বিষয়বস্তুতে চলুন

দাভিদে গিয়োত্তো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাভিদে গিয়োত্তো
২০২২ সালে গিয়োত্তো
ব্যক্তিগত তথ্য
জন্ম (1993-12-03) ৩ ডিসেম্বর ১৯৯৩ (বয়স ৩২)[]
আলতাভিল্লা ভিসেন্তিনা, ইতালি
উচ্চতা১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
ওজন৮১ কিলোগ্রাম (১৭৯ পাউন্ড)
ক্রীড়া
দেশ ইতালি
ক্রীড়াস্পিড স্কেটিং
বিভাগ৫০০০ মিটার

দাভিদে গিয়োত্তো (ইতালীয়: Davide Ghiotto, ইতালীয় উচ্চারণ: [ˈdavide ˈɡjotto]; জন্ম: ৩ ডিসেম্বর ১৯৯৩) হলেন একজন ইতালীয় স্পিড স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে স্পিড স্কেটিংয়ের ৫০০০ মিটার বিভাগে ইতালির প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[]

গিয়োত্তো ইতালির হয়ে ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, এই যাত্রায় তিনি একটি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

দাভিদে গিয়োত্তো ১৯৯৩ সালের ৩রা ডিসেম্বর তারিখে ইতালির আলতাভিল্লা ভিসেন্তিনায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[][]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

গিয়োত্তো ইতালির প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট তিনটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি স্পিড স্কেটিংয়ের পুরুষদের ৫০০০ মিটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] গিয়োত্তো ৬:১৬.৯২ সময় নিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করেছিলেন, যার মাধ্যমে তিনি সার্বিকভাবে অষ্টম স্থান অধিকার করেছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Official Results Book – Speed skating – Men's 5000 metres – Start List" [দাপ্তরিক ফলাফল বই – স্পিড স্কেটিং – পুরুষদের ৫০০০ মিটার – শুরুর তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০৬।
  2. 1 2 3 "Olympedia – Davide Ghiotto" [অলিম্পিডিয়া – দাভিদে গিয়োত্তো]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ১ নভেম্বর ২০২৫।
  3. "Official Results Book – Speed skating – Men's 5000 metres – Results" [দাপ্তরিক ফলাফল বই – স্পিড স্কেটিং – পুরুষদের ৫০০০ মিটার – ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০৭।

বহিঃসংযোগ

[সম্পাদনা]