তুগলক খান
| তুগলক খান | |
|---|---|
তুগলক খানের বিলন ধাতুর তৈরি আধ-তঙ্কা | |
| ২০তম দিল্লির সুলতান | |
| রাজত্ব | ২০ সেপ্টেম্বর ১৩৮৮ – ১৪ মার্চ ১৩৮৯ |
| রাজ্যাভিষেক | ২১ সেপ্টেম্বর ১৩৮৮ |
| পূর্বসূরি | ফিরোজ শাহ তুগলক |
| উত্তরসূরি | আবু বকর শাহ |
| জন্ম | অজানা |
| মৃত্যু | ১৪ মার্চ ১৩৮৯ দিল্লি, দিল্লি সালতানাত, বর্তমানে ভারত |
| রাজবংশ | তুগলক রাজবংশ |
| পিতা | ফতেহ খান |
| ধর্ম | সুন্নি ইসলাম |
গিয়াসউদ্দিন তুগলক শাহ দ্বিতীয় (ফার্সি: غیاث الدین تغلق شاه دوم), জন্মগত নাম তুগলক খান (ফার্সি: تغلق خان), ছিলেন দিল্লি সালতানাতের তুগলক রাজবংশের একজন সুলতান। তিনি তার প্রপিতামহ ফিরোজ শাহ তুগলকের স্থলাভিষিক্ত হন।[১]
তুগলক শাহ দ্বিতীয় ছিলেন ফতেহ খানের পুত্র এবং ফিরোজ খানের পৌত্র। ফিরোজ খান ছিলেন সুলতান ফিরোজ শাহ তুগলকের জ্যেষ্ঠ পুত্র এবং মনোনীত উত্তরাধিকারী।[২]
শাসনকাল ও জীবন
[সম্পাদনা]তিনি ১৩৮৮ সালে সিংহাসনে আরোহণ করেন।[৩] তবে তার সিংহাসন আরোহণের প্রায় সাথে সাথেই উত্তরাধিকার সংকট শুরু হয়। ফিরোজ শাহের পুত্র মুহাম্মদ শাহ ইবনে ফিরোজ শাহ তার ভাতিজা আবু বকর খানের (জাফর খানের পুত্র) সমর্থনে নিজের দাবি উত্থাপন করেন। তুগলক খান তার পিতামহের ভাই মুহাম্মদ শাহের বিরুদ্ধে সিরমুরের পাহাড়ের পাদদেশে সৈন্য পাঠান। একটি সংক্ষিপ্ত যুদ্ধের পর নাসিরুদ্দিন মুহাম্মদ শাহ কাংড়া দুর্গে আশ্রয় নেন। দুর্গম ভূপ্রকৃতি এবং অভিযানের জটিলতার কারণে তুগলক খানের সেনাবাহিনী তাকে আর অনুসরণ না করেই দিল্লিতে ফিরে আসে।
শেষ পর্যন্ত, জাফর খানের পুত্র এবং সুলতান ফিরোজ শাহ তুগলকের পৌত্র আবু বকর খানের সাথে কিছু আমির যোগ দেন এবং তুগলক খানকে হত্যার ষড়যন্ত্র করেন। ১৩৮৯ সালে তারা সুলতান এবং তার উজির 'জাহান খান'কে চারদিক থেকে ঘিরে ফেলেন এবং তাদের হত্যা করেন। তাদের ছিন্ন মস্তক দিল্লি শহরের ফটকে ঝুলিয়ে দেওয়া হয়। তুগলক খানের রাজত্বকাল ছিল মাত্র পাঁচ মাস আঠারো দিন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Jackson, Peter (এপ্রিল ১৯৯৯)। the Delhi Sultanate: A Political and Military History। Cambridge University Press। পৃ. ৩৫৩।
- ↑ Jackson, Peter (এপ্রিল ১৯৯৯)। the Delhi Sultanate: A Political and Military History। Cambridge University Press। পৃ. ৩৫৩।
- ↑ Sen, Sailendra (২০১৩)। A Textbook of Medieval Indian History। Primus Books। পৃ. ১০০। আইএসবিএন ৯৭৮-৯-৩৮০৬০-৭৩৪-৪।
| পূর্বসূরী ফিরোজ শাহ তুগলক |
দিল্লির সুলতান ১৩৮৮–১৩৮৯ |
উত্তরসূরী আবু বকর শাহ |