বিষয়বস্তুতে চলুন

দর্শনা গুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দর্শনা গুপ্ত
২০১৯ সালে দর্শনা গুপ্ত
জন্মবিং শতাব্দী
মৃত্যু২৬শে মে ২০২৩[]
জাতীয়তাভারতীয়
পেশাএকটি এনজিওর সেক্রেটারি
পরিচিতির কারণগণবিবাহের আয়োজন
দাম্পত্য সঙ্গীঅজয় গুপ্ত
আত্মীয়বনারসী দাস গুপ্ত (শ্বশুর)

দর্শনা গুপ্ত একজন ভারতীয় ছিলেন। তিনি গণবিবাহ আয়োজন করে পরিচিত হয়ে উঠেছিলেন। তিনি বনারসী দাস গুপ্ত ফাউণ্ডেশনের সেক্রেটারি ছিলেন। ২০১৯ সালে আন্তর্জাতিক নারী দিবসে ভারতের রাষ্ট্রপতি তাঁকে নারী শক্তি পুরস্কারে ভূষিত করেন। তিনি ৩,৫০০ দম্পতির বিয়ের আয়োজন করেছিলেন। ২০২৩ সালে, তিনি ফরিদাবাদে নিজের বাসভবনে মারা যান।

দর্শনা গুপ্ত বিয়ে করেন বনারসী দাস গুপ্তের পুত্র অজয় গুপ্তকে।[] বনারসী দাস গুপ্ত ২০০৭ সালে ৯০ বছর বয়সে মারা যান।[]

সেই বছরই ঘোষণা করা হয়েছিল যে বনারসি দাস গুপ্ত ফাউণ্ডেশন তৈরি করা হবে।[] এটির প্রতিষ্ঠাতা ছিলেন দর্শনা গুপ্ত এবং তাঁর স্বামী।[] এই ফাউণ্ডেশনটি ফরিদাবাদে নিবন্ধিত একটি এনজিও, যার চেয়ারম্যান হলেন অজয় গুপ্ত এবং সম্পাদক হলেন দর্শনা গুপ্ত।[]

দর্শনা গুপ্ত নারী শক্তি পুরস্কারে ভূষিত হচ্ছেন রাষ্ট্রপতি

এই ফাউণ্ডেশনটি বিবাহের সমস্যা সমাধানের জন্য কাজ করে আসছে, ভারতে ঐতিহ্যগতভাবে বিবাহ একটি ব্যয়বহুল ব্যবস্থা এবং যৌতুকের বিনিময়ের সাথে জড়িত একটি বিশাল ব্যাপার। এই ঐতিহ্যের ফলে অনেক মানুষের পক্ষে বিয়ে করা সম্ভব হয়ে ওঠে না। প্রতিষ্ঠার পর থেকে এই ফাউণ্ডেশন বহু বিয়ের আয়োজন করেছে। পঞ্চকুলায় প্রাথমিক ব্যাচে ২৫০ জনের বিবাহ এতটাই সফল হয়েছিল যে আঞ্চলিক সরকার প্রতিটি দম্পতিকে ১১,০০০ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয়।[]

দর্শনা গুপ্ত অল ইণ্ডিয়া বৈশ ফেডারেশনের একজন নির্বাহী সদস্যও।[]

২০১৯ সালে, তাঁর কাজ নারী শক্তি পুরস্কারে ভূষিত হওয়ার মাধ্যমে স্বীকৃত হয়।[] আন্তর্জাতিক নারী দিবসে ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করেন। কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মানপত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সুবিধাবঞ্চিতদের জন্য ৩,৫০০ টিরও বেশি বিবাহের আয়োজন করেছেন। জাঁকজমক করে বিয়ে না করে যে অর্থের সাশ্রয় হয়, সেই অর্থ সেইসব মহিলাদের শিক্ষা বা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে যারা অবিবাহিত থাকার কারণে "সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত" হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "काॅलेज प्रबंधक समिति की अध्यक्ष दर्शना गुप्ता का निधन"दैनिक ट्रिब्यून। ২৭ মে ২০২৩। ১৮ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৫
  2. "Darshana Gupta 'Nari Shakti' from Bhiwani Haryana - YouTube"www.youtube.com। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১
  3. "The Tribune, Chandigarh, India - Haryana"www.tribuneindia.com। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১
  4. Staff (২০ আগস্ট ২০০৭)। "Aggarwal Samaj forms Sh Banarsi Dass Gupta Foundation"www.oneindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১
  5. 1 2 3 "Citation for award by Ministry of WMD"Ministry of Women (Indian Government)। ৮ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১
  6. "Banarsi Dass Gupta Foundation NGO in Faridabad Haryana Address Contact details"Indian NGO list directory Database (মার্কিন ইংরেজি ভাষায়)। ১০ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১
  7. "International Vaish Federation (IVF) | Home"www.vaishivf.com। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১
  8. "Nari Shakti Puraskar - Gallery"narishaktipuraskar.wcd.gov.in। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১