তুঙ্গভদ্রা পুষ্করালু
| তুঙ্গভদ্রা পুষ্করালু বা তুঙ্গভদ্রা পুষ্করম | |
|---|---|
হাম্পির নিকটস্থ তুঙ্গভদ্রা নদী | |
| ধরন | হিন্দু |
| পুনরাবৃত্তি | প্রতি বারো বছত |
| অবস্থান (সমূহ) | তুঙ্গভদ্রা নদীতীর |
| দেশ | ভারত |
| পূর্ববর্তী ঘটনা | ৯ ডিসেম্বর ২০০৮ |
| পরবর্তী ঘটনা | ২০৩২ |
| ক্ষেত্র | কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা |
তুঙ্গভদ্রা পুষ্করালু অথবা তুঙ্গভদ্রা পুষ্করম হল একটি নদী উতসব যা প্রতি ১২ বছর অন্তর তুঙ্গভদ্রা নদী তীরে পালিত হয়।
রাশিচক্র নদী
[সম্পাদনা]হিন্দুধর্ম শাস্ত্র ও ধর্মীয় গ্রন্থ অনুসারে মানবজীবন নিয়ন্ত্রণকারী বারোটি রাশিচক্রের কথা জানা যায়। এই বারো রাশিচক্রের সাথে বারোটি নদী নিবিড়ভাবে সম্পর্কিত। মেষ রাশির সাথে গঙ্গা নদী, বৃষ রাশির সাথে নর্মদা নদী, মিথুন রাশির সাথে সরস্বতী নদী, কর্কট রাশির সাথে যমুনা নদী, সিংহ রাশির সাথে গোদাবরী, কন্যা রাশির সাথে কৃষ্ণা, তুলা রাশির সাথে কাবেরী, বৃশ্চিক রাশির সাথে থামিরবারুণী, ধনু রাশির সাথে ব্রহ্মপুত্র, মকর রাশির সাথে তুঙ্গভদ্রা, কুম্ভ রাশির সাথে সিন্ধু এবং মীন রাশির সাথে প্রণিতা নদী সম্পর্কিত। মকর রাশির সাথে সম্পর্কিত তুঙ্গভদ্রা নদী পশ্চিমঘাট পর্বতমালায় গঙ্গামূলে উৎপন্ন হয় এবং কর্ণাটক রাজ্য থেকে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সীমাধিকৃত অঞ্চলে প্রবাহিত হয়। [১]
উতসবের স্থায়িত্বকাল
[সম্পাদনা]মকর রাশিতে বৃহস্পতির গোচরের সময় এই উৎসব পালিত হয় এবং মোট বারো দিনব্যাপী এই উতসব পালিত হয়।[২] [৩] তুঙ্গভদ্রা পুষ্করালু উৎসবটি শেষবার ২০২০ সালের ২০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত পদিথুরাইয়ের অনিকুন্তী চিন্তামণি মন্দিরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড উনিশের কারনে দেশের বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে সংক্রামক রোগের বিস্তার রোধের জন্য কেন্দ্রীয় সরকার এবং কর্ণাটক সরকারের নির্ধারিত নিয়ম অনুসারে অনুষ্ঠানটি সহজ-সরলভাবে অনুষ্ঠিত হয়। [৪]
অন্যান্য পুষ্কর
[সম্পাদনা]এই পুষ্করম অনুষ্ঠানের মতো ভারতের অন্যান্য অংশে উদযাপিত অন্যান্য পুষ্করম উতসবগুলির মধ্যে রয়েছে গঙ্গা পুষ্করম, নর্মদা পুষ্করম, সরস্বতী পুষ্করম, যমুনা পুষ্করম, গোদাবরী পুষ্করম, কৃষ্ণ পুষ্করম, কাবেরী পুষ্করম, ভীম ও ধমিরবরণী পুষ্করম, ব্রহ্মপুত্র পুষ্করম, সিন্ধু পুষ্করম এবং প্রাণহিতা পুষ্করম ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ எஸ்.வெங்கட்ராமன், துங்கபத்ர புஷ்கர விழா, தினமணி, 30 அக்டோபர் 2020
- ↑ Roshen Dalal (১৮ এপ্রিল ২০১৪)। Hinduism: An Alphabetical Guide। Penguin Books Limited। পৃ. ৯২১–। আইএসবিএন ৯৭৮-৮১-৮৪৭৫-২৭৭-৯।
- ↑ "One crore pilgrims likley [sic] for Tungabhadra Pushkaralu"। The Hindu। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০০৮।
- ↑ எஸ்.வெங்கட்ராமன், துங்கபத்ர புஷ்கர விழா, தினமணி, 30 அக்டோபர் 2020