বিষয়বস্তুতে চলুন

থোনাকল গোপী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
থোনাকল গোপী
থোনাকল গোপী
জন্ম (1988-05-24) ২৪ মে ১৯৮৮ (বয়স ৩৭)
কেরালা
জাতীয়তাভারতীয়
পেশাএথলেট

থোনাকল গোপী (জন্মঃ ২৪ মে ১৯৮৮)[] একজন ভারতীয় এথলেট যিনি ২০১৬ তে ব্রাজিলের রিও'য় অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।[]। তিনি ভারতীয় সেনা বাহিনীতে কর্মরত আছেন।[][][]

ক্যারিয়ার

[সম্পাদনা]

২১ বছর বয়সে তিনি হায়দ্রাবাদের আর্মি আর্টিলারি সেন্টারে হাবিলদার পদে যোগ দেন এবং নয় মাসের সেনা প্রশিক্ষণ গ্রহণ করেন[]। ২০১৪ সালে জাতীয় উন্মুক্ত এথলেটিকসে তিনি স্বর্ণপদক জয় করেন এবং ২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসে রেকর্ডসহ স্বর্ণপদক জয় করেন।

রেকর্ড

[সম্পাদনা]
বছর প্রতিযোগিতা ভেন্যু পজিশন অনুষ্ঠান সময় তথ্যসূত্র
২০১৪ জাতীয় উন্মুক্ত এথলেটিকস চ্যাম্পিয়নশীপ নতুন দিল্লী, ভারত বিজয়ী ১০,০০০মি. 29:32:26 []
২০১৫ এয়ারটেল দিল্লী হাফ ম্যারাথন নতুন দিল্লী, ভারত 2nd Indian / 19th Overall হাফ ম্যারাথন 1:02:45 []
২০১৬ মুম্বাই ম্যারাথন মুম্বাই, ভারত 2nd Indian / 11th Overall ম্যারাথন 2:16:15 [][][১০][১১][১২][১৩]
২০১৬ দক্ষিণ এশীয় ক্রীড়া প্রতিযোগিতা গুয়াহাটি, ভারত বিজয়ী ১০,০০০ মি. 29:10:53 GR [১৪]

ব্যক্তিজীবন

[সম্পাদনা]

কৃষক পরিবারে জন্ম গোপীর। ছেলেবেলা থেকে তিনি পিতামাতাকে ধান এবং আদা চাষে সাহায্য করে আসছেন। কাক্কাভায়াল[] সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গোপী পড়াশোনা করেছেন। কেরালার কথামাঙ্গালাম এ অবস্থিত মার আথানাসিয়াস কলেজে তিনি অর্থনীতি নিয়ে ডিগ্রিতে ভর্তি হন কিন্তু তৃতীয় বর্ষে পড়াকালীন সময়ে ইন্ডিয়ান আর্মিতে চান্স পেয়ে পড়াশোনা ছেড়ে দেন[]। তার রাজ্য কেরালা থেকেই সব থেকে বেশি সংখ্যক ভারতীয় এথলেট উঠে আসে।[][]

গোপী তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিমাসে জুতা কেনার টাকা বাদে বেতনের সব টাকা তিনি পরিবারকে দিয়ে দেন।[] ২০১৬ সালে মধ্য পর্যন্ত তার কোন কর্পোরেট স্পন্সর ছিলো না।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Thanackal Gopi"। ১৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৬
  2. "Indian Marathoners – Bharat at Rio '16 – Track and Field Sports News"। ৭ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৬
  3. 1 2 3 Marar, Nandakumar (১৭ জানুয়ারি ২০১৬)। "Gopi hits marathon jackpot in first attempt"sportstarlive.com। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৬
  4. "Indian Marathoners – Bharat at Rio '16 – Track and Field Sports News"trackfield.in। ৭ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৬
  5. 1 2 Gopi, Thanackal। "IAAF Profile"। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৬
  6. 1 2 3 4 "Cool Runnings: India's marathon men"
  7. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬
  8. "Race Results - Airtel Delhi Half Marathon" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬
  9. "Gopi, Kheta Ram qualify for Olympics; Rawat sets course record - Times of India"। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬
  10. "Gopi, Kheta Ram qualify for Olympics; Rawat sets course record"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ১৭ জানুয়ারি ২০১৬। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬
  11. "More than 40,000 people participate in the Mumbai Marathon 2016 - Firstpost" (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৭ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬
  12. "Rawat sets course record; Gopi, Kheta Ram qualify for Rio"। ২০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬
  13. "Gopi T, Kheta Ram seal Rio berths | The Asian Age"। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬
  14. "2016 South Asian Games Results" (পিডিএফ)। ২৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।