বিষয়বস্তুতে চলুন

দি আনডিফিটেড (ছোটগল্প)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"দি আনডিফিটেড" হল আর্নেস্ট হেমিংওয়ের লেখা একটি ছোটোগল্প। এটি প্রথম প্রকাশিত হয় জার্মান ডার কুয়ারশনিট পত্রিকায়।[] পরবর্তীকালে হেমিংওয়ের মেন উইদআউট উইমেন (১৯২৭) শীর্ষক ছোটোগল্প সংকলনে অন্তর্ভুক্ত হয় গল্পটি।[] এই গল্পের উপজীব্য চোট থেকে সেরে ওঠা এক বয়স্ক বুলফাইটারের ক্রীড়াঙ্গনে প্রত্যাবর্তনের কাহিনী।

বুলফাইটার মানুয়েল গার্সিয়া সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি মাদ্রিদে একটি কাজের সন্ধান করছেন। রেতানা নামে এক বৃদ্ধ প্রোমোটার (ক্রীড়া সংগঠক) পরদিন সন্ধ্যায় এক "নৈশ" লড়াইয়ের জন্য তাঁকে ভাড়া করেন। তারপর মানুয়েল তাঁর পুরনো বন্ধু জুরিতোকে তাঁর সাহায্যার্থে পিকাডোর (ষাঁড়ের লড়াইয়ে বল্লমধারী অশ্বারোহী যোদ্ধা) হিসেবে নিযক্ত করে। জুরিতো মানুয়েলকে লড়াইতে নামতে বারণ করে। কিন্তু মানুয়েল তার কথা না শুনে লড়াইতে নামে এবং সেই রাতে প্রথম ষাঁড়টির আঘাতেই আহত হয়। গল্পের শেষে দেখা যায় তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে আরোগ্যশালায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ein deutscher Chefredakteur entdeckt den unbekannten Ernest Hemingway"। ১৪ মে ২০২১।
  2. MacDonald, Scott (১৯৭২)। "Implications of Narrative Perspective in Hemingway's "The Undefeated""। The Journal of Narrative Technique (1): ১–১৫। আইএসএসএন 0022-2925জেস্টোর 30225265

বহিঃসংযোগ

[সম্পাদনা]