তুরস্কে উইকিপিডিয়া বন্ধকরণ
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ। (এপ্রিল ২০২১) |


তুরস্ক সরকার ২০১৭ সালের ২৯ এপ্রিল সকল ভাষার উইকিপিডিয়ার অনলাইন একসেসে বন্ধ করে দেয়। ১৫ জানুয়ারী ২০২০ পর্যন্ত এই নিষিদ্ধ্বকরণ বহাল থাকে। তুর্কি আইন নং ৫৬৫১ অনুসারে এই সীমাবদ্ধতা আরোপ করা হয়। এর কারণ হিসেবে উইকিপিডিয়ার ইংরেজি ভার্সনের একটি নিবন্ধে তুরস্ককে ইসলামিক স্টেট এবং আল-কায়েদার স্পন্সর হিসেবে উল্লেখ করাকে দর্শানো হয়। পরবর্তীতে তুর্কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্তৃপক্ষ কয়েকটি নিবন্ধ সম্পাদনা করার অনুরোধ জানালেও তা অগ্রাহ্য করা হয়। ২০১৯ সালের ২৬ ডিসেম্বর তুরস্কের সাংবিধানিক আদালত রায় দেয় যে উইকিপিডিয়ার নিষিদ্ধকরণ মানবাধিকার আইন লঙ্ঘন করেছে এবং আদালত এটি প্রত্যাহারের আদেশ দেয়।
এরপর ২০২০ সালের ১৫ জানুয়ারিতে তুরস্কে উইকিপিডিয়ার ব্লক প্রত্যাহার করা হয়।
উইকিপিডিয়ার তুর্কী ভাষার সংস্করণ তুর্কী উইকিপিডিয়া ২০০২ সালে যাত্রা শুরু করে এবং জুলাই ২০২৬ পর্যন্ত এতে নিবন্ধ সংখ্যা ৬,৯০,৭৭৯টি এবং ১৮,৪০,০০০ জন ব্যবহারকারী, ২২ জন প্রশাসক ও ৪৪,৭২৯টি ফাইল আছে; অধিকন্তু তুর্কী উইকিপিডিয়ায় উইকিপিডিয়ানদের সম্মিলিত সম্পাদনা সংখ্যা ৩,৭৪,২০,৬৩০টি।