বিষয়বস্তুতে চলুন

দিমিত্রি আইভানোভস্কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিমিত্রি আইভানোভস্কি
আইভানোভস্কি, আনু.১৯১৫
জন্ম(১৮৬৪-১০-২৮)২৮ অক্টোবর ১৮৬৪
মৃত্যু২০ জুন ১৯২০(1920-06-20) (বয়স ৫৫)
জাতীয়তারাশিয়ান
মাতৃশিক্ষায়তনসেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণভাইরাসের জনক, টোবাকো মোজাইক ভাইরাস
বৈজ্ঞানিক কর্মজীবন
ডক্টরেট উপদেষ্টাআন্দ্রেই ফ্যামিনসিন
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনএডলফ মায়ের
যাদেরকে প্রভাবিত করেছেনওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি

দিমিত্রি আইওসিফোভিচ আইভানভস্কি (বিকল্প বানান দেমিত্রি বা দিমিত্রি আইইয়ানোভস্কি; রুশ: Дми́трий Ио́сифович Ивано́вский; [] ২৮ অক্টোবর ১৮৬৪ – ২০ জুন ১৯২০) ছিলেন একজন রুশ উদ্ভিদবিজ্ঞানী, ভাইরাসের সহ-আবিষ্কারক (১৮৯২) এবং ভাইরাসবিদ্যার অন্যতম প্রতিষ্ঠাতা।[][][][][]

জীবনী

[সম্পাদনা]

আইভানোভস্কি গডভ উয়েজডের নিজ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৮৭ সালে আন্দ্রেই ফ্যামিন্টসিনের অধীনে সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। ঐ সময়ে তাকে ইউক্রেন এবং বেসারাবিয়ায় একটি তামাক রোগের তদন্তের জন্য পাঠানো হয়েছিল যা সেই সময়ে সেখানে অবস্থিত বাগানগুলির ব্যাপক ক্ষতি করেছিলো। তিন বছর পরে, তাকে তামাক গাছের অনুরূপ রোগের ঘটনা দেখার জন্য ক্রিমিয়ায় নিয়োগ দেওয়া হয়েছিলো। তিনি আবিষ্কার করেছিলেন যে উভয় রোগের ঘটনাই একটি অত্যন্ত ক্ষুদ্র সংক্রামক এজেন্ট দ্বারা সৃষ্ট হয়েছিল, যা চীনামাটির বাসন চেম্বারল্যান্ড ফিল্টারে প্রবেশ করতে সক্ষম। কিন্তু ব্যাকটেরিয়া কখনও এই ফিল্টার ভেদ করতে পারে না। এই বিষয়ে গবেষণার পর তিনি একটি নিবন্ধ (১৮৯২)[] এবং একটি গবেষণাপত্র (১৯০২) প্রকাশ করেন।[] তারপরে তিনি ইম্পেরিয়াল ইউনিভার্সিটি অফ ওয়ারশ এবং রোস্তভ-ন্য-দানুর ডনস্কয় বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেন।

১৯৬৪ সালের সোভিয়েত স্ট্যাম্পে আইভানোভস্কি

১৮৯৮ সালে, ডাচ মাইক্রোবায়োলজিস্ট মার্টিনাস বাইয়েরিঙ্ক স্বাধীনভাবে আইভানোভস্কির পরীক্ষা-নিরীক্ষার প্রতিলিপি তৈরি করেন এবং নিশ্চিত হন যে ফিল্টার করা দ্রবণটিতে একটি নতুন ধরনের সংক্রামক এজেন্ট রয়েছে। যার নাম দেন তিনি ভাইরাস। বাইয়েরিঙ্ক অবশ্য পরবর্তীকালে আইভানোভস্কির আবিষ্কারের অগ্রাধিকার কথা স্বীকার করেছিলেন।[]

মন্তব্য

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. লেশভালিয়ের, হিউবার্ট (১৯৭২)। "Dmitri Iosifovich Ivanovski (1864–1920)" (ইংরেজি ভাষায়)। আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি: ১৩৫–৪৫। ডিওআই:10.1128/BR.36.2.135-145.1972আইএসএসএন 0005-3678পিএমসি 408320পিএমআইডি 4557165 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  2. লুস্টিগ, এ; লেভাইন, এ জে (আগস্ট ১৯৯২)। "One hundred years of virology" (ইংরেজি ভাষায়): ৪৬২৯–৩১। ডিওআই:10.1128/JVI.66.8.4629-4631.1992পিএমসি 241285পিএমআইডি 1629947 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  3. বস, এল (১৯৯৫)। "The Embryonic Beginning of Virology: Unbiased Thinking and Dogmatic Stagnation" (ইংরেজি ভাষায়): ৬১৩–৬১৯। ডিওআই:10.1007/bf01718437আইএসএসএন 0304-8608পিএমআইডি 7733832 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  4. জাইটলিন, মিলটন (১৯৯৮)। "The Discovery of the Causal Agent of the Tobacco Mosaic Disease" (পিডিএফ)ডিসকভারিজ ইন প্ল্যান্ট বায়োলজি (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ড পাবলিশিং কোম্পানি। পৃ. ১০৫–১১০। আইএসবিএন ৯৭৮-৯৮১-০২-১৩১৩-৮
  5. সেবাস্তিয়ান, অ্যান্টন (২০০১)। অ্যা ডিকশনারি অব দ্য হিস্ট্রি অব সায়েন্স (ইংরেজি ভাষায়)। ইনফোরমা হেলথ কেয়ার। পৃ. ২৬৭। আইএসবিএন ৯৭৮১৮৫০৭০৪১৮৮। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০০৮
  6. Iwanowski, D. (১৮৯২)। "Über die Mosaikkrankheit der Tabakspflanze" (জার্মান এবং রুশ ভাষায়): ৬৭–৭০। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য) Translated into English in Johnson, J., Ed. (1942) Phytopathological classics (St. Paul, Minnesota: American Phytopathological Society) No. 7, pp. 27–-30.
  7. Iwanowski, D. (১৯০৩)। "Über die Mosaikkrankheit der Tabakspflanze" (জার্মান ভাষায়): ১–৪১। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  8. Lustig, A.; Levine, A. J. (আগস্ট ১৯৯২)। "One hundred years of virology": ৪৬২৯–৩১। ডিওআই:10.1128/JVI.66.8.4629-4631.1992পিএমসি 241285পিএমআইডি 1629947 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)

সূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  1. Дмитрій Іосифовичъ Ивановскій in Russian pre-revolutionary script.
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি