থানাপাড়া, কুষ্টিয়া
| থানাপাড়া | |
|---|---|
| পাড়া | |
হরিপুর সেতু থেকে থানাপাড়ার আংশিক | |
| স্থানাঙ্ক: ২৩°৫৪′৩৯″ উত্তর ৮৯°০৭′৪২″ পূর্ব / ২৩.৯১০৯৫৫° উত্তর ৮৯.১২৮৪১৭° পূর্ব | |
| দেশ | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | খুলনা |
| জেলা | কুষ্টিয়া |
| উপজেলা | কুষ্টিয়া সদর |
| থানা | কুষ্টিয়া মডেল |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ১৩,০৩৩ |
থানাপাড়া গড়াই নদীর তীরে অবস্থিত কুষ্টিয়ার একটি পাড়া। প্রতিবছর ২৮ আগস্ট 'থানাপাড়া গণহত্যা দিবস' হিসেবে পালধ করা হয়ে থাকে।[১]
ভূগোল
[সম্পাদনা]মজমপুর ও কালিশংকরপুর মৌজায় থানাপাড়া অবস্থিত। এর পূর্ব দিকে কুঠিপাড়া ও আমলাপাড়া, পশ্চিম দিকে কমলাপুর ও মজমপুর, উত্তর দিকে গড়াই নদী এবং দক্ষিণ দিকে কোর্টপাড়া ও আড়ুয়াপাড়ার সীমানা রয়েছে।[২]
ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
[সম্পাদনা]গণহত্যা
[সম্পাদনা]১৯৭১ সালের আগস্ট মাসে কুষ্টিয়ায় ভয়াবহ বন্যা হয়। একই মাসের ২৮ তারিখে থানাপাড়ার বিভিন্ন বাড়ি থেকে ৮-১০ ব্যক্তিকে ধরে ছয় রাস্তার মোড়ে নিয়ে আসা হয়। এই ব্যক্তিদের মধ্যে কামাল উদ্দিন শেখ নামক একজন ছিলেন যিনি ভেড়ামারা হাই স্কুলের শিক্ষক ছিলেন। 'পাক রেস্তোরাঁ'-এর মালিক ও কুষ্টিয়ার রাজাকার বাহিনীর প্রধান উর্দুভাষী নেসার খাঁ এবং কুষ্টিয়ার শান্তিকমিটির প্রধান সাদ আহম্মেদ ঐ রাতে তাদেরকে হত্যা নির্দেশ দেন। তাদেরকে জিকে ঘাটের (বর্তমানে হরিপুর সেতু) কাছে নিয়ে গিয়ে হত্যা করার পর গড়াই নদীতে লাশ ফেলে দেয়।[৩][৪]
স্বাধীনতা পরবর্তী সময়
[সম্পাদনা]১৯৭০-এর দশকে যখন থিয়েটার জনপ্রিয় হয়ে ওঠে তখন কুষ্টিয়া জেলায় অনেকগুলো থিয়েটার গড়ে ওঠে। থানাপাড়ায় গড়ে ওঠা কিছু থিয়েটার হলো- অন্যান্য '৭৯ নাট্যদল, নুপুর কুষ্টিয়া, দর্পণ থিয়েটার, পরিমল থিয়েটার, কুষ্টিয়া থিয়েটার।[৫]
সড়ক
[সম্পাদনা]- খোদাদাদ খান রোড[৬]
- চাঁদ মোহাম্মদ রোড[৬]
- সামছুল ওবাইদ সড়ক[৬]
- অম্বিকাচরণ মুখার্জি রোড/এসি এম রোড[৬]
- শহীদ তিতুমীর রোড[৬]
- চৌধুরী কাওসার উদ্দিন সড়ক
- লরেন্স লেন[৬]
- গোলাম রহমান রোড
- মাহাতাব উদ্দিন সড়ক[৬]
- পালান বক্স লেন[৬]
- এনএস রোড
- রওশন আলী খান চৌধুরী রোড
- এস.সি. সাহা লেন
- শশীভূষণ প্রামাণিক রোড/এসবিপি রোড[৬]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- মো. বদরুদ্দোজা গামা - কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য
- মিল্টন খন্দকার - বাংলাদেশী চলচ্চিত্র গীতিকার, সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্র পরিচালক
- লায়লা আরজুমান বানু - বাংলাদেশী রাজনীতিবিদ, সংসদ সদস্য
- শামসুল হাদী - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যোদ্ধা, জাসদের রাজনীতিবিদ
- সৈয়দ মেহেদী আহমেদ রুমি - বাংলাদেশী রাজনীতিবিদ
চিত্রশালা
[সম্পাদনা]- ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত থানাপাড়া জামে মসজিদ
- ১৯৩২ সালে নির্মিত চন্দ্র ভিলা
- থানার মোড়
- ছয় রাস্তার মোড়ের স্থাপনা
- থানাপাড়ায় অবস্থিত কুষ্টিয়া পুরাতন ডাকঘর
- কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ গওহার নঈম ওয়ারা (২৮ আগস্ট ২০২১)। "থানাপাড়া গণহত্যা দিবস আজ, দাবি একটি নামফলকের"। প্রথম আলো। ২০ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৫।
- ↑ "MAUZAS AND MAHALLAS OF KUSHTIA ZILA" [কুষ্টিয়া জেলার মৌজা ও মহল্লা] (পিডিএফ)। স্মল এরিয়া এটলাস বাংলাদেশ (ইংরেজি ভাষায়)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৬।
- ↑ "থানাপাড়া ও কুষ্টিয়া শহরের অন্যান্য জেনোসাইড"। সমকাল। ২৮ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৬।
- ↑ গওহার নঈম ওয়ারা (২৮ আগস্ট ২০২১)। "থানাপাড়া গণহত্যা দিবস আজ, দাবি একটি নামফলকের"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৬।
- ↑ রামেন্দ্র মজুমদার (২০০০)। নৃপেদ্র সাহা (সম্পাদক)। বাংলাদেশের থিয়েটার (পিডিএফ)। কলকাতা: করুণা প্রকাশনী। পৃ. ২৯, ৪১৬। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৬।
- 1 2 3 4 5 6 7 8 9 "বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে থানাপাড়া সম্পর্কিত মিডিয়া দেখুন।- আনোয়ার আলী। সার্ধশতবর্শ স্মারকগ্রন্থ ১৮৬৯-২০১৯ (পিডিএফ)। কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভা। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৪৬০৮-১-৩। ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- মোঃ রেজাউল করিম, সম্পাদক (২০২৩)। কুষ্টিয়ার প্রত্ননিদর্শন। ঢাকা: গতিধারা। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৪৬০৮-১-৩।
- "বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড" (পিডিএফ)। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ অক্টোবর ২০২২।