বিষয়বস্তুতে চলুন

তালহা ইবনে তাহির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তালহা ইবনে তাহির
তাহিরি আমির
রাজত্ব৮২২৮২৮
পূর্বসূরিতাহির ইবনে হুসাইন
মৃত্যু৮২৮ খ্রিষ্টাব্দ
প্রাসাদতাহির
পিতাতাহির ইবনে হুসাইন
ধর্মইসলাম (সুন্নি)

তালহা ইবনে তাহির (طلحة بن طاهر) (মৃত্যু ৮২৮) ছিলেন খোরাসানের তাহিরি গভর্নর। ৮২২ থেকে শুরু করে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি গভর্নর ছিলেন।

৮২২ সালে খোরাসানের গভর্নর তাহির ইবনে হুসাইন মারা যান। এরপর তালহা গভর্নর হন।

তালহার শাসনকাল সিস্তানের স্থানীয় খারিজিদের বিরুদ্ধে অভিযানের জন্য বেশি পরিচিত। ৮২৮ সাল পর্যন্ত এই দুপক্ষের মধ্যে লড়াই চলেছে। এই বছর তালহা এবং খারিজিদের নেতা হামজা উভয়ে মারা যান। তালহার পর তার ভাই আবদুল্লাহ ইবনে তাহির গভর্নর হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  • Bosworth, C.E. (১৯৭৫)। "The Ṭāhirids and Ṣaffārids"। Frye, R.N. (সম্পাদক)। The Cambridge History of Iran, Volume 4: From the Arab Invasion to the Saljuqs। Cambridge: Cambridge University Press। পৃ. ৯০–১৩৫। আইএসবিএন ০-৫২১-২০০৯৩-৮
পূর্বসূরী
তাহির ইবনে হুসাইন
তাহিরি আমির
৮২২৮২৮
উত্তরসূরী
আবদুল্লাহ ইবনে তাহির আল-খোরাসানি