বিষয়বস্তুতে চলুন

তেরি বাতোঁ মেঁ অ্যায়সা উলঝা জিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তেরি বাতোঁ মেঁ অ্যায়সা উলঝা জিয়া
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকঅমিত জোশী
আরাধনা শাহ
প্রযোজকদীনেশ বিজন
জ্যোতি দেশপান্ডে
লক্ষ্মণ উটেকর
রচয়িতাঅমিত জোশী
আরাধনা শাহ
শ্রেষ্ঠাংশে
সুরকারসুর:
সচিন-জিগর
গান:
তনিষ্ক বাগচী
সচিন-জিগর
মিতরাজ
চিত্রগ্রাহকলক্ষ্মণ উটেকর
সম্পাদকমনীষ প্রধান
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকপেন মারুধর এন্টারটেইনমেন্ট
মুক্তি
  •  ফেব্রুয়ারি ২০২৪ (2024-02-09)
স্থিতিকাল১৪৩ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়৭৫ কোটি[]
আয়১৩৩.৬৪ কোটি[]

তেরি বাতোঁ মেঁ অ্যায়সা উলঝা জিয়া (অনু.তোমার কথায় আমি খুব আচ্ছন্ন হলাম) একটি ভারতীয় হিন্দি ভাষার কল্পবিজ্ঞান প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র,। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাহিদ কাপুরকৃতি স্যাননম্যাডক ফিল্মসজিও স্টুডিওজ প্রযোজিত এই চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন অমিত জোশী ও আরাধনা শাহ। এটি তাদের পরিচালিত প্রথম চলচ্চিত্র।[]

চলচ্চিত্রটির প্রধান চিত্রগ্রহণ ২০২২ সালের অক্টোবরে শুরু হয়েছিল এবং ২০২৩-এর এপ্রিলে শেষ হয়েছিল। এটি ৯ ফেব্রুয়ারি ২০২৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পায়[] এবং সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করে। ১৩৩.৬৪ কোটি রুপী আয়কারী চলচ্চিত্র ব্যবসায়িকভাবে সফল হয় এবং ২০২৪ সালের ৭ম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে।

কাহিনী সংক্ষেপ

[সম্পাদনা]

আর্যন সিফ্রা নামে এক যুবতীর সাথে দেখা করে এবং দুজন একে অপরের প্রেমে পড়ে। আর্যন তার পরিবারের সাথে সিফ্রাকে পরিচয় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়ে যায়, কারণ সে জানতে পারে যে সিফ্রা আসলে একটি মানবিক অ্যান্ড্রয়েড রোবট

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • শাহিদ কাপুর - আর্যন অগ্নিহোত্রী
  • কৃতি স্যানন - সিফরা
  • ধর্মেন্দ্র - জয় সিং অগ্নিহোত্রী
  • ডিম্পল কপাড়িয়া - উর্মিলা শুকলা, ই-রোবটিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আর্যনের ফুফু
  • রাকেশ বেদী - পাপা
  • অনুভা ফতেপুরিয়া - শর্মিলা অগ্নিহোত্রী
  • রাজেশ কুমার - মামা
  • রাশুল ট্যান্ডন - পাপ্পু
  • গ্রুশা কাপুর - বুয়া
  • ব্রিজভূষণ শুকলা - ফুফা
  • আশীষ বর্মা - মন্টি অরোড়া, রবোটিক্স প্রকৌশলী
  • মাহি রাজ জৈন - টিম টিম
  • শৌনাক ডুজ্ঞল - চিন্টু

সাউন্ডট্র্যাক

[সম্পাদনা]
ট্র্যাক তালিকায়ন
নং.শিরোনামগীতিকারসুরকারসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."লাল পিলি আঁখিয়াঁ"নীরজ রাজাওয়াততনিষ্ক বাগচীতনিষ্ক বাগচী, রোমি৩:০৮
২."আঁখিয়াঁ গুলাব"মিতরাজমিতরাজমিতরাজ২:৫১
৩."তেরি বাতোঁ মেঁ অ্যায়সা উলঝা জিয়া (শিরোনাম সঙ্গীত)"তনিষ্ক বাগচীরাঘব, তনিষ্ক বাগচীরাঘব, তনিষ্ক বাগচী, আসিস কৌর২:৩২
৪."তুম সে"ইন্দ্রনীলসচিন-জিগরসচিন-জিগর, বরুণ জৈন, রাঘব চৈতন্য৪:২৪
৫."গাল্লান"তালউইন্ডার, এমসি স্কয়ারতালউইন্ডার, এনডিএস, এমসি স্কয়ারতালউইন্ডার, এমসি স্কয়ার৩:৩১

মুক্তি

[সম্পাদনা]

চলচ্চিত্রটি ৯ ফেব্রুয়ারি ২০২৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[] তবে চলচ্চিত্রটি আগে ২০২৩ সালের অক্টোবরে এবং পরবর্তীতে ৭ ডিসেম্বর মুক্তির ঘোষণা করা হয়েছিল, কিন্তু মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।[]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
প্রদানের তারিখ পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র
৭-৮ মার্চ ২০২৫ আইফা পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক সচিন-জিগর, তনিষ্ক বাগচী, মিতরাজ, রাঘব, তালউইন্ডার, এনডিএস, এমসি স্কয়ার মনোনীত [][]
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী মিতরাজ "আঁখিয়া গুলাব" গানের জন্য মনোনীত
১৭ মে ২০২৫ জি সিনে পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র তেরি বাতোঁ মেঁ অ্যায়সা উলঝা জিয়া মনোনীত [][১০]
শ্রেষ্ঠ অভিনেতা শাহিদ কাপুর মনোনীত
শ্রেষ্ঠ অভিনেত্রী কৃতি স্যানন মনোনীত
বর্ষসেরা গান "তেরি বাতোঁ মেঁ অ্যায়সা উলঝা জিয়া" মনোনীত
শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) কৃতি স্যানন বিজয়ী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "TBMAUJ Box Office collection Day 8: Over ₹80 cr worldwide"livemint.com (ইংরেজি ভাষায়)। ১৭ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৪
  2. Hungama, Bollywood (৯ ফেব্রুয়ারি ২০২৪)। "Teri Baaton Mein Aisa Uljha Jiya Box Office Collection - Bollywood Hungama" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৪
  3. "Kriti Sanon, Shahid Kapoor's film titled 'Teri Baaton Mein Aisa Uljha Jiya'"India Today। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৪
  4. "Shahid Kapoor And Kriti Sanon's Next Untitled Romantic Film Gets A New Release Date"Times of India। ৩ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৩
  5. "Shahid Kapoor – Kriti Sanon starrer sci-fi romantic comedy postponed to 2024; set for February 9 release"Bollywood Hungama। ৩ অক্টোবর ২০২৩।
  6. "Shahid Kapoor and Kriti Sanon starrer 'impossible love story' to release in theatres on December 7, 2023"Bollywood Hungama। ১৯ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৩
  7. আবস্থী, প্রগতি (৭ মার্চ ২০২৫)। "IIFA Awards 2025: Date, time, host, venue, nominees list and more"ওয়ন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৫
  8. "IIFA Awards 2025: Laapataa Ladies Sweeps 10 Awards. Kartik Aaryan Named Best Actor. Check Full List Of Winners"ndtv.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৫
  9. "ZCA 25 Voting – Zee Cine Awards"জি সিনে পুরস্কার (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৫
  10. মাহজাবিন, মল্লিকা (১৮ মে ২০২৫)। "Zee Cine Awards 2025 winners' list: Kartik Aaryan, Vikrant Massey, Kriti Sanon take home best actor trophies; Laapataa Ladies wins big"ইন্ডিয়া.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]