দাভিদ বজা
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ২৮ এপ্রিল ১৯৯২[১] ত্রেন্তো, ইতালি |
| উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) |
| ওজন | ৭৬ কিলোগ্রাম (১৬৮ পাউন্ড) |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | স্পিড স্কেটিং |
| বিভাগ | ৫০০ মিটার |
দাভিদ বজা (ইতালীয়: David Bosa, ইতালীয় উচ্চারণ: [ˈdaːvid ˈbɔza]; জন্ম: ২৮ এপ্রিল ১৯৯২) হলেন একজন ইতালীয় স্পিড স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে স্পিড স্কেটিংয়ের ৫০০ মিটার বিভাগে ইতালির প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
বজা ইতালির হয়ে ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]দাভিদ বজা ১৯৯২ সালের ২৮শে এপ্রিল তারিখে ইতালির ত্রেন্তোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১][২]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]বজা ইতালির প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি স্পিড স্কেটিংয়ের পুরুষদের ৫০০ মিটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] বজা প্রতিযোগিতার সমাপ্তি রেখা অতিক্রম করতে ৩৫.১৬৮ সময় নিয়েছিলেন, যা তাকে সামগ্রিকভাবে ত্রয়োবিংশ স্থান অধিকার করতে সাহায্য করেছিল।[৩]
অন্যদিকে, তিনি স্পিড স্কেটিংয়ের পুরুষদের ১০০০ মিটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। বজা প্রতিযোগিতার সমাপ্তি রেখা অতিক্রম করতে ১:০৯.৩৫ সময় নিয়েছিলেন, যা তাকে সামগ্রিকভাবে পঞ্চদশ স্থান অধিকার করতে সাহায্য করেছিল।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Official Results Book – Speed skating – Men's 500 metres – Start List" [দাপ্তরিক ফলাফল বই – স্পিড স্কেটিং – পুরুষদের ৫০০ মিটার – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৮৩।
- 1 2 3 "Olympedia – David Bosa" [অলিম্পিডিয়া – দাভিদ বজা]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ১ নভেম্বর ২০২৫।
- ↑ "Official Results Book – Speed skating – Men's 500 metres – Results" [দাপ্তরিক ফলাফল বই – স্পিড স্কেটিং – পুরুষদের ৫০০ মিটার – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৮৪।
- ↑ "Official Results Book – Speed skating – Men's 1000 metres – Results" [দাপ্তরিক ফলাফল বই – স্পিড স্কেটিং – পুরুষদের ১০০০ মিটার – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৯০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- স্পিডস্কেটিংবেজ.ইউতে দাভিদ বজা (আর্কাইভকৃত) (ইংরেজি)
- স্পিডস্কেটিংনিউজ.ইউতে দাভিদ বজা (ইংরেজি)
- স্পিডস্কেটিংস্ট্যাটস.কমে দাভিদ বজা (ইংরেজি)
- অলিম্পিকস.কমে দাভিদ বজা (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় দাভিদ বজা (ইংরেজি)