বিষয়বস্তুতে চলুন

দান ওলারু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দান ওলারু
২০২৪ সালে ওলারু
ব্যক্তিগত তথ্য
জন্ম (1996-11-11) ১১ নভেম্বর ১৯৯৬ (বয়স ২৯)[]
চিসিনাউ, মলদোভা
ক্রীড়া
দেশমলদোভা
ক্রীড়াতীরন্দাজী
বিভাগবাঁকানো

দান ওলারু (রোমানীয়: Dan Olaru; জন্ম: ১১ নভেম্বর ১৯৯৬) হলেন একজন মলদোভীয় তীরন্দাজ, যিনি মলদোভার প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[]

ওলারু মলদোভার হয়ে ২০১৬, ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

দান ওলারু ১৯৯৬ সালের ১১ই নভেম্বর তারিখে মলদোভার চিসিনাউতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

ওলারু মলদোভার প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি তীরন্দাজীতে পুরুষদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] র‍্যাঙ্কিং পর্বে ৩৬টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৭১ পয়েন্ট নিয়ে তিনি ১৮তম স্থান অধিকার করেছিলেন।[] ৬৪ জনের পর্বে, তিনি র‍্যাঙ্কিং পর্বে ৪৭তম স্থান অধিকারী ভিয়েতনামের লে কুওক ফংয়ের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–০ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিলেন। অতঃপর ৩২ জনের পর্বে সান্তিয়াগো আরসিলার কাছে ৬–২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[][]

অন্যদিকে তিনি এবং আলেক্সান্দা মিরকা একত্রে মিশ্র দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] তারা র‍্যাঙ্কিং পর্বে ৫৮টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৩০২ পয়েন্ট নিয়ে ২২তম স্থান অধিকার করেছিল।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Men's Individual – Start List" [পুরুষদের ব্যক্তিগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  2. 1 2 "OLARU Dan" [দান ওলারু]olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= এর জন্য |archive-url= প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "Men's Individual – Ranking Round – Results" [পুরুষদের ব্যক্তিগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  4. "Men's Individual – Brackets – Elimination Rounds" [পুরুষদের ব্যক্তিগত – বন্ধনী – নকআউট পর্ব] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  5. "Men's Individual – Final Ranking" [পুরুষদের ব্যক্তিগত – চূড়ান্ত অবস্থান] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  6. "Mixed Team – Start List" [মিশ্র দলগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪
  7. "Mixed Team – Ranking Round – Results" [মিশ্র দলগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪
  8. "Mixed Team – Standings" [মিশ্র দলগত – অবস্থান] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]