তারাবিন্যাস

তারাবিন্যাস বা নক্ষত্রবিন্যাস বলতে রাতের আকাশে পর্যবেক্ষণকৃত একটি নির্দিষ্ট আকৃতিতে বিন্যস্ত তারার দলের সজ্জাকে বোঝায়। তারাবিন্যাস যেকোনও আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক উপায়ে শনাক্তকৃত একাধিক তারার দলের একটি সজ্জা হতে পারে। তাই এটি ৮৮টি আনুষ্ঠানিকভাবে সংজ্ঞায়িত তারামণ্ডলের চেয়ে একটি সাধারণ ধারণা। তারামণ্ডলগুলিকে তারাবিন্যাসের উপর ভিত্তি করে তৈরি করে হয়েছে, কিন্তু এগুলি হল আধুনিক বিজ্ঞানীদের দ্বারা আনুষ্ঠানিক সীমানাসহ সংজ্ঞায়িত তারার ৮৮টি অঞ্চল, যেগুলি একত্রে সমগ্র রাতের আকাশ গঠন করেছে।[১][২]
তারাবিন্যাস একদিকে খুবই সরল আকৃতির হতে পারে, আবার অন্যদিকে এটি রাতের আকাশের বিশাল অংশ জুড়ে বিস্তৃত অনেকগুলি তারার জটিল সংগ্রহও হতে পারে। তারাগুলি উজ্জ্বল ও খালি চোখে দৃশ্যমান হতে পারে কিংবা ক্ষীণ বা ম্লান হতে পারে, এমনকি কেবলমাত্র দূরবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান হতে পারে। তবে সাধারণত একটি তারাবিন্যাসের তারাগুলি একে অপরের সাপেক্ষে মোটামুটি সমান মাত্রায় উজ্জ্বল হয়ে থাকে। যেসব শৌখিন ব্যক্তি রাতের আকাশের সাথে পরিচিত হতে চান, তাদের জন্য বৃহত্তর ও অধিকতর উজ্জ্বল তারাবিন্যাসগুলি উপকারী।
তারাবিন্যাসে দেখা তারার সজ্জাগুলি তারাগুলির মধ্যে কোনও ভৌত সম্পর্কের ফসল নয়, বরং এগুলিকে নির্দিষ্ট ভঙ্গিতে পর্যবেক্ষণের একটি ফলাফল। উদাহরণস্বরূপ, গ্রীষ্মকালীন ত্রিভুজ তারাবিন্যাসটি সম্পূর্ণ পর্যবেক্ষণমূলক এবং ভৌতভাবে একে অপরের সাথে সম্পর্কহীন কতগুলি তারার একটি দল। আবার কালপুরুষের বন্ধনী নামক তারাবিন্যাসের তারাগুলি ওরায়ন ওবি১ তারাসংঘের সদস্য। আর সপ্তর্ষিমণ্ডলের সাতটি তারার মধ্যে পাঁচটি বৃহৎ ভল্লুক চলমান তারাগোষ্ঠীর সদস্য। ভৌতভাবে সংযুক্ত তারার দল, যেমন রোহিণীপুঞ্জ (Hyades) বা কৃত্তিকাপুঞ্জ (Pleiades), তাদের নিজস্ব তারাবিন্যাস গঠন করতে পারে কিংবা কোনও বৃহত্তর তারাবিন্যাসের অংশ গঠন করতে পারে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "An Etymological Dictionary of Astronomy and Astrophysics: asterism"। Dictionary.obspm.fr। জানুয়ারি ২০১৮। ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "An Etymological Dictionary of Astronomy and Astrophysics: constellation"। Dictionary.obspm.fr। জানুয়ারি ২০১৮। ৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৫।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- Allen, Richard Hinckley (1969). Star Names: Their Lore and Meaning. Dover Publications Inc. (Reprint of 1899 original). আইএসবিএন ০-৪৮৬-২১০৭৯-০.
- Burnham, Robert (1978). Burnham's Celestial Handbook (3 vols). Dover Publications Inc. আইএসবিএন ০-৪৮৬-২৩৫৬৭-X, ০-৪৮৬-২৩৫৬৮-৮, ০-৪৮৬-২৩৬৭৩-০.
- Pasachoff, Jay M. (2000). A Field Guide to the Stars and Planets (4th ed.). Houghton Mifflin Co. আইএসবিএন ০-৩৯৫-৯৩৪৩১-১
বহিঃসংযোগ
[সম্পাদনা]- List of Asterisms from deep-sky.co.uk
- Naked-Eye Asterisms from Milwaukee Astronomical Society
- List of Asterisms ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ নভেম্বর ২০২০ তারিখে from deepsky.waarnemen.com
- List of Asterisms from nightskyatlas.com
- List of Asterisms from saguaroastro.org
- List of Asterisms ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ জানুয়ারি ২০২০ তারিখে from waynesthisandthat.com