মাণব্যয়$২৭-৪৩ মিলিয়ন[৬][৭]
আয়$২৩২ মিলিয়ন[৬]

দি ইংলিশ পেশন্ট (ইংরেজি: The English Patient) হল অ্যান্টনি মিনজেলা পরিচালিত ১৯৯৬ সালের মহাকাব্যিক প্রণয়ধর্মী যুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র। এটি মাইকেল অনদাচি রচিত ১৯৯২ সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এবং এটি প্রযোজনা করেছেন সল জ্যান্টস। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন রেফ ফাইঞ্জ ও ক্রিস্টিন স্কট টমাস এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেন জুলিয়েত বিনোশ, উইলেম ডাফো ও কলিন ফার্থ।

চলচ্চিত্রটি বিপুল প্রশংসিত হয় এবং বক্স অফিসে ব্যবসাসফল হয়। এটি ৬৯তম একাডেমি পুরস্কারে ১২টি মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালনা (মিনজেলা), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (বিনোশ)-সহ নয়টি পুরস্কার অর্জন করে। এছাড়াও চলচ্চিত্রটি পাঁচটি বাফটা পুরস্কার ও দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করে। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট দি ইংলিশ পেশন্ট চলচ্চিত্রটিকে ২০শ শতাব্দীর সেরা ব্রিটিশ চলচ্চিত্রের তালিকায় ৫৫তম স্থান প্রদান করে।[৮] আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট চলচ্চিত্রটিকে সর্বকালের ৫৬তম সেরা প্রেমের গল্প হিসেবে স্থান দেয়।[৯]

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]

সমাদর ও উত্তরাধিকার

[সম্পাদনা]

পর্যালোচনা সংগ্রাহক ওয়েবসাইট রটেন টম্যাটোসে ৯১টি পর্যালোচনার ভিত্তিতে ৭.৯/১০ গড়ে চলচ্চিত্রটির রেটিং ৮৬%। ওয়েবসাইটটির সমালোচনামূলক মতানৈক্যে বলা হয়, "যদিও এটি অত্যধিক দৈর্ঘ্য ও উচ্চাকাঙ্খার জন্য ভুগেছে, তবুও মাইকেল অনদাচির উপন্যাসের পরিচালক মিনজেলার এই রূপান্তর জটিল, জোরালো ও মর্মস্পর্শী"।[১০] মেটাক্রিটিকে ৩১টি সমালোচনামূলক পর্যালোচনার ভিত্তিতে চলচ্চিত্রটির রেটিং ৮৭/১০০।[১১] দর্শকদের উপর জরিপের মাধ্যমে সিনেমাস্কোর চলচ্চিত্রটিকে এ+ থেকে এফ স্কেলে "এ-" গ্রেড প্রদান করে।[১২]

দ্য নিউ ইয়র্ক টাইমস-এর জ্যানেট মাসলিন চলচ্চিত্রটিকে "সাহিত্যিক রূপান্তরের এক অত্যাশ্চর্য কীর্তি এবং সম্পূর্ণ চলচ্চিত্রশৈলির বিজয়" বলে আখ্যায়িত করেন।[১৩] শিকাগো সান-টাইমস-এর রজার ইবার্ট চলচ্চিত্রটিকে চারে চার রেটিং দিয়ে বলেন, "এটি এমন ধরনের চলচ্চিত্র যা আপনি দুইবার দেখতে পারেন - প্রথমবার প্রশ্নের জন্য, দ্বিতীয়বার উত্তরের জন্য"।[১৪]

সিনফেল্ড ধারাবাহিকের দি ইংলিশ পেশন্ট পর্বে চলচ্চিত্রটির উল্লেখ রয়েছে, যেখানে এই চলচ্চিত্রটি অপছন্দ করার জন্য এলেইন চরিত্রটিকে তার বন্ধু ও সহকর্মীরা পরিত্যাগ করে।[১৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "The English Patient (1996)"। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৫।
  2. ↑ "The English Patient (15)"। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ৪ ডিসেম্বর ১৯৯৬। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৫।
  3. ↑ "The English Patient"। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৫।
  4. ↑ "The English Patient"। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ২৭ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৫।
  5. ↑ বাউয়ার, প্যাট্রিশিয়া। "The English Patient"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৫।
  6. 1 2 বক্স অফিস মোজোতে The English Patient (ইংরেজি)
  7. ↑ Shulgasser, Barbara (২২ নভেম্বর ১৯৯৬)। "Masterful 'English Patient'"। সান ফ্রান্সিস্কো ক্রনিকল। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৫।
  8. ↑ "British Film Institute – Top 100 British Films"। সিনেমারেল্ম (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৫।
  9. ↑ "AFI's 100 YEARS…100 PASSIONS"। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৫।
  10. ↑ রটেন টম্যাটোসে The English Patient
  11. ↑ মেটাক্রিটিকে The English Patient উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন (ইংরেজি)
  12. ↑ "Cinemascore"। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৫।
  13. ↑ মাসলিন, জ্যানেট (১৫ নভেম্বর ১৯৯৬)। "Adrift in Fiery Layers of Memory"। দ্য নিউ ইয়র্ক টাইমস (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৫।
  14. ↑ ইবার্ট, রজার (২২ নভেম্বর ১৯৯৬)। "The English Patient Movie Review (1996)"। রজারইবার্ট.কম। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৫।
  15. ↑ "Why Seinfeld Went in on The English Patient"। ভ্যানিটি ফেয়ার। ১৮ নভেম্বর ২০১৬। ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:অ্যান্টনি মিনজেলা