দিব্যা দেশমুখ
| দিব্যা দেশমুখ | |
|---|---|
২০২৫ সালে দেশমুখ | |
| দেশ | |
| জন্ম | ৯ ডিসেম্বর ২০০৫[১] নাগপুর, মহারাষ্ট্র, ভারত |
| খেতাব |
|
| সর্বোচ্চ রেটিং | ২৫০১ (অক্টোবর ২০২৪) |
দিব্যা দেশমুখ (জন্ম ৯ ডিসেম্বর ২০০৫) একজন ভারতীয় দাবা খেলোয়াড় যিনি মহিলা গ্র্যান্ডমাস্টার এবং আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জন করেছেন।[২] তিনি অলিম্পিয়াডে তিনবার স্বর্ণপদক বিজয়ী। দিব্যা এশিয়ান চ্যাম্পিয়নশিপ, বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ এবং বিশ্ব যুব প্রতিযোগিতায়ও একাধিক স্বর্ণপদক জিতেছেন।[৩]
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]দিব্যা নাগপুরে একটি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন।[৪] তার পিতা-মাতা, জিতেন্দ্র দেশমুখ এবং নম্রতা দেশমুখ দুজনেই ডাক্তার।[৫] তিনি ভবনস ভগবানদাস পুরোহিত বিদ্যা মন্দির থেকে তার প্রাথমিক শিক্ষা লাভ করেন। [৬]
কেরিয়ার
[সম্পাদনা]দিব্যা ২০২১ সালে ভারতের ২১তম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার হন।[৪] তিনি ২০২২ সালে মহিলা ভারতীয় দাবা চ্যাম্পিয়নশিপ জেতেন।[৭] তিনি ২০২২ সালের দাবা অলিম্পিয়াডে একটি ব্যক্তিগত ব্রোঞ্জ পদকও জেতেন। তিনি স্বর্ণপদক বিজয়ী ফিদে অনলাইন দাবা অলিম্পিয়াড ২০২০ দলেরও সদ্যস্যা ছিলেন।[৮][৯] ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত, তিনি ছিলেন ভারতের দ্বিতীয় স্থান অধিকারী মহিলা দাবা খেলোয়াড়।
২০২৩ সালে, আলমাটিতে তিনি এশিয়ান মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ জেতেন। এরপর তিনি টাটা স্টিল ইন্ডিয়া পরিচালিত দাবা প্রতিযোগিতায় মহিলাদের র্যাপিড বিভাগে প্রথম স্থান অর্জন করেন, যদিও তিনি সর্বনিম্ন স্থানের অধিকারী ছিলেন। ঐ প্রতিযোগিতায় তিনি হারিকা দ্রোণাভাল্লি, ভান্তিকা আগরওয়াল, কোনেরু হাম্পি, সাভিথা শ্রী বি, ইরিনা ক্রুশ এবং নিনো বাতসিয়াশভিলিকে পরাজিত করেন, মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন জু ওয়েঞ্জুন এবং আন্না উশেনিনার সাথে ড্র করেন এবং পোলিনা শুভালোভার কাছে একমাত্র পরাজিত হন।
২০২৪ সালের মে মাসে, দিব্যা শারজা চ্যালেঞ্জার্স প্রতিযোগিতায় বিজয়ী হন। এই বড় মুক্ত প্রতিযোগিতায় জয়ের ফলে তিনি পরের বছর শারজা মাস্টার্সে স্থান পান।[১০] ঐ বছর জুন মাসে তিনি ২০২৪ সালের ফিদে অনুর্ধ ২০ বিশ্ব বালিকা দাবা চ্যাম্পিয়ন হন। তিনি চতুর্থ ভারতীয় হিসেবে বিশ্ব জুনিয়র গার্লস খেতাব জিতেছেন। তাঁর আগে ২০০১ সালে কোনেরু হাম্পি, ২০০৮ সালে হারিকা দ্রোণাভল্লি এবং ২০০৯ সালে সৌম্য স্বামীনাথন এই খেতাব জিতেছেন। [৩] এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে তিনি পাঁচ ঘন্টার ম্যারাথন লড়াইয়ে বুলগেরিয়ার তৃতীয় বাছাই বেলোস্লাভা ক্রাস্তেভাকে পরাজিত করে সম্ভাব্য ১১ পয়েন্টের মধ্যে ১০ পয়েন্ট অর্জন করে স্বর্ণপদক জিতে নেন।[৫]
২০২৪ সালের সেপ্টেম্বরে দিব্যা ৪৫তম দাবা অলিম্পিয়াড ২০২৪এ দলীয় স্বর্ণপদকের পাশাপাশি ব্যক্তিগত স্বর্ণপদকও জেতেন।[১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Divya Deshmukh FIDE profile"। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ Ahmed, Shahid (১৯ অক্টোবর ২০২১)। "Divya Deshmukh becomes the 22nd Woman Grandmaster of India"। Chessbase India। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২।
Divya Deshmukh scored her final WGM-norm in her first tournament in over 17 months at First Saturday GM October 2021.
- 1 2 Raghavan, R. Srinivasa (২০ জুন ২০২৪)। "Divya Deshmukh, India's new chess star, looks set to checkmate the world"। thefederal.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৪।
- 1 2 "Meet Divya Deshmukh: All You Need To Know About Indian Chess Player Who Faced Sexism From Fans - In Pics"। Zee News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৪।
- 1 2 "Nagpur's queen India's pride: Divya Deshmukh is world junior chess champion"। The Times of India। ১৪ জুন ২০২৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৪।
- ↑ Shekhawat, Meemansa। "Meet Divya Deshmukh, grandmaster who helped India clinch gold medal at Budapest Chess Olympiad at age of..."। DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ Navalgund, Niranjan (৫ মার্চ ২০২২)। "Arjun Erigaisi, Divya Deshmukh Clinch Indian National Championships"। chess.com। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২২।
- ↑ "India – FIDE Online Olympiad 2020"। FIDE Online Olympiad 2020 / 24 July - August 30। ১৮ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Who is Divya Deshmukh? Nagpur chess prodigy bags World U-20 Chess Championship title - CNBC TV18"। CNBCTV18 (ইংরেজি ভাষায়)। ১৪ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৪।
- ↑ Ahmed, Shahid (২৩ মে ২০২৪)। "Divya Deshmukh wins Sharjah Challengers 2024"। ChessBase India। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৪।
- ↑ Burtasova, Anna (২২ সেপ্টেম্বর ২০২৪)। "India triumphs at 45th Chess Olympiad, winning both Open and Women's competitions"। www.fide.com (ইংরেজি ভাষায়)। ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ফিদে সাইটে দিব্যা দেশমুখের রেটিং কার্ড (ইংরেজি)
- Divya Deshmukh player profile at Chess.com
| পুরস্কার ও স্বীকৃতি | ||
|---|---|---|
| পূর্বসূরী পি. ভি. নন্দিধা |
মহিলা এশিয়ান দাবা চ্যাম্পিয়ন ২০২৩–বর্তমান |
উত্তরসূরী দায়িত্বাধীন |
| পূর্বসূরী ভক্তি কুলকার্নি |
ভারতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন ২০২২ |
উত্তরসূরী পদ্মিনী রাউত |
- বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়ন
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী
- ২১শ শতাব্দীর ভারতীয় ব্যক্তি
- বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়ন
- নাগপুরের ক্রীড়াবিদ
- দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণকারী খেলোয়াড়
- দাবার আন্তর্জাতিক মাস্টার
- ভারতীয় নারী দাবাড়ু
- দাবার নারী গ্র্যান্ডমাস্টার
- জীবিত ব্যক্তি
- ২০০৫-এ জন্ম
- দাবার গ্র্যান্ডমাস্টার
- মারাঠি ব্যক্তি
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী ক্রীড়াবিদ