বিষয়বস্তুতে চলুন

দিল্লি দরবার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯১১ সালের দিল্লি দরবার, মঞ্চে উপবিষ্ট রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরি।

দিল্লি দরবার (আক্ষরিক অর্থে "দিল্লির দরবার") ছিল ভারতের সম্রাট বা সম্রাজ্ঞীর সিংহাসন আরোহণ উপলক্ষে ব্রিটিশ রাজ কর্তৃক দিল্লির করোনেশন পার্কে আয়োজিত একটি রাজকীয় গণসমাবেশ। আনুষ্ঠানিক নামটি ফারসি শব্দ ‘দরবার’ (রাজকীয় দরবার) থেকে উদ্ভূত হয়েছিল। এটি ইম্পেরিয়াল দরবার নামেও পরিচিত, ব্রিটিশ সাম্রাজ্যের চরম উৎকর্ষের সময়ে ১৮৭৭, ১৯০৩ এবং ১৯১১ সালে তিনবার অনুষ্ঠিত হয়েছিল। ১৯১১ সালের দরবারটিই একমাত্র দরবার ছিল যেখানে সার্বভৌম শাসক পঞ্চম জর্জ নিজে উপস্থিত ছিলেন রাণী মেরিকে নিয়ে; পূর্ববর্তী দরবারগুলিতে রাজার প্রতিনিধিত্ব করতেন তাঁর ভাইসরয়। শেষ সম্রাট ষষ্ঠ জর্জের জন্য ১৯৩৭ বা ১৯৩৮ সালে একটি দরবার আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু প্রধানত ব্রিটিশ রাজে দানা বাঁধতে থাকা ক্রমবর্ধমান স্বাধীনতা আন্দোলনের কারণে তা স্থগিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারত ও পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করায় দরবার প্রথা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, যার ফলে রাজা ষষ্ঠ জর্জ ও রানী এলিজাবেথের প্রবল ইচ্ছা থাকলেও আর দিল্লিতে দরবারে আসা হয়নি।

তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিপত্তির অন্যতম প্রতীক ছিল এই দরবার।

তথ্যসূত্র

[সম্পাদনা]