বিষয়বস্তুতে চলুন

তিবো মানিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিবো মানিন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামতিবো মানিন ব্লাঙ্কো
জন্ম (2000-10-12) ১২ অক্টোবর ২০০০ (বয়স ২৫)[]
ফ্রিবুর্গ, সুইজারল্যান্ড
ক্রীড়া
দেশ স্পেন
ক্রীড়াফ্রিস্টাইল স্কিইং
বিভাগবিগ এয়ার, স্লোপস্টাইল

তিবো মানিন ব্লাঙ্কো (জার্মান: Thibault Magnin, জার্মান উচ্চারণ: [tibo maˈɲin]; জন্ম: ১২ অক্টোবর ২০০০; তিবো মানিন নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ের বিগ এয়ার এবং স্লোপস্টাইল বিভাগে স্পেনের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।

মানিন স্পেনের হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

তিবো মানিন ব্লাঙ্কো ২০০০ সালের ১২ই অক্টোবর তারিখে সুইজারল্যান্ডের ফ্রিবুর্গে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

মানিন স্পেনের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে পুরুষদের বিগ এয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি সর্বমোট ৭৯.৭৫ পয়েন্ট করতে সক্ষম হয়েছিলেন, যার ফলে বাছাইপর্ব থেকেই তাকে বিদায় নিতে হয়েছিল।[]

অন্যদিকে তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে পুরুষদের স্লোপস্টাইল প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছিলেন।[] উক্ত প্রতিযোগিতাটির বাছাইপর্বের দুই রানের সমাপ্তিতে তিনি সর্বোচ্চ ৩৩.০৬ পয়েন্ট নিয়ে ঊনত্রিংশ স্থান অধিকার করে বাছাইপর্ব থেকেই বিদায় নিয়েছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  2. "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Big Air – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের বিগ এয়ার – বাছাইপর্ব – শুরুর তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২১২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  3. "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Big Air – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের বিগ এয়ার – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২১৩-২১৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  4. "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Slopestyle – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের স্লোপস্টাইল – বাছাইপর্ব – শুরুর তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  5. "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Slopestyle – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের স্লোপস্টাইল – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮৮-১৮৯। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]