দাসারি কোটিরত্নম
দাসারি কোটিরত্নম | |
|---|---|
| জন্ম | |
| মৃত্যু | ২১শে ডিসেম্বর ১৯৭২ চিলাকালুরিপেটা, গুণ্টুর জেলা, অন্ধ্র প্রদেশ, ভারত |
| পেশা |
|
দাসারি কোটিরত্নম ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী, গায়ক এবং চলচ্চিত্র প্রযোজক। তিনি ছিলেন তেলুগু চলচ্চিত্রের প্রথম মহিলা প্রযোজক।[১][২] তিনিই প্রথম অভিনেত্রী যিনি অন্ধ্রপ্রদেশে একটি থিয়েটার গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন।[২] থিয়েটার অভিনেত্রী হিসেবে তাঁর জীবন চার দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত।
তিনি অরোরা ফিল্ম কর্পোরেশনের সহযোগিতায় তাঁর প্রথম চলচ্চিত্র, সতী অনসূয়া (১৯৩৫) প্রযোজনা করেন। তিনি পরবর্তীতে লঙ্কা দহনম (১৯৩৬), মোহিনী ভষ্মাসুর (১৯৩৮), ভারা বিক্রায়ম (১৯৩৯), পাণ্ডুরঙ্গ বিতালা (১৯৩৯), পাদুকা পট্টাভিষেকম (১৯৪৫), বারুধিনী (১৯৪৬), গোল্লাভামা (১৯৪৭) এর মতো ছবিতে অভিনয় করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]দাসারি কোটিরত্নম বর্তমান অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলার কাপু পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম ১৮৯৮ বা ১৯১০ সালে।[৩] তাঁর বাবা একজন মঞ্চ অভিনেতা ছিলেন এবং দাসারি তাঁর অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি নয় বছর বয়সে নাটকে অভিনয় শুরু করেন। তিনি রাজনলা ভেঙ্কটপ্পাইয়া শাস্ত্রীর অধীনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেও প্রশিক্ষণ নিয়েছিলেন।
কর্মজীবন
[সম্পাদনা]দাসারি কোটিরত্নম থিয়েটারে নারী চরিত্রের পাশাপাশি বিভিন্ন পুরুষ চরিত্রে অভিনয় করেছেন।[৪] তাঁর মা মারা যাওয়ার পর, তিনি প্রতিপাড়ু ছেড়ে তাঁর দাদুর গ্রাম নাক্কাবোক্কালাপাদুতে বসতি স্থাপন করেন। সেখানে তিনি একটি নাট্য সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনিই প্রথম অভিনেত্রী যিনি অন্ধ্রপ্রদেশে একটি থিয়েটার কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন।[২] পাঁচ বছর পর তিনি গুণ্টুরে চলে আসেন এবং সেখানে নাট্য সংস্থা পরিচালনা করতে থাকেন। তাঁর দল অনেক নাটকের অনুশীলন করত এবং বিভিন্ন শহর ও গ্রামে সেগুলো পরিবেশন করত। তিনি অনেক শিল্পীকে বেতনের ভিত্তিতে নিয়োগ করেছিলেন। থিয়েটারে তাঁর খ্যাতির ভিত্তিতে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।
১৯৩৫ সালে দাসারি কোটিরত্নম তাঁর নাট্যদলের শিল্পী বি ভি রামানন্দম এবং তুঙ্গালা চালপতি রাওয়ের সাথে কলকাতায় আসেন। তাঁরা সকলেই ভারতলক্ষ্মী ফিল্মস প্রযোজিত এবং চারুচন্দ্র রায় পরিচালিত "সাথী সাক্কুবাই" (১৯৩৫) ছবিতে অভিনয় করেছিলেন। দাসারি সাক্কুবাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, আর তুঙ্গালা চালাপাথি রাও ভগবান কৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি তেলুগু ছবিতে নাম ভূমিকায় অভিনয়কারী প্রথম মহিলাও ছিলেন।
অরোরা ফিল্ম কর্পোরেশনের সহযোগিতায়, দাসারি অহিন চৌধুরীর পরিচালনায় সতী অনসূয়া প্রযোজনা করেন। তিনি ছবিতে নাম ভূমিকায়ও অভিনয় করেছিলেন। এটি ১৯৩৫ সালের ৪ঠা অক্টোবর প্রকাশিত হয়।[৫] এইভাবে তিনি তেলুগু চলচ্চিত্র জগতের প্রথম মহিলা প্রযোজক হয়ে ওঠেন। তিনি পরবর্তীতে লঙ্কা দহনম (১৯৩৬), মোহিনী ভষ্মাসুর (১৯৩৮), ভারা বিক্রায়ম (১৯৩৯), পাণ্ডুরঙ্গ বিতালা (১৯৩৯), পাদুকা পট্টাভিষেকম (১৯৪৫), বারুধিনী (১৯৪৬), গোল্লাভামা (১৯৪৭) এর মতো ছবিতে অভিনয় করেন।
মৃত্যু
[সম্পাদনা]১৯৫৮ সালে, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর কণ্ঠস্বর ক্ষতিগ্রস্ত হয়। ফলস্বরূপ, তাঁর অভিনয়ের সম্ভাবনা কমে যায়। ১৯৬০ সালে, তানুকুতে অন্ধ্র নাটক পরিষদ তাঁকে সম্মানিত করে। দাসারি ১৯৭২ সালের ২১শে ডিসেম্বর চিলাকালুরিপেটায় মারা যান।[৬]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Limca Book of Records (ইংরেজি ভাষায়)। Bisleri Beverages Limited। ২০০৬। পৃ. ১১৩। আইএসবিএন ৯৭৮-৮১-৯০২৮৩৭-২-৪।
- 1 2 3 Ōlgā (২০০১)। Womanscape। Asmita Resource Centre for Women। পৃ. ১৯৪৪। আইএসবিএন ৯৭৮-৮১-৭৫২৫-২০৬-৬।
- ↑ Kiran Prabha Talk Show on Dasari Kotiratnam - దాసరి కోటిరత్నం (ইংরেজি ভাষায়); Event occurs from 2:40 to 2:50.
- ↑ Krishnamurthi, N. Putali (১৯৮০)। The Changing Condition of Women in Andhra: From the Middle of the 19th Century to the Middle of the 20th Century (ইংরেজি ভাষায়)। পৃ. ২৭৪।
- ↑ "Sati Anasuya (1935)"। Cinemaazi। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৩।
- ↑ Kiran Prabha Talk Show on Dasari Kotiratnam - దాసరి కోటిరత్నం (ইংরেজি ভাষায়); Event occurs from 17:00 to 17:10.
- 1 2 3 4 5 "Dasari Kotiratnam"। Indiancine.ma। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে দাসারি কোটিরত্নম (ইংরেজি)
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী শিল্পী
- ২০শ শতাব্দীর ভারতীয় গায়িকা
- ২০শ শতাব্দীর ভারতীয় ব্যবসায়ী
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী ব্যবসায়ী
- অন্ধ্রপ্রদেশের ব্যবসায়ী
- তেলুগু চলচ্চিত্র প্রযোজক
- তেলুগু অভিনেত্রী
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- অন্ধ্রপ্রদেশের চলচ্চিত্র প্রযোজক
- ভারতীয় নারী চলচ্চিত্র প্রযোজক
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- ১৯৭২-এ মৃত্যু