তিরুবীর
তিরুবীর | |
|---|---|
| জন্ম | তিরুপতি রেড্ডি[১] জুলাই ২৩ মামিডিপল্লি, নন্দিগামা মহকুমা, রাঙ্গারেড্ডি জেলা, তেলঙ্গানা |
| পেশা | অভিনেতা |
| উচ্চতা | ৬ ফুট ১ ইঞ্চি |
| পিতা-মাতা | পি ভেঙ্কট রেড্ডি, বীরম্মা |
তিরুবীর তেলঙ্গানা রাজ্যের একজন নাট্যকার, পরিচালক এবং চলচ্চিত্র অভিনেতা যিনি বিশেষত তেলুগু ভাষার স্বল্প নির্মাণব্যয়ের ও স্বাধীন চলচ্চিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়। ২০১৯ সালে জর্জ রেড্ডি চলচ্চিত্রে 'ললন সিং' এবং ২০২০ সালে পালাসা ১৯৭৮ চলচ্চিত্রে 'রাঙ্গা রাও' চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেন।[২][৩][৪][৫] তিনি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত মাসূদা চলচ্চিত্রে প্রথমবার নায়ক হিসাবে অভিনয় করেছিলেন।[৬]
জীবনী
[সম্পাদনা]জন্ম
[সম্পাদনা]তেলঙ্গানা রাজ্যের রাঙ্গারেড্ডি জেলার নন্দিগামা মহকুমার মামিডিপল্লি গ্রামের ভেঙ্কট রেড্ডি এবং বীরম্মার পুত্র তিরুপতি রেড্ডি।[৭] বাবা ভেঙ্কট রেড্ডি ছিলেন কৃষক। তার পরিবার হায়দ্রাবাদ শহরে চলে আসে এবং কাটেদান শিল্পাঞ্চলে বসতি স্থাপন করে।[৮] তিরুপতি রেড্ডি তার মায়ের নাম থেকে বীর শব্দটি নিয়ে নিজের নাম রাখেন তিরুবীর।[৯]
শিক্ষা
[সম্পাদনা]তিরুবীরের প্রাথমিক শিক্ষা জীবন কাটে রাজেন্দ্রনগরের মাইলারদেবপল্লীতে। হায়দ্রাবাদের সিটি কলেজ থেকে তিরুবীর তার ডিগ্রী অর্জন করে অভিনয়ে আগ্রহ থাকার কারণে তেলুগু বিশ্ববিদ্যালয়ের থিয়েটার আর্টস বিভাগ থেকে এমপিএ সম্পন্ন করেন।
অভিনয়
[সম্পাদনা]অভিনেতা হিসেবে
[সম্পাদনা]তিরুবীর ট্যাক্স ফ্রি, জূ স্টোরি, লা ওক্কিন্তায়ু লেদু, কিশোর শান্তভাই কালে, নিউ ভারত ক্যাফে, বার্বারীকুড়ু[১০], ইকোনমিক হিট ম্যান, অ্যান্টিগনি, কাইতাম পুলি[১১], কল্যাণী, বর্ণ নির্মূলানা সিদ্ধান্তম, দাওয়াত ইত্যাদি নাটকে অভিনয় করেছেন।
পরিচালক হিসেবে
[সম্পাদনা]তিনি আম্মা চেপ্পিনা কথা[১২], না ভাল্লা কাদু, দাওয়াত[১৩][১৪], আ ম্যান উইথ আ ল্যাম্প[১৫] পুষ্পলতা নাভ্ভিন্দি[১৬], ইত্যাদি নাটকগুলি পরিচালনা করেছেন।
ছোটপর্দায় কাজ
[সম্পাদনা]প্রথম দিকে, তিনি টিভিতে প্রসারিত অনূদিত চলচ্চিত্র এবং সিরিয়ালগুলিতে অনুবাদ শিল্পী হিসেবে কাজ করতেন। জি তেলুগু চ্যানেলে জুনিয়রস শো-র সুপার মেন্টর হিসেবে কাজ করেছেন।
চলচ্চিত্রে কাজ
[সম্পাদনা]শৈশবে তিরুবীর চলচ্চিত্রের পোস্টার দেখেই গল্প বলে দিতেন। খাজা পাশা তার পরিচালিত, ভেন্নেলা কিশোর অভিনীত ডি/ও ভার্মা চলচ্চিত্রে তিরুবীরকে অভিনয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সহকারী পরিচালক হিসেবে রাখেন এবং এভাবেই তিরুবীর তেলুগু চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেন।[১৭] পরবর্তী সময়ে তিরুবীর কিছু চলচ্চিত্রে সহশিল্পী হিসেবে অভিনয় করেন। 'মাল্লেশাম' চলচ্চিত্রটি তিরুবীরের ফিল্ম ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট ছিল। 'মল্লেশাম', 'পালাসা ১৯৭৮' এবং 'জর্জি রেড্ডি'-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে তিনি বিখ্যাত পরিচালক ও প্রযোজকদের নজরে আসেন। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত 'মাসূদা' চলচ্চিত্রটিতে গোপীর ভূমিকায় তিনি দর্শকদের কাছাকাছি আসেন।[১৮][১৯]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]| সাল | চলচ্চিত্র | চরিত্র | টীকা |
|---|---|---|---|
| ২০১৬ | বোম্মালা রামারম | মল্লেশ | প্রথম চলচ্চিত্র |
| ২০১৭ | দ্য গাজী অ্যাটাক | ডেপ্থ কন্ট্রোলার | প্রথম হিন্দি, তেলুগু দ্বিভাষিক চলচ্চিত্র |
| ২০১৭ | এ মন্ত্রম ভেসাভে | হরি | |
| ২০১৮ | শুভলেখা+লু | পরিমল | |
| ২০১৯ | মল্লেশাম | বীরপ্রতাপ | |
| ২০১৯ | জর্জ রেড্ডি | ললন সিং | জি সিনেমা সেরা অভিনেতার পুরস্কার জয়[২০][২১] |
| ২০২০ | পালাসা ১৯৭৮ | রঙ্গা রাও | সেরা পার্শ্ব অভিনেতার জন্য সায়মা পুরস্কার - ২০২০ এ মনোনীত সেরা পার্শ্ব অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার - ২০২০ এ মনোনীত |
| ২০২১ | টাক জগদীশ | তিরুমালা নাইডু | |
| ২০২২ | মসূদা | গোপীকৃষ্ণ | প্রধান চরিত্রে প্রথম চলচ্চিত্র[২২] |
| ২০২৩ | পরেশান | আইজাক | |
| ২০২৩ | পারাহুশার | পোস্ট-প্রোডাকশনে আছে | |
| ২০২৩ | মোক্ষপটম | পোস্ট-প্রোডাকশনে আছে | |
| ২০২৪ | ভগবন্তুড়ু | তৈরি হচ্ছে[২৩] | |
ওয়েব ধারাবাহিক
[সম্পাদনা]| সাল | ধারাবাহিক | চরিত্র | চ্যানেল |
|---|---|---|---|
| ২০২০ | সিন[২৪] | আনন্দ | আহা |
| ২০২০ | মেট্রো কাথালু[২৫] | চান্দু | |
| ২০২৩ | কুমারী শ্রীমতি | অভিনব "অভি" | অ্যামাজন প্রাইম ভিডিও |
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
[সম্পাদনা]আতালা কুতালা পাতালাম, কালার্স, কুমার সম্ভবম, সোডাবুড্ডি ভাস্কর, আয়ুধাম প্রভৃতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। তিরুবীর একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে ২১শে জানুয়ারী, ২০১৭ এ তেলঙ্গানা সরকারের ভাষা ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে হায়দ্রাবাদের জনপ্রিয় সাংস্কৃতিক মঞ্চ, রবীন্দ্র ভারতীর পাইডি জয়রাজ প্রিভিউ থিয়েটারে প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কুমার সম্ভবম এ তার অভিনয় দেখার পরই তাকে জর্জ রেড্ডি চলচ্চিত্রটিতে অভিনয়ের সুযোগ দেওয়া হয়।
বেতার
[সম্পাদনা]চলচ্চিত্র শিল্পে তার কর্মজীবন শুরু করার পূর্বে ছয় মাস হায়দ্রাবাদের রেইনবো এফএম (১০১.৯) এ আরজে হিসাবে তিরুবীর কাজ করেছেন। বেতার নাটকেও অংশ নিতেন।
পুরস্কার
[সম্পাদনা]- তেলুগু বিশ্ববিদ্যালয় রঙ্গস্থল যুব পুরস্কার ২০১৭[২৬][২৭]
- জি সিনেমা সেরা অভিনেতার পুরস্কার (ললন সিং - জর্জ রেড্ডি চলচ্চিত্র)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Andhra Jyothy (২৯ নভেম্বর ২০২২)। "సినిమా పోస్టర్లు చూసి కథ చెప్పేవాణ్ణి" (ইংরেজি ভাষায়)। ২৯ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২২।
- ↑ Namasthe Telangana (২৩ জুলাই ২০২৩)। "థియేటర్ ఆర్టిస్ట్ టు హీరో.. హ్యాపీ బర్త్ డే టు తిరువీర్" (তেলুগু ভাষায়)। ২৩ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২৩।
- ↑ 10 TV (20 August 2020)। "బ్యాగ్రౌండ్ లేదు కానీ ప్రూవ్ చేసుకున్నారు!.." (telugu ভাষায়)। 21 జూలై 2021 তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ 21 July 2021।
{{সংবাদ উদ্ধৃতি}}:|আর্কাইভের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ The Hindu, Entertainment (Movies) (২ ডিসেম্বর ২০১৯)। "Thiruveer is the new villain on the block after 'George Reddy'"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। Y. Sunita Chowdhary। ২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৯।
- ↑ The Times of India, Entertainment (৮ মার্চ ২০২০)। "I still can't believe people are appreciating my role in Palasa 1978: Thiruveer"। Paturi Rajasekhar। ৯ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০।
- ↑ telugu, NT News (২০ নভেম্বর ২০২২)। "Thiruveer | మసూద మూవీలో ఉన్న ఈ నటుడు ఇన్ని సినిమాల్లో నటించాడా?"। www.ntnews.com (তেলুগু ভাষায়)। ২০ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২।
- ↑ నాటకం కలిపింది సినిమా నడిపిస్తోంది, వి6 వెలుగు లైఫ్, నరేష్ కుమార్ సూఫీ, 11 ఫిబ్రవరి 2020, పుట. 5.
- ↑ telugu, NT News (৭ জুন ২০২৩)। "మన యాస.. పాయసం!"। www.ntnews.com (তেলুগু ভাষায়)। ৭ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩।
- ↑ "నాకు ఎక్కువగా విలన్, సైకో పాత్రలే వచ్చేవి : నటుడు తిరువీర్"। Sakshi (তেলুগু ভাষায়)। ২৮ নভেম্বর ২০২২। ২৮ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২২।
- ↑ www.mytheatrecafe.com/। "Review: "Barbareekudu": Tracing the Caste Conflict in the Epic War – Telugu Play"। ৩০ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬।
- ↑ The Hindu, FRIDAY REVIEW (২৯ জুলাই ২০১১)। "Tale about the downtrodden"। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬।
- ↑ LIFESTYLE, BOOKS AND ART, Deccan Chronicle (২৪ মার্চ ২০১৪)। "Promoting children's theatre in Hyderabad"। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৬।
- ↑ తెలుగు వన్ ఇండియా। "గోల్డెన్ త్రెషోల్డ్ లో "దావత్""। telugu.oneindia.com। ১৫ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।
- ↑ తెలుగు ఫిల్మీబీట్। "రవీంధ్ర భారతిని నవ్వులలో ముంచెత్తిన "దావత్" : ఆకట్టుకున్న పాప్ కార్న్ థియేటర్ టీమ్"। telugu.filmibeat.com। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Youtube। "A Man with a Lump"। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬।
- ↑ నవతెలంగాణ, జాతర-స్టోరి (১৬ জুলাই ২০১৯)। "ప్రయోగాత్మక నాటికలు"। ১৬ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ Eenadu (১৯ সেপ্টেম্বর ২০২১)। "నాటకమే.. నడక నేర్పింది"। EENADU (তেলুগু ভাষায়)। ১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "సినిమా పోస్టర్లు చూసి కథ చెప్పేవాణ్ణి"। www.andhrajyothy.com (ইংরেজি ভাষায়)। ২৯ নভেম্বর ২০২২। ২৯ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২২।
- ↑ "హీరో.. అనడం నాకు నచ్చదు"। EENADU (তেলুগু ভাষায়)। ২৯ নভেম্বর ২০২২। ২৯ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২২।
- ↑ నమస్తే తెలంగాణ, సినిమా వార్తలు (১ আগস্ট ২০১৯)। "విప్లవమే జీవితం"। www.ntnews.com। ২ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ Hindustan Times, Regional News (১২ জানুয়ারি ২০২০)। "Zee Cine awards Telugu 2020: Samantha Akkineni, Chiranjeevi and Nani win top laurels" (ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২০।
- ↑ Namasthe Telangana (৩০ নভেম্বর ২০২২)। "విలక్షణ నటుడు అనిపించుకోవాలి"। ৩০ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২।
{{সংবাদ উদ্ধৃতি}}:|archive-date=/|archive-url=টাইমস্ট্যাম্প মেলেনি; 29 নভেম্বর 2022 প্রস্তাবিত (সাহায্য) - ↑ Namasthe Telangana (১০ এপ্রিল ২০২৩)। "మసూద హీరో తిరువీర్ పీరియాడిక్ సినిమా.. వివరాలివే" (তেলুগু ভাষায়)। ১০ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৩।
- ↑ India Today Features New, Life Style (২৭ মার্চ ২০২০)। "Your Weekend Planner March 27: How to get through a lockdown?"। India Today (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২০।
- ↑ The Times of India (৬ আগস্ট ২০২০)। "Harish Sankar launches the poster of Karuna Kumar's Metro Kathalu" (ইংরেজি ভাষায়)। ৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০।
- ↑ వెబ్ ఆర్కైవ్, సాక్షి (09.05.2017)। "రంగస్థలానికి ఉజ్వల భవిష్యత్తు"। 10 మే 2017 তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ 10 May 2017।
{{ওয়েব উদ্ধৃতি}}:|আর্কাইভের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ ప్రజాశక్తి, తెలంగాణ (১৮ মার্চ ২০১৭)। "20 నుంచి జాతీయ నృత్యోత్సవం"। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে তিরুবীর (ইংরেজি)