বিষয়বস্তুতে চলুন

তারাবাই মোদক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তারাবাই মোদক
তারাবাই মোদকের আবক্ষ মূর্তি Kosbad Hill, near Dahanu (Maharashtra)
জন্ম(১৮৯২-০৪-১৯)১৯ এপ্রিল ১৮৯২
মৃত্যু৩১ আগস্ট ১৯৭৩(1973-08-31) (বয়স ৮১)
জাতীয়তাভারতীয়
পেশা সমাজকর্মী
পরিচিতির কারণপ্রাক-প্রাথমিক শিক্ষা (balwadis)
পুরস্কার পদ্মভূষণ (১৯৬২)

তারাবাই মোদক (১৯ এপ্রিল [] ১৮৯২- ৩১ আগস্ট ১৯৭৩) ভারতের মহারাষ্ট্রের একজন সমাজকর্মী ও শিক্ষাবিদ। তিনি ১৮৯২ সালের ১৯শে এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এবং ১৯১৪ সালে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তিনি অমরাবতীর একজন আইনজীবী মাননীয় শ্রী মোদকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং পরবর্তীকালে ১৯২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তারাবাই রাজকোটের একটি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করতেন। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের সমাজকর্মী। তিনি মহারাষ্ট্রের প্রাক প্রাথমিক শিক্ষার প্রসারের জন্যে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। মহারাষ্ট্রের থানে জেলার একটি উপকূলীয় গ্রামে বোর্দিতে তিনি নূতন বাল শিক্ষা সংঘ নামে প্রথম বলওয়াড়ি বা প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। [] [] প্রাক-প্রাথমিক শিক্ষায় তার অবদানের জন্য তিনি ১৯৬২ সালে পদ্মভূষণ সম্মাননায় ভূষিত হন। [] তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

উত্তরাধিকার

[সম্পাদনা]

তার জীবনের উপর ভিত্তি করে রত্নাকর মটকারি একটি নাটক, ঘর তিঘাঞ্চা হাওয়া, প্রযোজনা করেছিলেন । []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sena, Maharashtra Navnirman (২০০৯)। "Tarabai Modak: India's 'Montessori' and the country's first pre-schooling expert known as "Montessori Mother""। ২৭ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১০
  2. Singh। Preschool Education। APH Publishing। পৃ. ৭। আইএসবিএন ৯৭৮-৮১-৭৬৪৮-৭৫৭-৩। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১২
  3. R.P. Shukla (১ জানুয়ারি ২০০৪)। Early Childhood Care And Education। Sarup & Sons। পৃ. ১০৬। আইএসবিএন ৯৭৮-৮১-৭৬২৫-৪৭৪-৮। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১২
  4. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫
  5. Rubin, Don (১৯৯৮)। The World Encyclopedia of Contemporary Theatre: Asia। Taylor & Francis। পৃ. ১৯৭। আইএসবিএন ৯৭৮-০-৪১৫-০৫৯৩৩-৬। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১০