দাগ ক্রিয়েটিভ মিডিয়া
| ডিসিএম ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্ট | |
| ধরন | ব্যক্তিগত |
| শিল্প | বিনোদন |
| প্রতিষ্ঠাকাল | ২০১০ |
| সদরদপ্তর | , ভারত |
প্রধান ব্যক্তি | রানা সরকার |
| পণ্যসমূহ | চলচ্চিত্র, টিভি ধারাবাহিক |
দাগ ক্রিয়েটিভ মিডিয়া (ডিসিএম ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্ট নামেও পরিচিত) একটি ভারতীয় প্রযোজনা সংস্থা, যা ২০১০ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা রানা সরকার এই সংস্থার ব্যানারে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিক প্রযোজনা করেন।
ইতিহাস
[সম্পাদনা]দাগ ক্রিয়েটিভ মিডিয়া ২০১০ সালে প্রযোজক রানা সরকার-এর উদ্যোগে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে কাজ করে। প্রারম্ভিক পর্যায়ে সংস্থাটি চলচ্চিত্র প্রযোজনায় মনোনিবেশ করে। তাদের প্রথম কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে রঞ্জনা আমি আর আসব না (২০১১), আবার ব্যোমকেশ (২০১২) এবং চতুষ্কোণ (২০১৪)।[১] এই সব চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা লাভ করে এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠে।
পরবর্তীতে সংস্থাটি টেলিভিশন জগতে প্রবেশ করে এবং ব্যোমকেশ, মহাপ্রভু শ্রীচৈতন্য, আমি সিরাজের বেগম, ও জয় বাবা লোকনাথ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিক নির্মাণ করে।
চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | পরিচালক | অভিনয়শিল্পী | টীকা | সূত্র |
|---|---|---|---|---|---|
| ২০১০ | রঞ্জনা আমি আর আসব না | অঞ্জন দত্ত | অঞ্জন দত্ত, পার্ণো মিত্র | ৫৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | [২] |
| ২০১২ | বেডরুম | মৈনাক ভৌমিক | রাহুল বন্দ্যোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, পাওলি দাম, পার্ণো মিত্র | ||
| আবার ব্যোমকেশ | অঞ্জন দত্ত | আবীর চট্টোপাধ্যায় | |||
| ২০১৪ | চতুষ্কোণ | সৃজিত মুখোপাধ্যায় | অপর্ণা সেন, চিরঞ্জিত চক্রবর্তী | ||
| জাতিস্মর | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | ||||
| ২০১৫ | ব্ল্যাক | রাজা চন্দ | সোহম চক্রবর্তী, বিদ্যা সিনহা মীম | ||
| ২০১৭ | চলচ্চিত্র সার্কাস | মৈনাক ভৌমিক | অরিজিৎ ভূষণ বাগচী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী | ||
| ২০২৩ | মানবজমিন | শ্রীজাত | পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার | ||
| ২০২৪ | বনবিবি | রাজদীপ ঘোষ | পার্ণো মিত্র, দিব্যেন্দু ভট্টাচার্য | ||
| ২০২৫ | অঙ্ক কি কঠিন | সৌরভ পালোধি | পার্ণো মিত্র | [৩] | |
| ধূমকেতু | কৌশিক গঙ্গোপাধ্যায় | দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায় | |||
| লহো গৌরাঙ্গের নাম রে | সৃজিত মুখোপাধ্যায় | [৪] | |||
| আসন্ন | পুং লিঙ্গ স্ত্রী লিঙ্গ | সুব্রত সেন | প্রিয়াঙ্কা সরকার, রাহুল বন্দ্যোপাধ্যায় |
টিভি ধারাবাহিক
[সম্পাদনা]| বছর | শিরোনাম | মাধ্যম | পরিচালক | টীকা |
|---|---|---|---|---|
| ২০১৮-১৯ | জয় বাবা লোকনাথ | জি বাংলা | ||
| প্রথম প্রতিশ্রুতি | কালার্স বাংলা | |||
| আমি সিরাজের বেগম | স্টার জলসা | তথাগত মুখোপাধ্যায় | [৫] | |
| ২০১৯ | খনার বচন | কালার্স বাংলা |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Desk, IE Bangla Web। "টেলিজগত সরগরম যাঁকে নিয়ে, সেই রানা সরকার ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া, এক নজরে"। bengali.indianexpress.com। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ Sarkar, Roushni। "Ranjana Ami Ar Ashbona song 'Tumi Ashbey Bole Tai' gave me my rock-star image: Somlata Acharyya Chowdhury"। Cinestaan। ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৫।
- ↑ "Tollywood: কঠিন অঙ্ক সহজ করতে নচিকেতার ডাক! সৌরভের ছবিতে ন'য়ের নস্টালজিয়া"। www.aajkaal.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৫।
- ↑ Bangla, TV9 (১৪ মার্চ ২০২৫)। "ইন্দ্রনীল-ইশা সৃজিতের ছবিতে, আর কী চমক থাকছে?"। TV9 Bangla। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ Desk, IE Bangla Web। "শেষ হচ্ছে 'আমি সিরাজের বেগম'-সহ চারটি ধারাবাহিক"। bengali.indianexpress.com। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)