দানিয়েলে রুগানি
|
২০২৪ সালে আয়াক্সের হয়ে রুগানি | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ২৯ জুলাই ১৯৯৪ | ||
| জন্ম স্থান | তুস্কানি, ইতালি | ||
| উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইয়ুভেন্তুস | ||
| জার্সি নম্বর | ২৪ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:১৩, ২৩ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
দানিয়েলে রুগানি (ইতালীয়: Daniele Rugani, ইতালীয় উচ্চারণ: [daˈnjɛːle ruˈɡaːni]; জন্ম: ২৯ জুলাই ১৯৯৪) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ইয়ুভেন্তুস এবং ইতালি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩]
২০১০ সালে, রুগানি ইতালি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ছয় বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]দানিয়েলে রুগানি ১৯৯৪ সালের ২৯শে জুলাই তারিখে ইতালির তুস্কানিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]রুগানি ইতালি অনূর্ধ্ব-১৬, ইতালি অনূর্ধ্ব-১৭, ইতালি অনূর্ধ্ব-১৮, ইতালি অনূর্ধ্ব-১৯, ইতালি অনূর্ধ্ব-২০ এবং ইতালি অনূর্ধ্ব-২১ হয়ে খেলার মাধ্যমে ইতালির প্রতিনিধিত্ব করেছেন। ২০১০ সালের ২০শে জুন তারিখে তিনি রাশিয়া অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে ইতালি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৪]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২৩ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| ইতালি | ২০১৬ | ২ | ০ |
| ২০১৭ | ২ | ০ | |
| ২০১৮ | ৩ | ০ | |
| সর্বমোট | ৭ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "First Team Men" [প্রথম দল পুরুষ]। juventus.com (ইংরেজি ভাষায়)। ইয়ুভেন্তুস ফুটবল ক্লাব। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "JUVENTUS" [ইয়ুভেন্তুস]। legaseriea.it (ইংরেজি ভাষায়)। সেরিয়ে আ। ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "Juventus » Squad 2024/2025" [ইয়ুভেন্তুস » দল ২০২৪/২০২৫]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ২২ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/2513023
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে দানিয়েলে রুগানি (ইংরেজি)
- সকারবেসে দানিয়েলে রুগানি (ইংরেজি)
- ইইউ-ফুটবলে দানিয়েলে রুগানি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে দানিয়েলে রুগানি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে দানিয়েলে রুগানি (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে দানিয়েলে রুগানি (ইংরেজি)
- লিগ ১-এ দানিয়েলে রুগানি (আর্কাইভ) (ইংরেজি)
- লিগ ১-এ দানিয়েলে রুগানি (আর্কাইভ) (ফরাসি)
- কিকারে দানিয়েলে রুগানি (জার্মান)
- এফবিরেফে দানিয়েলে রুগানি (ইংরেজি)
- ১৯৯৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ইয়ুভেন্তুস ফুটবল ক্লাবের খেলোয়াড়
- সেরিয়ে আ-এর খেলোয়াড়
- ইতালির আন্তর্জাতিক যুব ফুটবলার
- ইতালির অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- ইতালির অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- ইতালির অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- ইতালির পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- ফ্রান্সে প্রবাসী পুরুষ ফুটবলার
- ২১শ শতাব্দীর ইতালীয় পুরুষ ক্রীড়াবিদ
- ইতালীয় পুরুষ ফুটবলার
- এএফসি আয়াক্সের খেলোয়াড়
- এম্পোলি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- এরেডিভিজির খেলোয়াড়
- কাইয়ারি কালচোর খেলোয়াড়
- পুরুষ ফুটবল কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড়
- লিগ ১-এর খেলোয়াড়
- সেরিয়ে বি-এর খেলোয়াড়
- স্তাদ রেনে ফুটবল ক্লাবের খেলোয়াড়