তেজস্বিনী লোনারি একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। [১] তিনি ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত নো প্রবলেম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তিনি সনি টিভিরচিত্তৌর কি রাণী পদ্মিনী কা জৌহর শীর্ষক ইতিহাসধর্মী ধারাবাহিকে পদ্মিনী চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। তিনি বিগ বস মারাঠি ৪- এ একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। [২]
২০০৭-০৮ সালে কেদার শিন্ডের ভাই, মন্দার শিন্ডের চলচ্চিত্র নো প্রবলেম-এ অভিনয়ের মাধ্যমে তেজস্বিনী বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। তেজস্বিনী অতুল সিধায়ের সাথে একটি ফটোশ্যুট (আলোকচিত্র গ্রহন) প্রকল্পে কাজ করছিলেন, যখন তিনি প্রথম অভিনয় করার পরামর্শ পেয়েছিলেন। তার প্রথম ছবিতে তিনি অভিনেতা জিতেন্দ্র যোশীর বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। কিশোর নমিত কাপুর অভিনয় স্কুলে অভিনয়ে প্রশিক্ষণ নেওয়ার পর তিনি অভিনয়ের প্রাথমিক সুযোগ পান এবং সফলও হন। তবে এই সাফল্য ধরে তার কাছে বেশ কঠিন কাজ ছিল। তার প্রথম ছবিগুলো বেশ প্রশংসিত হলেও, পরবর্তী ছবিগুলো সমস্যার সম্মুখীন হয়। দোঘাট তিসরা আতা সাগলা বিসারা চলচ্চিত্রটি তাকে কিছুটা সাফল্য এনে দেয় এবং আজও, মানুষ তাকে চলচ্চিত্র জগতে একজন অন্য ধারার চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে চেনেন। [৩]