বিষয়বস্তুতে চলুন

দাদাগিরি আনলিমিটেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাদাগিরি আনলিমিটেড
লোগো
অন্য নামদাদাগিরি
ধরনকুইজ অনুষ্ঠান
নির্মাতাজি বাংলা
পরিচালক
উপস্থাপক
দেশ ভারত
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা১০
নির্মাণ
প্রযোজকজি বাংলা
স্থিতিকাল৯০ মিনিট
নির্মাণ প্রতিষ্ঠানজি বাংলা প্রোডাকশনস
মুক্তি
নেটওয়ার্কজি বাংলা
মুক্তি২৭ জুলাই ২০০৯ (27 July 2009) 
বর্তমান

দাদাগিরি আনলিমিটেড হলো ভারতীয় বাংলা ভাষার একটি কুইজ অনুষ্ঠান, যা ২০০৯ সাল থেকে জি বাংলায় সম্প্রচারিত হয়। অনুষ্ঠানটির প্রথম ২ মৌসুম উপস্থাপনা করেছিলেন ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তৃতীয় মৌসুম উপস্থাপনা করেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। চতুর্থ মৌসুম থেকে এখন পর্যন্ত অনুষ্ঠানটির প্রত্যেক মৌসুম উপস্থাপনা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়[]

পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন অংশে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই রাউন্ডের মাধ্যমে এই অনুষ্ঠানের প্রতিযোগীদের বাছাই করা হয়। প্রত্যেক প্রতিযোগী নিজ নিজ জেলার প্রতিনিধিত্ব করেন। সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন জনপ্রিয় ব্যক্তি এই অনুষ্ঠানে অতিথি প্রতিযোগী হিসেবে উপস্থিত হন।[] অনুষ্ঠানটির প্রথম মৌসুম শুরু হয়েছিল ২০০৯ সালের ২৭ জুলাই।

অনুষ্ঠানের রাউন্ডসমূহ

[সম্পাদনা]

সিলেকশন রাউন্ড

[সম্পাদনা]

এই রাউন্ডে প্রায় ২০ জন প্রতিযোগী থেকে ৬ জন কে নির্বাচন করা হয় ৬টি আলাদা আলাদা প্রশ্ন করে। তাদের মধ্য থেকে সবচেয়ে কম সময়ে যারা সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে, তারাই পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়। বর্তমানে অনুষ্ঠানটিতে এই রাউন্ড নেই।

টস রাউন্ড

[সম্পাদনা]

এই রাউন্ডে সবাইকে ৬টি প্রশ্ন করা হয়ে থাকে। সবাই যার যার মতো করে উত্তর দিতে পারে। প্রতিটি প্রশ্নের সাথে উত্তর পরিবর্তন করা যায়।

পাওয়ার প্লে রাউন্ড

[সম্পাদনা]

এই রাউন্ডে ৬ জন প্রতিযোগীকে ২, ৪, ৬ রানের জন্য প্রশ্ন করা হয়ে থাকে। সঠিক উত্তরের জন্য পুরো নম্বর আর ভুল উত্তরের জন্য যে নম্বরের প্রশ্ন করা হয়, তার দ্বিগুণ নম্বর কর্তন করা হয়। এই রাউন্ডে একজনের প্রশ্নে আরেকজন চ্যালেঞ্জ করতে পারে।

কাভার ড্রাইভ রাউন্ড

[সম্পাদনা]

কাভার ড্রাইভ রাউন্ডে বড় পর্দায় ৪টি ক্যাটাগরি আসে। সেখান থেকে প্রতিযোগীদের পছন্দ অনুসারে প্রশ্ন করা হয়ে থাকে। এটাতেও প্রতি ভুল উত্তরের জন্য নম্বর কর্তন করা হয়।

গুগলি রাউন্ড

[সম্পাদনা]

এটাকে সবচেয়ে কঠিন রাউন্ড হিসেবে বিবেচনা করা হয়। এখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ৬টি প্রশ্ন করা হয়ে থাকে। এটাতেও প্রতি ভুল উত্তরের জন্য নম্বর কর্তন করা হয়।

স্লগ ওভার রাউন্ড

[সম্পাদনা]

এই রাউন্ডে সবার জন্য ৬টি প্রশ্ন করা হয়ে থাকে। প্রতিটি প্রশ্নের সাথে ২টি করে উত্তর দেওয়া থাকে। যিনি আগে বাজার চাপ দেবেন, তিনি আগে উত্তর দিতে পারবেন। এখানে প্রতিটি প্রশ্নের জন্য ২ রান করে ধাপে ধাপে বাড়তে থাকে এবং ভুল উত্তরের জন্য যত রানের প্রশ্ন তত নম্বর কর্তন করা হয়।

বাপি বাড়ি যা রাউন্ড

[সম্পাদনা]

সর্বশেষ রাউন্ড এটি। এই রাউন্ডে বড় পর্দায় কিছু বিষয় থাকে, সেখান থেকে যার স্কোর বেশি থাকে তাকে প্রথম বিষয় বাছাই করার সুযোগ দেওয়া হয়। আর তার বিষয়ের প্রশ্নে চ্যালেঞ্জ করতে পারবে যেকোনো প্রতিযোগী।

অনুষ্ঠান সঞ্চালক

[সম্পাদনা]

টেলিভিশন কুইজ শো দাদাগিরি আনলিমিটেড বছরের পর বছর বিশিষ্ট ব্যক্তিত্বদের দ্বারা পরিচালিত হয়েছে। সৌরভ গাঙ্গুলী ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত এই শোয়ের সঞ্চালক ছিলেন এবং পরে ২০১৩ থেকে ২০২৪ পর্যন্ত আবারও এই ভূমিকা গ্রহণ করেন[]মিঠুন চক্রবর্তী ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্বল্প সময়ের জন্য সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন। ২০২৫ সাল থেকে জিশু সেনগুপ্ত এই শোয়ের সঞ্চালকের দায়িত্ব গ্রহণ করেছেন।

বিজয়ী জেলা

[সম্পাদনা]

মৌসুমের অন্তিম পর্বের মুখ্য অতিথি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সাত মাসেই ইতি, রবিবাসরীয় সন্ধ্যা জমবে ডোনার নাচে! দাদাগিরির গ্র্যান্ড ফিনালেতে আর কোন চমক?"Eisamay। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৪
  2. "Arijit Singh to perform live in Bengaluru"The Times of India। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৫ {{সংবাদ উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)
  3. "Sourav Ganguly: 'দাদাগিরি' থেকে বিদায় সৌরভ গাঙ্গুলির! নতুন সিজেনে কাকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়?" (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০২৫। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৫
  4. "KKR boss keeps captain waiting - Shah Rukh and Sourav's friendship show"। The Telegraph (Calcutta)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০০৯ {{সংবাদ উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)
  5. "Farhan Akhtar and Vidya Balan to face Sourav Ganguly's Dadagiri"The Times of India। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৭ {{সংবাদ উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)