তেঁতুলিয়া সরকারি কলেজ
তেঁতুলিয়া মহাবিদ্যালয় | |
প্রাক্তন নাম | তেঁতুলিয়া ডিগ্রি কলেজ |
|---|---|
| ধরন | সরকারি |
| স্থাপিত | ১ জুলাই ১৯৮৭ |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় দিনাজপুর শিক্ষা বোর্ড |
| ইআইআইএন | ১২৬১৯৩ |
| অধ্যক্ষ | হাবিবর রহমান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩০ |
| শিক্ষার্থী | ৬৫১ |
| স্নাতক | ২৩৩ |
অন্যান্য শিক্ষার্থী | ৪১৮ |
| ঠিকানা | মাথাফাটা, তেঁতুলিয়া , পঞ্চগড় , ৫০৩০ , বাংলাদেশ |
| শিক্ষাঙ্গন | উপজেলা সদর পৌর এলাকা, ৬.২ একর (২.৫ হেক্টর) |
| ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | tgc |
![]() | |
তেঁতুলিয়া সরকারি কলেজ পঞ্চগড় জেলার একটি সরকারি মহাবিদ্যালয়। যা তেঁতুলিয়া উপজেলার সদর পৌর এলাকার মাথাফাটায় অবস্থিত এবং ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) কোর্স চালু আছে।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৯৮৭ সালে উচ্চ মাধ্যমিক এবং ২০০৬ সালে স্নাতক (পাশ) স্তর চালু করা হয়। ১৯৯৩ সালে উচ্চ মাধ্যমিক স্তর এমপিওভুক্তিকরণ করা হয়। পরিশেষে ২০১৮ সালে সরকারিকরণ করা হয়।
উপলব্ধ কোর্স
[সম্পাদনা]উচ্চ মাধ্যমিক
[সম্পাদনা]- বিজ্ঞান
- মানবিক
- বাণিজ্য
স্নাতক (পাস)
[সম্পাদনা]- বিএ (পাস)
- বিবিএস (পাস)
- বিএসএস (পাস)
শিক্ষার্থী
[সম্পাদনা]বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে বর্তমানে এ কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ৪১৮ জন এবং স্নাতক (পাশ) কোর্সে ২৩৩ জন মিলে ৬৫১ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে।[২]
ফলাফল
[সম্পাদনা]২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিষ্ঠান থেকে মোট ৩,০৬০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১,৭০৪ জন এবং ফেল করেছে ১,৩৫৬ জন। ১৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ (এ+) অর্জন করেছে। এই সময়ে গড় পাসের হার ছিল ৫৫.৬৯% এবং জিপিএ ৫ প্রাপ্তির হার ছিল ০.৪৬%।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "TETULIA MAHABIDALAYA"। nu.ac.bd। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৫।
- ↑ "তেঁতুলিয়া সরকারি কলেজ (126193)"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৫।
- ↑ "Tatulia Degree College - Sohopathi | সহপাঠী"। Sohopathi | সহপাঠী (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৫।
