বিষয়বস্তুতে চলুন

দিনাজপুর সরকারি সিটি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
 দিনাজপুর সরকারি সিটি কলেজ, দিনাজপুর
Dinajpur Govt. City College

ধরনসরকারী
স্থাপিত১৯৬৬
দিনাজপুর, বাংলাদেশ
ইআইআইএন১৩৩৭৮৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষআলী আহমেদ (ভারপ্রাপ্ত)
শিক্ষার্থী১,১০০+
অবস্থান
দিনাজপুর
ওয়েবসাইটdinajpurgcc.edu.bd
মানচিত্র

দিনাজপুর সরকারি সিটি কলেজ (পূর্বনাম: গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট, দিনাজপুর) বাংলাদেশের একটি উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, যেটি দিনাজপুর জেলা সদরে অবস্থিত।[] ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে বৃহত্তর দিনাজপুর অঞ্চলে সরকারি পর্যায়ে পরিচালিত একমাত্র এই প্রতিষ্ঠানটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সাল থেকে বর্তমান নামে পরিচিতি লাভ করে।

প্রতিষ্ঠার ইতিহাস

[সম্পাদনা]

১৯৫৯ সালের জাতীয় শিক্ষা কমিশনের[] নির্দেশনা অনুসারে তৎকালীন সরকার পূর্ব পাকিস্তানের ১৬টি[] জেলা সদরে 'গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট' স্থাপন করা সিদ্ধান্ত গ্রহণ করে[] এবং ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা 'এউএসএইড'-এর আর্থিক ও কারিগরী সহায়তায় ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা, বরিশাল এবং সিলেট জেলা শহরে ১৯৬৫ হতে ১৯৬৭ সালের মধ্যে এই কমার্র্শিয়াল ইনস্টিটিউটসমূহ স্থাপিত হয়।[]

শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]
কলেজে উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের একটি অনুষ্ঠান

এই প্রতিষ্ঠানটিতে ঢাকা শিক্ষা বোর্ড এর আধিনে দুই বছর মেয়াদী 'ডিপ্লোমা-ইন-বিজনেস ষ্টাডিজ' (ডিআইবিএস) নামে একটি কর্মমূখী শিক্ষা কোর্স পরিচালনা করা হয়।[][] বর্তমানে দিনাজপুর বোর্ড এর অধীনে জেনারেল শাখা অর্থাৎ বিজ্ঞান,মানবিক ও ব্যাবসা শিক্ষা শাখা পরিচালিত হচ্ছে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "বিলুপ্তির পথে গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫
  2. 1 2 3 যুগোপযোগী হচ্ছে সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "১৬ কমার্শিয়াল কলেজের ২০ হাজার শিক্ষার্থী ভর্তির আবেদনের সুযোগ থেকে বঞ্চিত"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]