বিষয়বস্তুতে চলুন

দিনাজপুর সরকারি মহিলা কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিনাজপুর সরকারি মহিলা কলেজ
ধরনসরকারি
স্থাপিত জুলাই ১৯৬৬; ৫৯ বছর আগে (1966-07-01)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
দিনাজপুর শিক্ষা বোর্ড
ইআইআইএন১২০৮২২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষমো লুৎফর রহমান
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৩৯
শিক্ষার্থী৬,১৪০
স্নাতক৪,৩৩২
স্নাতকোত্তর১৫৩
অন্যান্য শিক্ষার্থী
১৬৫৫ (এইচএসসি)
ঠিকানা
দক্ষিণ বালুবাড়ি
, ,
৫২০১
,
বাংলাদেশ
শিক্ষাঙ্গনশহুরে, ১১.৬৭ একর (৪.৭২ হেক্টর)
ভাষাবাংলা
ওয়েবসাইটdinajpurgmc.edu.bd
মানচিত্র

দিনাজপুর সরকারি মহিলা কলেজ দিনাজপুর জেলা শহরে অবস্থিত একটি সরকারি মহাবিদ্যালয়। শহরের প্রাণকেন্দ্র বালুবাড়িতে এই কলেজটির অবস্থান। এই কলেজটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৯ সালে সরকারিকরণ করা হয়। এই প্রতিষ্ঠানের সব আসন নারীদের জন্য সংরক্ষিত।

বর্তমানে এ কলেজে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষপর্ব স্তরে কোর্স চালু আছে। ২০২৪ সালের তথ্যানুসারে এখানে ৬১৪০ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রিপন কলেজের অধ্যক্ষ রবীন্দ্র নারায়ণ ঘোষ কলকাতা থেকে দিনাজপুরে এসে রিপন কলেজের একটি শাখা প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ১৯৪২ সালের ১ জুলাই মহারাজা হাইস্কুলের একটি ভবনে "রিপন কলেজ, দিনাজপুর শাখা" নামে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় অধিকাংশ শিক্ষক কলকাতায় ফিরে গেলে কলেজটি সংকটে পড়ে। ওই সময় প্রখ্যাত দার্শনিক গোবিন্দ চন্দ্র দেব অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলে প্রতিষ্ঠানটি "সুরেন্দ্রনাথ কলেজ" নামে নতুনভাবে যাত্রা শুরু করে। ১৯৫৪ সালে কলেজটি বালুবাড়ি এলাকায় নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হয় এবং ১৯৫৬ সালে এটি "দিনাজপুর সরকারি কলেজ" নামে পরিচিতি পায়। ১৯৬৬ সালে কলেজটি সুইহারী এলাকায় স্থানান্তরিত হলে পুরাতন ক্যাম্পাস খালি হয়। এই সুযোগে দিনাজপুরে একটি নারীদের জন্য আলাদা কলেজ প্রতিষ্ঠার দাবি জোরালো হয়। এরপর প্রতিষ্ঠিত হয় "দিনাজপুর সরকারি মহিলা কলেজ"। মিসেস মাজেদা বেগম ছিলেন কলেজটির প্রথম অধ্যক্ষ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাক বাহিনী কলেজ প্রাঙ্গণে আর্মি ক্যাম্প স্থাপন করলে কলেজটি ক্ষতির মুখে পড়ে। স্বাধীনতার পর কলেজটি পুনরায় চালু হয় এবং ১৯৭৯ সালে কলেজটি জাতীয়করণ হয়।[]

উপলব্ধ কোর্স

[সম্পাদনা]
উচ্চ মাধ্যমিক
  • মানবিক
  • বিজ্ঞান
  • বাণিজ্য
স্নাতক (পাস)
  • বিএ (পাস)
  • বিএসএস (পাস)
স্নাতক (সম্মান)
  • বাংলা
  • ইংরেজি
  • ইতিহাস
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  • দর্শন
  • রাষ্ট্রবিজ্ঞান
  • সমাজকর্ম
  • অর্থনীতি
স্নাতকোত্তর (শেষপর্ব)
  • বাংলা
  • রাষ্ট্রবিজ্ঞান
  • সমাজকর্ম

শিক্ষার্থী

[সম্পাদনা]

২০২৪ সালের ব্যানবেইসের তথ্যানুসারে উচ্চ মাধ্যমিক স্তরে ১৬৫৫ জন, স্নাতক (পাশ) স্তরে ৪৯৭ জন, স্নাতক (সম্মান) স্তরে ৩৮৩৫ জন এবং স্নাতকোত্তর স্তরে ১৫৩ জন মিলে মোট ৬১৪০ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।

ফলাফল

[সম্পাদনা]

২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ১৩,৫০৭ জন, পাস করেছে ১২,১০৩ জন, ফেল করেছে ১,৪০৪ জন, এ+ পেয়েছে ১,৯৭৪ জন, শতকরা পাস করেছে ৮৯.৬১%, শতকরা এ+ পেয়েছে ১৪.৬১ %।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কলেজের ইতিহাস - দিনাজপুর সরকারি মহিলা কলেজ"www.dinajpurgmc.edu.bd। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৫
  2. "Dinajpur Govt. Women College - Sohopathi | সহপাঠী"Sohopathi | সহপাঠী (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]