বিষয়বস্তুতে চলুন

তেজল শাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তেজল শাহ
तेजल शाह
জন্ম১৯৭৯ (বয়স ৪৬৪৭)
মাতৃশিক্ষায়তনআরএমআইটি বিশ্ববিদ্যালয়
পেশাদৃশ্যকলা শিল্পী, কিউরেটর

তেজল শাহ (হিন্দি: तेजल शाह; জন্ম ১৯৭৯) একজন ভারতীয় সমসাময়িক ভিজ্যুয়াল শিল্পী এবং কিউরেটর। তিনি ভিডিও শিল্প, ফটোগ্রাফি, পারফর্মেন্স, অঙ্কন, শব্দের কাজ এবং স্থানিক স্থাপনের মাধ্যম নিয়ে কাজ করেন।[] তেজল তাঁর কাজের মধ্যে এলজিবিটিকিউ+ সম্প্রদায়, যৌনতা, লিঙ্গ, অক্ষমতা এবং মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন।[] তিনি মুম্বাইতে থাকেন।[][][]

জীবনী

[সম্পাদনা]

তেজল শাহ ১৯৭৯ সালে ভারতের ছত্তিশগড়ের ভিলাইতে জন্মগ্রহণ করেন।[] তিনি একজন সমকামী হিসেবে চিহ্নিত।[] তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত আরএমআইটি বিশ্ববিদ্যালয় (রয়েল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি) থেকে ফটোগ্রাফিতে বিএ (২০০০) ডিগ্রি অর্জন করেছেন; এবং বার্ড কলেজ থেকে এমএফএ ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করেছেন কিন্তু স্নাতক হননি।[][][] তিনি একজন বিনিময় ছাত্রী ছিলেন এবং ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত শিকাগোর স্কুল অফ দ্য আর্ট ইনস্টিটিউটে পড়াশোনা করেছিলেন।[][]

তাঁর ২০০৬ সালের হিজড়া কল্প ধারাবাহিকের কাজ বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের হিজড়া সম্প্রদায়ের (নপুংসক, আন্তঃলিঙ্গ ব্যক্তি এবং / অথবা ট্রান্সজেণ্ডার ব্যক্তিদের) উপর আলোকপাত করে।[] ২০১২ সালে, ক্যাসেলের ডকুমেন্টা (১৩)-এর জন্য, তিনি পাঁচ-চ্যানেলের ভিডিও স্থাপনা "বিটুইন দ্য ওয়েভস" তৈরি করেছিলেন যেখানে শিং পরা দুই মহিলা একটি পরাবাস্তব ভূদৃশ্য অন্বেষণ করছেন।[১০][১১][১২]

তাঁর শিল্পকর্ম ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছে, যার মধ্যে রয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনের ব্রুকলিন মিউজিয়ামে "গ্লোবাল ফেমিনিজমস" (২০০৭);[১৩][১৪] নিউ জার্সির নিউয়ার্কের নিউয়ার্ক মিউজিয়ামে "ইণ্ডিয়া: পাবলিক প্লেস/প্রাইভেট স্পেসেস" (২০০৮);[১৫] জার্মানির ক্যাসেলে ডকুমেন্টা (১৩) (২০১২);[১০] এবং জার্মানির ডুসেলডর্ফে কে২০-তে "এভরিওয়ান ইজ অ্যান আর্টিস্ট: কসমোপলিটন এক্সারসাইজেস উইথ জোসেফ বিয়াস" (২০২১)।[১৬] তাঁর কাজ জার্মানির উলফসবার্গের কুনস্টমিউজিয়াম উলফসবার্গে "ফেসিং ইন্ডিয়া" (২০১৮) দলগত প্রদর্শনীর অংশ ছিল; অন্যান্য শিল্পীদের মধ্যে ছিলেন বিভা গালহোত্রা, ভারতী খের, প্রজক্তা পোটনিস, রীনা সাইনি কল্লাত এবং মিঠু সেন[১৭]

অনুরাধা শাহের কাজ সঁত্র্‌ জর্জ পম্পিদুর মতো পাবলিক জাদুঘরে রয়েছে।[১৮]

আরও দেখুন

[সম্পাদনা]
  • ভারতীয় মহিলা শিল্পীদের তালিকা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Tejal Shah: Unbecoming"e-flux.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২২
  2. 1 2 3 Verghese, Anisha (২০২১)। "Colonisation, Heteronormativity and Ironic Subversions: Tejal Shah and Yuki Kihara"Drain Magazine, Vol. 17 (2) (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 2469-3022। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২২
  3. 1 2 3 Seid, Betty; Pijnappel, Johan (২০০৭)। New Narratives: Contemporary Art from India (ইংরেজি ভাষায়)। Mapin Publishing। পৃ. ১১৫। আইএসবিএন ৯৭৮-৮১-৮৮২০৪-৮২-৩
  4. Flash Art (magazine) (ইংরেজি ভাষায়)। Giancarlo Politi.। ২০০৮। পৃ. https://books.google.com/books?id=krYzAQAAIAAJ {{ম্যাগাজিন উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  5. Sengupta, Somini (৩০ জানুয়ারি ২০১১)। "In India, a Busy Fair and a Spirited Art Scene"The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২২
  6. Indian summer: la jeune scène artistique indienne : du 7 octobre au 31 décembre 2005 (ফরাসি ভাষায়)। École nationale supérieure des beaux-arts de Paris। Ecole nationale supérieure des beaux-arts de Paris। ২০০৫। পৃ. ২৪৫। আইএসবিএন ৯৭৮-২-৮৪০৫৬-১৮৩-৫{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অন্যান্য (লিঙ্ক)
  7. Art and AsiaPacific, Issues 64-65 (ইংরেজি ভাষায়)। Fine Arts Press। ২০০৯। পৃ. ৬৪।
  8. "Tejal Shah"Kunstinstituut Melly (ইংরেজি ভাষায়)। ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২২
  9. Sinha, Gayatri; Sternberger, Paul Spencer (২০০৭)। India: Public Places, Private Spaces : Contemporary Photography and Video Art (ইংরেজি ভাষায়)। Newark Museum। পৃ. ১৫৭। আইএসবিএন ৯৭৮-৮১-৮৫০২৬-৮২-৪
  10. 1 2 Smith, Roberta (১৪ জুন ২০১২)। "Art Show as Unruly Organism"The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২২
  11. Catling, Charlotte Skene (২৮ সেপ্টেম্বর ২০১২)। "The Art of Protest"Architectural Review (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২২
  12. Pande, Alka (৩০ সেপ্টেম্বর ২০১২)। "Indian strokes"The Tribune। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২২
  13. Muller, Dena (১ জানুয়ারি ২০০৮)। "Global Feminisms curated by Maura Reilly and Linda NochlinGlobal Feminisms: New Directions in Contemporary Art edited by Maura Reilly and Linda Nochlin": ৪৭১–৪৭৪। ডিওআই:10.1086/521560আইএসএসএন 0097-9740 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  14. Ehrlich, Cheri Eileen (২২ ডিসেম্বর ২০১১)। "Adolescent girls' responses to feminist artworks in the Elizabeth A. Sackler Center for Feminist Art at the Brooklyn Museum" (English ভাষায়): ৫৫–৭০। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  15. "Art in Review"The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। ৪ জানুয়ারি ২০০৮। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২২
  16. Woodward, Daisy (১ মার্চ ২০২১)। "Spring Is Here: Brilliant Things To Do This March"AnOther (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২২
  17. "Reena Saini Kallat has a retrospective at Kunstmuseum Wolfsburg"Architectural Digest India (ভারতীয় ইংরেজি ভাষায়)। Condé Nast। ১৩ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২২
  18. "Tejal Shah, I Love my India, 2003"Centre Pompidou

বহিঃ সংযোগ

[সম্পাদনা]