বিষয়বস্তুতে চলুন

দানি পারেহো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দানি পারেহো
২০১৯ সালে পারেহো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দানিয়েল পারেহো মুনিয়োস[]
জন্ম (1989-04-16) ১৬ এপ্রিল ১৯৮৯ (বয়স ৩৭)[]
জন্ম স্থান কোসলাদা, স্পেন[]
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)[]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ভিয়ারিয়াল
জার্সি নম্বর ১০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:১০, ১৯ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

দানিয়েল "দানি" পারেহো মুনিয়োস (স্পেনীয়: Dani Parejo, স্পেনীয় উচ্চারণ: [ˈdani paˈɾexo]; জন্ম: ১৬ এপ্রিল ১৯৮৯; দানি পারেহো নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব ভিয়ারিয়াল এবং স্পেন জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৬ সালে, পারেহো স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে স্পেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্পেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

দানিয়েল "দানি" পারেহো মুনিয়োস ১৯৮৯ সালের ১৬ই এপ্রিল তারিখে স্পেনের কোসলাদায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

পারেহো স্পেন অনূর্ধ্ব-১৯, স্পেন অনূর্ধ্ব-২০ এবং স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৬ সালে তিনি স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।

২০১৮ সালের ২৭শে মার্চ তারিখে, ২৮ বছর, ১১ মাস ও ১১ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী পারেহো আর্জেন্টিনার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৮২তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় থিয়াগো আলকান্তারার বদলি খেলোয়াড় হিসেবে তিনি ২৩ নম্বর জার্সি পরিধান করে মাঠে প্রবেশ করেছিলেন;[] ম্যাচটি স্পেন ৬–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। স্পেনের হয়ে অভিষেকের বছরে পারেহো সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Acta del partido celebrado el 04 de enero de 2020, en Valencia" [Minutes of the match held on 4 January 2020, in Valencia] (Spanish ভাষায়)। Royal Spanish Football Federation। ৪ জানুয়ারি ২০২০। ১৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  2. "দানি পারেহো"। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০
  3. Giovio, Eleonora (৮ ফেব্রুয়ারি ২০০৮)। "Parejo, el futbolista de barrio" [পারেহো, পাড়ার ফুটবলার]El País (Spanish ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  4. "Daniel Parejo" (Spanish ভাষায়)। Eurosport। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  5. "First team squad"। Villarreal CF। ৫ সেপ্টেম্বর ২০২২। ১ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৪
  6. 1 2 "Dani Parejo – Debut Match – Transfermarkt" [দানি পারেহো – অভিষেক ম্যাচ – ট্রান্সফারমার্কেট]transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১৬ ডিসেম্বর ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]