তিউনিসীয় অলিম্পিক কমিটি
| দেশ/অঞ্চল | |
|---|---|
| কোড | TUN |
| প্রতিষ্ঠিত | ১৯৫৭ |
| স্বীকৃত | ১৯৫৭ |
| মহাদেশীয় সংস্থা | এএনওসিএ |
| সদর দপ্তর | তিউনিস, তিউনিসিয়া |
| সভাপতি | মেহরেজ বুসায়েনে |
| মহাসচিব | স্কান্দের হাচিচা |
| ওয়েবসাইট | www |
তিউনিসীয় অলিম্পিক কমিটি (আরবি: اللجنة الوطنية الأولمبية التونسية; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড টিইউএন দ্বারা পরিচিত) হলো তিউনিসিয়ার জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার বছরে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর তিউনিসিয়ার তিউনিসে অবস্থিত।
বর্তমানে তিউনিসীয় অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন মেহরেজ বুসায়েনে, যিনি ২০১৩ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন স্কান্দের হাচিচা।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৫৭ সালে তিউনিসিয়ার বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে তিউনিসীয় অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। মুহাম্মদ বিন আব্দুল কাদির এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৫৭ হতে ১৯৬০ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]
প্রতিষ্ঠার প্রায় ৩ বছর পর তিউনিসিয়া ১৯৬০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Olympedia – Tunisia [অলিম্পিডিয়া – তিউনিসিয়া]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Tunisia [তিউনিসিয়া]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- এএনওসিতে তিউনিসীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় তিউনিসীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)
- অলিম্পিক.কমে তিউনিসীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)
টেমপ্লেট:অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটি অব আফ্রিকা