বিষয়বস্তুতে চলুন

থিয়াজিন বিন হাইসাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
থিয়াজিন বিন হাইসাম
৩০ বছর বয়সী থিয়াজিন বিন হাইসামের একটি আলোকচিত্র
২০২৫ সালে থিয়াজিন
ওমানের যুবরাজ
মেয়াদ১১ জানুয়ারি ২০২১ – বর্তমান
পূর্বসূরিপদটি তৈরি করা হয়েছে
সুলতানহাইসাম বিন তারিক আল সাইদ
জন্ম (1990-08-21) ২১ আগস্ট ১৯৯০ (বয়স ৩৬)
মাস্কাট ওমান
দাম্পত্য সঙ্গীমাইয়ান বিনতে শিহাব (বি. ২০২১; বিচ্ছেদ. ২০২২) আলিয়া বিনতে মুহাম্মদ (বি. ২০২৫)
পূর্ণ নাম
থিয়াজিন বিন হাইসাম বিন তারিক বিন তৈমুর বিন ফয়সাল বিন তুর্কি বিন সাইদ আল সাইদ
রাজবংশআল সাইদ
পিতাহাইসাম বিন তারিক আল সাইদ
মাতাআহাদ বিনতে আবদুল্লাহ
ধর্মইবাদি ইসলাম

সাইয়িদ থিয়াজিন বিন হাইসাম আল সাইদ (আরবি: ذي يزن بن هيثم آل سعيد; জন্ম ২১ আগস্ট ১৯৯০) হলেন ওমানের যুবরাজ এবং অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী।[১]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

থিয়াজিন সুলতান হাইসাম বিন তারিক এবং সাইয়িদা আহাদ বিনতে আবদুল্লাহর জ্যেষ্ঠ পুত্র। তার এক ছোট ভাই এবং দুই বোন রয়েছে।[২] তার চাচা সাইয়িদ আসাদ বিন তারিক ওমানের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপপ্রধানমন্ত্রী এবং আরেক চাচা সাইয়িদ শিহাব বিন তারিক প্রতিরক্ষা বিষয়ক উপপ্রধানমন্ত্রী। প্রাক্তন সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ ছিলেন তার বাবার চাচাতো ভাই।[৩]

তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি[৪] এবং অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৫] ২০২২ সালের জুলাই মাসে তিনি রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে স্নাতক সম্পন্ন করেন।[৬][৭]

বিবাহ

[সম্পাদনা]

২০২১ সালের জানুয়ারিতে থিয়াজিন সাইয়িদা মাইয়ান বিনতে শিহাব বিন তারিক আল সাইদের সাথে বাগদান সম্পন্ন করেন।[৮] তারা একে অপরের আপন চাচাতো ভাই-বোন (উভয়ের বাবা ভাই এবং মা বোন)। তারা ১১ নভেম্বর ২০২১ সালে আল আলম প্রাসাদের মাজায় হলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের শুরুতে তাদের বিবাহবিচ্ছেদ হয়।[৯]

২০২৫ সালের জানুয়ারিতে ঘোষণা করা হয় যে থিয়াজিন আবার বাগদান করেছেন। এপ্রিলে জানা যায় যে থিয়াজিন ২৪ এপ্রিল ২০২৫ সালে আল আলম প্রাসাদের মাজায় হলে সাইয়িদা আলিয়া বিনতে মুহাম্মদ বিন হিলাল আল বুসাইদীকে বিবাহ করবেন।[১০]

ওমানের যুবরাজ

[সম্পাদনা]

১১ জানুয়ারি ২০২১ সালে সুলতান একটি নতুন রাজকীয় ডিক্রি জারি করেন যার মাধ্যমে ওমানের ইতিহাসে প্রথমবারের মতো উত্তরাধিকার ক্রম এবং ক্রাউন প্রিন্স বা যুবরাজ পদ প্রতিষ্ঠা করা হয়। সুলতানের জ্যেষ্ঠ পুত্র হিসেবে থিয়াজিন ওমানের উত্তরাধিকারী সাব্যস্ত হন।

রাজনৈতিক কর্মজীবন

[সম্পাদনা]

থিয়াজিন ওমানের অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত আছেন। এর আগে তিনি সংস্কৃতি ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি ২০১৩ সাল থেকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ শুরু করেন এবং লন্ডনে ওমানি দূতাবাসে দুই বছর দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী

[সম্পাদনা]

১২ জানুয়ারি ২০২৬ সালে রাজকীয় ডিক্রি নম্বর ৭/২০২৬ এর মাধ্যমে ওমানের মন্ত্রী পরিষদ পুনর্গঠন করা হয় এবং থিয়াজিন বিন হাইসামকে অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। একই দিনে অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিষ্ঠিত হয়। এই কার্যালয়ের প্রধান কাজ হলো অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত রাষ্ট্রীয় নীতিগুলোর তদারকি করা এবং জাতীয় কাঠামোর মধ্যে সংশ্লিষ্ট পরিকল্পনা ও কর্মসূচী বাস্তবায়নের পর্যবেক্ষণ করা।[১১]

সম্মাননা

[সম্পাদনা]
ক্রাউন প্রিন্স থিয়াজিন বিন হাইসাম
এর রীতি
উদ্ধৃতিকরণের রীতিহিজ হাইনেস
বিকল্প রীতিইয়োর হাইনেস

জাতীয় সম্মাননা

[সম্পাদনা]
  •  ওমান:
    • সুলতান হাইসাম বিন তারিক আল সাইদ রাজ্যাভিষেক পদক (১১ জানুয়ারি ২০২০)
    • ৫০তম গৌরবময় জাতীয় দিবস পদক (২০ নভেম্বর ২০২০)
    • অর্ডার অফ ওমান (সিভিল ফার্স্ট ক্লাস) (১৮ নভেম্বর ২০২৪)

বিদেশী সম্মাননা

[সম্পাদনা]
  •  বাহরাইন:
    • অর্ডার অফ শেখ ইসা বিন সালমান আল খলিফা (ফার্স্ট ক্লাস) (৭ জানুয়ারি ২০২৪)
  •  যুক্তরাজ্য:
    • স্যান্ডহার্স্ট পদক (২৩ জুলাই ২০২২)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Team, Observer Web (১২ জানুয়ারি ২০২৬)। "His Majesty issues 16 Royal Decrees"। Oman Observer (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৬।
  2. ↑ Cornwell, Alexander (১১ জানুয়ারি ২০২০)। "Oman's new ruler chosen to provide continuity"। Reuters (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২১।
  3. ↑ কাবুস বিন সাঈদ ও হাইসাম বিন তারিক যথাক্রমে সুলতান সাইদ বিন তৈমুর ও সাইয়িদ তারিক বিন তৈমুরের পুত্র যারা আবার সুলতান তৈমুর বিন ফয়সালের পুত্র ছিলেন।
  4. ↑ Al Amir, Khitam (১২ জানুয়ারি ২০২১)। "Sultan Haitham appoints son Theyazin as Oman's first Crown Prince"। Gulf News। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৪।
  5. ↑ "Oman establishes order of succession"। Diplomat magazine। ১৪ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৪।
  6. ↑ "In pics: Oman's Sultan and wife attend Crown Prince's military graduation"। Emirates Woman (ইংরেজি ভাষায়)। ২৫ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২২।
  7. ↑ "Crown Prince of Oman among 103 cadets to commission from the Royal Military Academy Sandhurst"। army.mod.uk। British Army। ২৫ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২।
  8. ↑ "Theyazin Bin Haitham's engagement to Meyyan Bint Shihab"। Gulf States Newsletter। ২১ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২৪।
  9. ↑ Mulero, Bruno (৪ জানুয়ারি ২০২৫)। "Oman's Crown Prince Marries for the Second Time: His First Wedding Ended in Divorce Six Months Later"। Vanitatis El Confidencial (Spanish ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৫।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  10. ↑ Elgebaly, Sondos (২৩ এপ্রিল ২০২৫)। "Oman's Crown Prince Sayyid Theyazin bin Haitham Al Said to wed this week: Here's everything we know so far"। Villa88।
  11. ↑ The Arab Weekely (১৪ জানুয়ারি ২০২৬)। "Oman embarks on major government overhaul with economic focus"। The Arab Weekly। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]