দাসারি সুধা
দাসারি সুধা | |
|---|---|
| অন্ধ্রপ্রদেশ বিধানসভার সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২ নভেম্বর ২০২১ | |
| পূর্বসূরী | গুনথোটি ভেঙ্কট সুব্বাইয়া |
| উত্তরসূরী | দায়িত্বাধীন |
| নির্বাচনী এলাকা | বাদভেল |
| ব্যক্তিগত বিবরণ | |
| রাজনৈতিক দল | ওয়াইএসআর কংগ্রেস পার্টি |
| দাম্পত্য সঙ্গী | গুনথোটি ভেঙ্কট সুব্বাইয়া |
| সন্তান | One Daughter & One Son |
| বাসস্থান | বাদভেল, কাডাপা জেলা, অন্ধ্রপ্রদেশ |
| শিক্ষা | এমবিবিএস |
| প্রাক্তন শিক্ষার্থী | কর্নুল মেডিকেল কলেজ |
| জীবিকা | স্ত্রীরোগ বিশেষজ্ঞ |
দাসারি সুধা (জন্ম ১৯৭০) হলেন অন্ধ্র প্রদেশের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি অন্ধ্র প্রদেশ বিধানসভার সদস্য। তিনি ২০২১ এবং ২০২৪ সালের অন্ধ্র প্রদেশ বিধানসভা নির্বাচনে ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রতিনিধিত্ব করে বাডভেল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন।[১][২]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]সুধা কাডাপা জেলার বাদভেলের বাসিন্দা। তাঁর প্রয়াত স্বামী গুন্থোতি ভেঙ্কট সুব্বাইয়াও একজন বিধায়ক ছিলেন। তাঁদের এক মেয়ে এবং এক ছেলে রয়েছে। সুধা ১৯৯৯ সালে কুর্নুল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]২০২১ সালে সুধার স্বামী গুন্থোতি ভেঙ্কট সুব্বাইয়া অসুস্থতার কারণে মারা যান এবং আসনটি খালি হওয়ায় উপনির্বাচনের প্রয়োজন হয়। এরপর ২০২১ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভার উপনির্বাচনে সুধা প্রথমবারের মতো বাডভেল বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ ক'রে বিধায়ক হন।[৪][৫][৬][৩] তিনি ভারতীয় জনতা পার্টির পান্থালা সুরেশকে ৯০,৫৩৩ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন।[৭] ২০২৪ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে টিডিপি-বিজেপি-জেএসপি জোটের পক্ষে ঢেউ থাকা সত্ত্বেও সুধা বাডভেল বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভারতীয় জনতা পার্টি বোজ্জা রোশনাকে পরাজিত করেন এবং আসনটি ধরে রাখেন। তিনি ৯০,৪১০ ভোট পেয়ে ১৮,৫৬৭ ভোটের ব্যবধানে জয়ী হন।[১][৮][৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Dasari Sudha, YSRCP Candidate from Badvel Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Assembly Election 2024 Result News"। www.news18.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪।
- ↑ Rangarajan, A. D. (৪ জুন ২০২৪)। "TDP-led alliance gains big in Jagan's home turf, wins seven of 10 Assembly seats in undivided Kadapa district"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪।
- 1 2 "Dasari Sudha (Criminal & Asset Declaration)" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।
- ↑ "Dasari Sudha of YSR Congress wins Badvel assembly seat" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।
- ↑ "YSRCP's D Sudha, wife of deceased MLA, wins Badvel bye-poll in AP" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।
- ↑ "YSRC candidate Dasari Sudha retains Badvel assembly seat" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।
- ↑ IANS (২ নভেম্বর ২০২১)। "Andhra Pradesh: YSRCP's Dasari Sudha Wins Badvel Assembly Seat"। news.abplive.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪।
- ↑ "Badvel Assembly Election Results 2024: Badvel Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday"। India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪।
- ↑ "Badvel (SC) Constituency Election Results 2024: Badvel (SC) Assembly Seat Details, MLA Candidates & Winner"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪।