তালা' আল বাদরু আলাইনা
| "ত্বলা'আল বাদরু 'আলাইনা" | |
|---|---|
| সঙ্গীত | |
| ভাষা | আরবি |
| রচিত | ৬২২ |
| লেখক | আনসাররা (নবী মুহাম্মদ সা. এর সাহায্যকারীরা) |
| মুহাম্মাদ |
|---|
| বিষয়ের ধারাবাহিকের একটি অংশ |
ত্বলা'আল বাদরু 'আলাইনা (আরবি: طلع البدر علينا) একটি ঐতিহ্যবাহী ইসলামিক নাশিদ যা মদিনার আনসার মুসলমানরা বিশ্ব নবী মুহাম্মাদ সাঃ -কে মদিনায় তাঁর আগমনের সময় গেয়েছিলেন। অনেক সূত্র দাবি করে যে, মক্কা থেকে আল্লাহ তায়ালার আদেশে বিশ্ব নবী হজরত মুহাম্মাদ সাঃ মদিনায় হিজরতের পর তাঁকে স্বাগত জানাতে এটি প্রথম গাওয়া হয়েছিল। অন্য কিছু সূত্র অবশ্য ভিন্নমত পোষণ করে এই যুক্তিতে যে, নাশিদটির দ্বিতীয় পংক্তিটি হলো "ওয়াদা উপত্যকা থেকে" (من ثنيات الوداع)। ওয়াদা উপত্যকা এমন একটি স্থান ছিল যেখানে মানুষ তাদের প্রিয়জনদের সঙ্গে হেঁটে গিয়ে তাদের বিদায় জানাত। এটি মদিনার উত্তরে অবস্থিত এবং মক্কা দক্ষিণে। যেহেতু মুহাম্মদ (সাঃ) কুবাতে পৌঁছেছিলেন যা দক্ষিণে অবস্থিত, তাই কিছু মানুষের মতে হিজরতের সময় সেখানে গানটি গাওয়া ভৌগোলিকভাবে অসম্ভব।
ইবনে হাজার আল-আসকালানী কর্তৃক উত্থাপিত বিকল্প মতটি হলো, তাবুক যুদ্ধ সমাপ্ত করার পর মুহাম্মাদ (সাঃ) মদিনায় পৌঁছালে তাঁকে স্বাগত জানানোর জন্য এটি গাওয়া হয়েছিল।[১][২]
গীতিকবিতা (গানের কথা)
[সম্পাদনা]طلع البدر علينا
tala‘a 'l-badru ‘alaynā
ত’লা আল বদরু আলইনা
পূর্ণিমার চাঁদ আমাদের উপর (কাছে) এসেছে
من ثنيات الوداع
min thaniyyāti 'l-wadā‘
মিন ছনি’য়া তিল –ওদা
ওদা‘ উপত্যকা থেকে (যে উপত্যকা দিয়ে হযরত মুহাম্মদ (সা.) মদীনায় প্রবেশ করেন)
وجب الشكر علينا
wajaba 'l-shukru ‘alaynā
ওজবশ শুকরু আলইনা
এবং তাঁর প্রতি শুকরিয়া প্রকাশ করা আমাদের অবশ্য কর্তব্য
ما دعى لله داع
mā da‘ā li-l-lāhi dā‘
মা দ-আ লিল্লাহি দা
যতদিন আল্লাহকে ডাকার মত কেউ থাকবে
أيها المبعوث فينا
ayyuha 'l-mab‘ūthu fīnā
আইয়্যু হা’ল মবউছু ফীনা
ওহ, আমাদের রাহাবার আজকে আমাদের মধ্যে
جئت بالأمر المطاع
ji’ta bi-l-’amri 'l-muṭā‘
জি’তা বি’ল-আম্রিল -মুতা
যিনি (আল্লাহর পক্ষ থেকে )আদেশ/উপদেশ নিয়ে এসেছেন যার প্রতি আমাদের কর্ণপাত করতে হবে।
جئت شرفت المدينة
ji’ta sharrafta 'l-madīnah
জি’তা শররফতল মদীনা
আপনি এই শহরের জন্য শরফ বয়ে নিয়ে এসেছেন
مرحبا يا خير داع
marḥaban yā khayra dā‘
মারহাবান ইয়া খাইরা দা'
খোশ আমদেদ আপনাকে, যিনি আমাদের সঠিক পথ দেখাবেন/সঠিক পথ সম্বন্ধে বলবেন
উল্লেখযোগ্য ক্রিয়াকলাপ (অনুষ্ঠান)
[সম্পাদনা]শিল্পী এবং দল
[সম্পাদনা]- সামি ইউসুফ
- কামাল উদ্দিন
- ইউসুফ_ইসলাম - গানটির দুটি ভার্সন রের্কড করেন, একটি ১৯৯৫ সালে অ্যালবামে The Life of the Last Prophet, অন্যটি ২০০৮ সালে.[৩]
- মোহাম্মদ বেনিইয়ামিন
- Adnan Sirajeldin[৪]
- লাব্বায়িক
- মেসুত কুরতিস
- নাজাম শেরাজ
- ক্বারী ওয়াহিদ জাফর
- আওয়াইস রেজা কাদেরী[৫][৬]
- ফাইজা মালিঙ্গা
- জুনায়েদ জামশেদ -জুনায়েদ জামশেদ ২০০৭ সালে আরো কিছু ছন্দ/লাইন(উর্দু ভাষায়) যোগ করেন তার Badr-ud-Duja. অ্যালবামে
- Native Deen
- মিশারি রশিদ আল-আফাসি
- Dawud Wharnsby
অন্যান্য
[সম্পাদনা]- Little Mosque on the Prairie - Canadian sitcom - The song plays during the closing credits, performed by Maryem Tollar.
- সিরিয়ার উদ্বাস্তুদের কানাডায় নিয়ে আশা প্রথম প্লেন যখন ডিসেম্বর 2015 সালে কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায় তখনও গানটি গাওয়া হয়[৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Unpubadmin (১৩ ডিসেম্বর ২০১৫)। "Video goes viral: Ottawa student choir sings traditional Arabic song Tala' al-Badru 'Alayna"। Unpublished Ottawa। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৫।
- ↑ The 1:06 point of the video Yasir Qadhi (২৬ অক্টোবর ২০১৪), Seerah of Prophet Muhammad 92 - Battle of Tabuk 5 ~ Dr. Yasir Qadhi | 15th October 2014, সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "Adnan Sirajeldin"। BandCamp। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৪।
- ↑ "Owais Reciting"। Youtube। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১১।
- ↑ "Owais Reciting"। Youtube। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১১।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৬।