দলিত মহিলা জাতীয় ফেডারেশন
দলিত মহিলা জাতীয় ফেডারেশন ভারতের একটি বেসরকারি সংস্থা যা আন্তর্জাতিকভাবে দলিত নারীদের অধিকার প্রচারে নিবেদিত। ১৯৯৫ সালে রুথ মনোরমা এটির প্রতিষ্ঠা করেন। দলিত নারীদের বিরুদ্ধে আদালতে এক শুনানিতে অংশ নিতে গিয়ে রুথ এই সংস্থা গঠনে উদ্বোগী হয়েছিলেন।[১] ভারতের পক্ষে সংস্থাটি ১৯৯৫ সালের বিশ্ব নারী সম্মেলন ও ২০০১ সালের বর্ণবাদ বিরোধী বিশ্ব সম্মেলনে প্রতিনিধিত্ব করে। দেশের ভিতরে সংস্থাটি দলিত নারীদের বিরুদ্ধে সহিংসতার বিপক্ষে ভারতের প্রথম জাতীয় সম্মেলনের আয়োজন করে।
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৩ সালে রুথ মনোরমার ধারণা ও ভাবনা অনুসারে দলিত মহিলা জাতীয় ফেডারেশন শুরু হয়েছিল। তখন তিনি দলিত মহিলাদের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে বেঙ্গালুরুতে একটি শুনানির আয়োজনে সহায়তা করেছিলেন।[১][২] শুনানির ফলে ১৯৯৫ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।[২] পরে বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব নারী সম্মেলনে, সংস্থাটি অংশগ্রহণ করে, যেখানে মনোরমা ছিলেন দলের প্রতিনিধি।[৩]
দলিত মহিলা জাতীয় ফেডারেশন বেশ কয়েকটি প্রাথমিক লক্ষ্য তৈরি করেছিল, যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি জাতীয় ও রাজ্য-স্তরের কমিটি তৈরি করা, দলিতদের বিরুদ্ধে অপরাধ নির্ণয় করা, দলিত মহিলাদের অধিকার সম্পর্কে সচেতনা, গবেষণার জন্য পর্যাপ্ত উপাত্ত-পত্র সমৃদ্ধ ভান্ডার তৈরি করা এবং দলিত নারী শিক্ষার জন্য বৃত্তি প্রদান করা।[৪] ২০০১ সালে, মনোরমার সাথে সংস্থাটি, বর্ণবাদ বিরোধী বিশ্ব সম্মেলনে অংশগ্রহণ করে, যেখানে তারা "বর্ণ বৈষম্যকে এমনভাবে অনূদিত এবং আলোচনা করে যা এটির বিশ্বব্যাপী অনুরণনকে আরও বৃদ্ধি করে।"[৫] ২০০৬ সালে, সংস্থাটি জাতীয় দলিত মানবাধিকার প্রচারণার সাথে মিলে নয়াদিল্লি শহরে দলিত মহিলাদের বিরুদ্ধে সহিংসতার উপর প্রথম জাতীয় সম্মেলন আয়োজন করে।[৫]
সম্পর্কে
[সম্পাদনা]এই সংগঠনটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত এবং দলিত নারীদের বিষয় নিয়ে কাজ করে এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে দলিত নারীদের প্রতিনিধিত্ব করে।[৬][৭] স্থানীয় এবং আঞ্চলিক দলিত মহিলা গোষ্ঠীগুলির সাথে কাজ করে একে অপরের সাথে সমস্যা এবং উদ্বেগ ভাগ করে নেয়।[৫] নারীদের সহিংসতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সাহায্য করে এবং নেতৃত্বের সুযোগ প্রদানে সহায়তা করে।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]উদ্ধৃতি
[সম্পাদনা]- 1 2 Bhattacharya, Swarnima (২৭ আগস্ট ২০১৬)। "The Making and Unmaking of a Dalit Woman Leader"। The Wire। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮।
- 1 2 "Women Empowerment: Dr Ruth Manorama, President, National Alliance of Women"। Challenger Awards (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮।
- ↑ Smith 2008, পৃ. 9।
- ↑ Mehta 2017, পৃ. 233।
- 1 2 3 Mehta 2017, পৃ. 234।
- ↑ Subramaniam, Mangala (২০০৬)। The Power of Women's Organizing: Gender, Caste, and Class in India (ইংরেজি ভাষায়)। Lexington Books। পৃ. ৫৯–৬০। আইএসবিএন ৯৭৮০৭৩৯১১৩২৮৮।
- ↑ Mehta 2017, পৃ. 232।
- ↑ Manorama, Ruth। "Background Information on Dalit Women in India" (পিডিএফ)। Right Livelihood Award। ২৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮।
সূত্র
[সম্পাদনা]- Mehta, Purvi (২০১৭)। "Dalit Feminism at Home and in the World: The Conceptual Work of 'Difference' and 'Similarity' in National and Transnational Activism"। Women's Activism and "Second Wave" Feminism: Transnational Histories। Bloomsbury Academic। আইএসবিএন ৯৭৮১৪৭৪২৫০৫১১।
- Smith, Peter (Jay) (জুন ২০০৮)। "From Beijing 1995 to the Hague 2006 – The Transnational Activism of the Dalit Women's Movement" (পিডিএফ)।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য)