বিষয়বস্তুতে চলুন

তোমাস বেলমোন্তে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তোমাস বেলমোন্তে
ব্যক্তিগত তথ্য
জন্ম (1998-05-27) ২৭ মে ১৯৯৮ (বয়স ২৮)
জন্ম স্থান লানুস, আর্জেন্টিনা
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বোকা জুনিয়র্স
জার্সি নম্বর ৩০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৩৬, ২৪ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

তোমাস বেলমোন্তে (স্পেনীয়: Tomás Belmonte, স্পেনীয় উচ্চারণ: [toˈmas βelˈmon.te]; জন্ম: ২৭ মে ১৯৯৮) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর আর্জেন্টিনীয় প্রথম বিভাগের ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩]

২০১৭ সালে, বেলমোন্তে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

তোমাস বেলমোন্তে ১৯৯৮ সালের ২৭শে মে তারিখে আর্জেন্টিনার লানুসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

বেলমোন্তে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Fútbol masculino – El Plantel" [পুরুষদের ফুটবল - দল]। bocajuniors.com.ar (স্পেনীয় ভাষায়)। বোকা জুনিয়র্স। ১৪ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫। {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= / |archive-url= টাইমস্ট্যাম্প মেলেনি; 13 জুন 2025 প্রস্তাবিত (সাহায্য)
  2. ↑ "Boca Juniors" [বোকা জুনিয়র্স]। ligaprofesional.ar (স্পেনীয় ভাষায়)। আর্জেন্টিনীয় প্রথম বিভাগ। ১৬ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
  3. ↑ "Boca Juniors » Squad 2024/2025" [বোকা জুনিয়র্স » দল ২০২৪/২০২৫]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১৫ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫। {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= / |archive-url= টাইমস্ট্যাম্প মেলেনি; 16 জুন 2025 প্রস্তাবিত (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]