তাহমিদা আহমদ
তাহমিদা আহমদ | |
|---|---|
| বাংলাদেশের নির্বাচন কমিশনার | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২৪ নভেম্বর ২০২৪ সাথে ছিলেন আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ | |
| রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
| প্রধান উপদেষ্টা | মুহাম্মদ ইউনূস |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৩০ অক্টোবর ১৯৬০ সুনামগঞ্জ সদর উপজেলা, সুনামগঞ্জ জেলা, বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
তহমিদা আহমদ (জন্ম: ৩০ অক্টোবর ১৯৬০) বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত যুগ্মসচিব। বর্তমানে তিনি বাংলাদেশের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]তাহমিদা ১৯৬০ সালের ৩০ অক্টোবর সুনামগঞ্জ জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আলী ফরিদ আহমদ এবং মা আরফা আহমদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতক এবং ১৯৮৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]তাহমিদা আহমদ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রামে সহকারী মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ১৯৯৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি নরসিংদী, কিশোরগঞ্জ এবং নেত্রকোণায় মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন।
পরবর্তীকালে তিনি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, শিক্ষা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি শিল্প মন্ত্রণালয় এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কাজ করেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে যুগ্মসচিব এবং সর্বশেষ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।[২]
তাহমিদা আহমদ ২০২৪ সালের ২১ নভেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ লাভ করেন এবং ২৪ নভেম্বর শপথ গ্রহণ করেন।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন"। প্রথম আলো। ২১ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৪।
- 1 2 "মাননীয় নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ মহোদয় এঁর জীবনবৃত্তান্ত"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২৪।
- ↑ "সিইসি ও চার কমিশনার শপথ নিলেন"। প্রথম আলো। ২৪ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে তাহমিদা আহমদ সম্পর্কিত মিডিয়া দেখুন।