দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়
| দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় | |
|---|---|
দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় | |
| অবস্থান | |
, | |
| তথ্য | |
| বিদ্যালয়ের ধরন | বেসরকারি বিদ্যালয় মাধ্যমিক |
| প্রতিষ্ঠিত | ১৯৪৪ |
| অবস্থা | সক্রিয় |
| বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা |
| বিদ্যালয় জেলা | ময়মনসিংহ জেলা |
| সেশন | জানুয়ারি - ডিসেম্বর |
| অনুষদ |
|
| লিঙ্গ | বালক |
| শিক্ষার্থী সংখ্যা | ৫০০ জন প্রায় |
| শ্রেণি | ৬-১০ |
| শিক্ষা ব্যবস্থা | জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড |
| ভাষা | বাংলা |
| আয়তন | ২ একর |
| ক্যাম্পাসের ধরন | অনাবাসিক |
দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, (ইংরেজি: Dapunia Kawalti Islamia High School) বাংলাদেশের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে অবস্থিত একটি এসএসসি পর্যায়ের বেসরকারি বিদ্যালয়। এটি ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়। উচ্চ বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের অধিভূক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রতিষ্ঠার ইতিহাস
[সম্পাদনা]দপুনিয়া, কাওয়ালটী, ঘাগড়া ও সুহিলা গ্রামে আধুনিক শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নের চিন্তা থেকে অত্র এলাকার শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মাওলানা কেরামত হোসেইন ও তাঁর পুত্র মৌলভী আহমদ হোসেইন তৎসংলগ্ন এলাকার অন্যান্য সমাজহিতৈষী ব্যক্তিগণকে সাথে নিয়ে ১৯৪৪ সালে দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তবে এর মূল যাত্রা শুরু হয় ১৯৩৪ সালে একই স্থানে একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে। উল্লেখিত প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৮ সালে তৎকালীন ব্রিটিশ ভারতিয় সরকারের প্রাদেশিক প্রশাসন কর্তৃক সরকারীকরণ করা হয়। এই মহতী উদ্যোগের মাধ্যমে দাপুনিয়া-কাওয়ালটি এলাকায় ব্যাপক শিক্ষার প্রসার লাভ করে। উক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধ্যয়ন সম্পন্ন করে বহু শিক্ষার্থী দেশে ও বিদেশে উচ্চতর শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির সেবা করছেন।
একাডেমিক কোর্স চালুর ইতিহাস
[সম্পাদনা]বর্ণনা
[সম্পাদনা]বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার সদর উপজেলার দাপুনিয়া এলাকায় অবস্থিত। বিদ্যালয়টিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর ছাত্রছাত্রীগণ অধ্যয়ন করেন। তিনটি ভবনে বিদ্যালয়টির পাঠকার্যক্রম এবং প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। বর্তমানে সেখানে একটি কলেজ স্থাপন করা হয়েছে, যারফলে অত্র এলাকার ছাত্রছাত্রীগণ দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নের সুযোগ পাচ্ছেন। বিদ্যালয়ের সামনে রয়েছে একটি প্রশস্ত খেলার মাঠ। ঠিক পাশেই ডি. কে. সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বর্তমানে বিদ্যালয়টিতে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালু আছে। ডি. কে. ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে জেএসসি এবং এস এস সি পরীক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। এখানে উল্লেখিত বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়।