তুর্কি বিন সাইদ
| তুর্কি বিন সাইদ تركي بن سعيد بن سلطان البوسعيدي | |
|---|---|
সুলতান তুর্কি আনু. ১৮৭১–১৮৮৮ | |
| ওমানের সুলতান | |
| রাজত্ব | ৩০ জানুয়ারি ১৮৭১ – ৪ জুন ১৮৮৮ |
| পূর্বসূরি | আজ্জান বিন কাইস |
| উত্তরসূরি | ফয়সাল বিন তুর্কি |
| জন্ম | ১৮৩২ মাস্কাট, ওমান |
| মৃত্যু | ৪ জুন ১৮৮৮ মাস্কাট, ওমান |
| বংশধর |
|
| রাজবংশ | আল বু সাইদ |
| পিতা | সাইদ বিন সুলতান |
| মাতা | একজন ইথিওপীয় নারী |
| ধর্ম | ইবাদি ইসলাম |
সুলতান তুর্কি বিন সাঈদ বিন সুলতান আল বুসাইদি (আরবি: تركي بن سعيد بن سلطان البوسعيدي; ১৮৩২ – ৪ জুন ১৮৮৮) ৩০ জানুয়ারি ১৮৭১ থেকে ৪ জুন ১৮৮৮ পর্যন্ত মাস্কাট ও ওমানের সুলতান ছিলেন। ধঙ্কের যুদ্ধে তার চাচাতো ভাই ইমাম আজজান বিন কাইসের বিরুদ্ধে বিজয়ের পর তিনি সিংহাসনে আরোহণ করেন।[১] তুর্কির মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র ফয়সাল বিন তুর্কি তার স্থলাভিষিক্ত হন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]তুর্কি ১৮৩২ সালে সুলতান সাইদ বিন সুলতান এবং একজন ইথিওপীয় উপপত্নীর ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা ১৮৫৪ সালে তাকে সোহরের ওয়ালী নিযুক্ত করেন।[২]
১৮৬১ সালে তিনি তার ভাই থুওয়াইনি বিন সাইদের বিরুদ্ধে বিদ্রোহ করেন যিনি তাদের বাবার মৃত্যুর পর ওমানের সুলতান হয়েছিলেন। মাস্কাট এবং জাঞ্জিবার বিভক্ত হওয়ার অর্থ ছিল সোহর থুওয়াইনির অধীনে থাকবে যা তুর্কি মেনে নিতে অস্বীকার করেছিলেন। তাকে বন্দী করা হয় এবং সালিম বিন থুওয়াইনিকে সোহরের নতুন ওয়ালী নিযুক্ত করা হয়। ব্রিটিশ কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে এবং ১৮৬২ সালে তুর্কি কারাগার থেকে মুক্তি পান।[৩] ১৮৬৬ সালে সালিম তার বাবাকে হত্যা করে সিংহাসন দখল করার পর তুর্কিকে আবার বন্দী করা হয় এবং পরবর্তীতে ব্রিটিশদের হস্তক্ষেপে তিনি মুক্তি পান। তাকে ৭,২০০ থ্যালার বার্ষিক ভাতা দেওয়া হয় এবং তিনি ব্রিটিশ ভারতের বোম্বেতে চলে যান।[৪]
সন্তানাদি
[সম্পাদনা]তুর্কি বিন সাইদের পাঁচজন সন্তান ছিল।
- সাইয়িদ মুহাম্মদ বিন তুর্কি (১৮৬০–?)
- সাইয়িদ ফয়সাল বিন তুর্কি (১৮৬৪–১৯১৩); সাইয়িদা আলিয়াহ বিনতে থুওয়াইনি বিন সাঈদকে বিবাহ করেন এবং তাদের সন্তানাদি ছিল
- সাইয়িদ ফাহাদ বিন তুর্কি (?-১৮৯৪); সাইয়িদা শরিফা বিনতে বারঘাশ বিন সাঈদকে বিবাহ করেন এবং তাদের সন্তানাদি ছিল[২]
- সাইয়িদা তুর্কিয়া বিনতে তুর্কি; প্রথমে জাঞ্জিবারের সুলতান হামাদ বিন থুওয়াইনিকে এবং পরে তার প্রথম স্বামীর ভাই সাইয়িদ হারুব বিন থুওয়াইনিকে বিবাহ করেন[২]
- সাইয়িদা (নাম অজানা) বিনতে তুর্কি; জাবাল শাম্মারের আমির তালাল বিন আবদুল্লাহ আল রশিদকে বিবাহ করেন[তথ্যসূত্র প্রয়োজন]
সম্মাননা
[সম্পাদনা]
যুক্তরাজ্য: নাইট গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অব দ্যা স্টার অব ইন্ডিয়া (১ জানুয়ারি ১৮৮৬)[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Lorimer, John (১৯১৫)। Gazetteer of the Persian Gulf। British Government, Bombay। পৃ. ৭২৯।
- 1 2 3 Montgomery-Massingberd, Hugh, সম্পাদক (১৯৮০)। "The Royal House of Oman"। Burke's Royal Families of the World Volume II Africa & the Middle East। Burke's Peerage Ltd.। আইএসবিএন ০-৮৫০১১-০২৯-৭।
- ↑ "Imans and Sultans of the Busaidi Dynasty"। Ministry of Information।
- ↑ Razik, Salil (১৮৭১)। Badger, George Percy (সম্পাদক)। History of the Imâms and Seyyids of Omân। The Hakluyt Society।
- ↑ "নং. 25545"। দ্যা লন্ডন গেজেট (ইংরেজি ভাষায়)। ১ জানুয়ারি ১৮৮৬।
তুর্কি বিন সাইদ জন্ম: ১৮৩২ মৃত্যু: ৪ জুন ১৮৮৮ | ||
| রাজত্বকাল শিরোনাম | ||
|---|---|---|
| পূর্বসূরী আজ্জান বিন কাইস |
ওমানের সুলতান ১৮৭১-১৮৮৮ |
উত্তরসূরী ফয়সাল বিন তুর্কি |