তারানা বার্ক
তারানা বার্ক | |
|---|---|
২০১৮ সালে তারানা বার্ক | |
| জন্ম | ১২ সেপ্টেম্বর ১৯৭৩ নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র |
| মাতৃশিক্ষায়তন | আলাবামা স্টেট ইউনিভার্সিটি মন্টগোমেরির অবার্ন ইউনিভার্সিটি (বিএ) |
| পেশা | সমাজকর্মী |
| কর্মজীবন | ২০২৩ – বর্তমান |
| প্রতিষ্ঠান |
|
| আন্দোলন | মি টু আন্দোলন |
| ওয়েবসাইট | মি টু আন্দোলন – দাপ্তরিক ওয়েবসাইট |
তারানা বার্ক (জন্ম: ১২ই সেপ্টেম্বর, ১৯৭৩) হলেন নিউ ইয়র্ক সিটির একজন আমেরিকান সমাজকর্মী, যিনি মি টু আন্দোলন শুরু করেছিলেন। ২০০৬ সালে, একই রকম অভিজ্ঞতা সম্পন্ন অন্যান্য মহিলারা যাতে নিজেদের কথা বলতে পারেন, তাতে সাহায্য করার জন্য বার্ক 'মি-টু'-এর ব্যবহার শুরু করেন। এক দশকেরও বেশি সময় পরে, ২০১৭ সালে, অ্যালিসা মিলানো এবং অন্যান্য মহিলারা হার্ভে ওয়াইনস্টাইনের যৌন নির্যাতনের ঘটনাগুলি নিয়ে টুইট করার জন্য #মি টু হ্যাশট্যাগটি ব্যবহার শুরু করলে এটি একটি ভাইরাল হ্যাশট্যাগ হয়ে ওঠে। এই শব্দগুচ্ছ এবং হ্যাশট্যাগটি দ্রুত একটি বিস্তৃত এবং অবশেষে আন্তর্জাতিক আন্দোলনে পরিণত হয়।
টাইম পত্রিকা "নীরবতা ভঙ্গকারী" নামে অভিহিত অন্যান্য বিশিষ্ট কর্মীদের একটি দলের মধ্যে বার্ককে ২০১৭ সালের টাইম পার্সন অফ দ্য ইয়ার হিসেবে মনোনীত করেছে। বার্ক সারা দেশে জনসাধারণের বক্তৃতা অনুষ্ঠানে উপস্থাপনা করেন এবং ব্রুকলিনের গার্লস ফর জেণ্ডার ইক্যুইটির বরিষ্ঠ অধিকর্তা।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বার্কের উপর একটি কেস স্টাডি প্রকাশ করেছে।[১]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]বার্ক নিউ ইয়র্কের ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন এবং এই এলাকায় বড় হয়ে ওঠেন।[২][৩] তিনি নিম্ন আয়ের একটি শ্রমিক শ্রেণীর পরিবারে, একটি আবাসন প্রকল্পে বড় হয়েছেন। শৈশবে এবং কিশোর বয়সে তিনি ধর্ষণ এবং যৌন নির্যাতনের শিকার হন।[৩] তাঁর মা এই সহিংস কর্মকাণ্ড থেকে সুস্থ হয়ে উঠতে তাঁকে সহায়তা করেছিলেন এবং তাঁকে সম্প্রদায়ের সাথে জড়িত হতে উৎসাহিত করেছিলেন। বার্ক তাঁর জীবনীতে বলেছেন যে এই অভিজ্ঞতাগুলি তাঁকে চরম কষ্টের মধ্য দিয়ে যাওয়া মেয়েদের জীবন উন্নত করার জন্য কাজ করতে অনুপ্রাণিত করেছিল।[৩] কিশোর বয়সে, তিনি প্রান্তিক সম্প্রদায়ের তরুণীদের জীবনযাত্রার উন্নতি করতে কাজ শুরু করেন।[৪]
বার্ক আলাবামা স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং মন্টগোমেরির অবার্ন ইউনিভার্সিটি থেকে স্নাতক হন।[৫][৬] কলেজে থাকাকালীন, তিনি অর্থনৈতিক ও জাতিগত ন্যায়বিচার সম্পর্কিত সংবাদ সম্মেলন এবং বিক্ষোভের আয়োজন করেছিলেন।[৬]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৮৯ সাল থেকে বার্ক একজন সক্রিয় কর্মী ছিলেন। ১৯৯০-এর দশকের শেষের দিকে কলেজ স্নাতক হওয়ার পর তিনি আলাবামার সেলমাতে চলে আসেন।[৭]
যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের সাথে কাজ করার পর, বার্ক ২০০৩ সালে "জাস্ট বি" নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান তৈরি করেন, যেটি ১২ থেকে ১৮ বছর বয়সী কৃষ্ণাঙ্গ মেয়েদের জন্য একটি সম্পূর্ণ মেয়েদের প্রোগ্রাম ছিল।[৭][৮][৯] ২০০৬ সালে, বার্ক মি টু আন্দোলন প্রতিষ্ঠা করেন এবং সমাজে যৌন নির্যাতন ও আক্রমণের ব্যাপকতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য "মি টু" শব্দটি ব্যবহার শুরু করেন।[৩][১০]
২০০৮ সালে, তিনি ফিলাডেলফিয়ায় চলে আসেন এবং আর্ট স্যাঙ্কচুয়ারি ফিলাডেলফিয়া ও অন্যান্য অলাভজনক প্রতিষ্ঠানে কাজ করেন।[১১] তিনি ২০১৪ সালের হলিউড চলচ্চিত্র সেলমা-র একজন পরামর্শদাতা ছিলেন। ছবিটি ১৯৬৫ সালের সেলমা থেকে মন্টগোমেরি পর্যন্ত ভোটাধিকার মিছিলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন জেমস বেভেল, হোসিয়া উইলিয়ামস, মার্টিন লুথার কিং জুনিয়র এবং জন লুইস।[৩][১২][১৩]
২০১৭ সালে হার্ভে ওয়াইনস্টাইনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে #মি-টু হ্যাশট্যাগ ব্যবহারের পর "মি টু" শব্দটি একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়। ২০১৭ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে, বার্ককে তাঁর বন্ধুরা জানিয়েছিল যে অনলাইনে মি-টু হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে। বার্ক আন্দোলনটিকে "ক্ষমতায়নমূলক সহানুভূতি"-র রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন। টাইম পত্রিকা "নীরবতা ভঙ্গকারী" নামে অভিহিত অন্যান্য বিশিষ্ট মহিলা কর্মীদের মধ্যে বার্ককে ২০১৭ সালের টাইম পার্সন অফ দ্য ইয়ার হিসেবে মনোনীত করেছে।[১৪]
২০১৮ সালে, তিনি আমেরিকান অভিনেত্রী মিশেল উইলিয়ামসের অতিথি হিসেবে ৭৫তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে যোগ দিয়েছিলেন।[১৫] দ্য রিডেনহোর পুরস্কার-এর তরফ থেকে বার্ক সাহসিকতার জন্য ২০১৮ সালের পুরস্কার পেয়েছেন। জনস্বার্থের সাহসী প্রতিরক্ষা এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি আবেগপূর্ণ প্রতিশ্রুতি প্রদর্শনকারী ব্যক্তিদের এটি প্রদান করা হয়।[১৬][১৭]
বার্ক গার্লস ফর জেণ্ডার ইক্যুইটির বরিষ্ঠ অধিকর্তা।[১৮] তিনি স্কুল, কর্মক্ষেত্র এবং উপাসনালয়ে নীতিমালা উন্নত করতে কর্মশালার আয়োজন করেন এবং যৌন সহিংসতার জন্য ভুক্তভোগীদের নিজেদের দোষারোপ না করার ওপর দৃষ্টি নিবদ্ধ করতে সাহায্য করেন।[২] বার্ক সারা দেশে জনসাধারণের বক্তৃতা অনুষ্ঠানে যোগ দেন।[৩] অতি সম্প্রতি, ফিল্ড/হাউস প্রোডাকশনের বার্ক এবং মারভিন মার্কানো, সিবিএস স্টুডিওর সাথে একটি সামগ্রিক চুক্তি স্বাক্ষর করেছেন।[১৯] ২০২১ সালে বার্কের দুটি বই প্রকাশিত হয়েছিল: ইউ আর ইওর বেস্ট থিং: ভালনারেবিলিটি, শেম রেজিলিয়েন্স, অ্যাণ্ড দ্য ব্ল্যাক এক্সপেরিয়েন্স (র্যাণ্ডম হাউসের জন্য ব্রেন ব্রাউনের সাথে সহ-লেখক, এপ্রিল ২০২১)[২০] এবং আনবাউণ্ড: মাই স্টোরি অফ লিবারেশন অ্যাণ্ড দ্য বার্থ অফ দ্য মি টু মুভমেন্ট ( ফ্লাটিরন বুকস, সেপ্টেম্বর ২০২১)।[২১]
সক্রিয়তা
[সম্পাদনা]গার্লস ফর জেণ্ডার ইক্যুইটি
[সম্পাদনা]ডিসেম্বর ২০১৭-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ], বার্ক ব্রুকলিনের গার্লস ফর জেণ্ডার ইক্যুইটির বরিষ্ঠ অধিকর্তা, এই গোষ্ঠী বিভিন্ন প্রোগ্রাম এবং ক্লাসের মাধ্যমে কৃষ্ণাঙ্গ কিশোরীদের তাদের সামগ্রিক বিকাশ বৃদ্ধিতে সাহায্য করার চেষ্টা করে।[২২][২৩]
জাস্ট বি ইনকর্পোরেটেড
[সম্পাদনা]১৯৯৭ সালে, আলাবামায় হেভেন নামে একটি মেয়ের সাথে বার্কের পরিচয় হয়। সে তাঁকে তার মায়ের প্রেমিকের দ্বারা যৌন নির্যাতনের কথা বলেছিল। তিনি বলেন যে তিনি এর কি জবাব দেবেন বুঝতে পারেন নি। মেয়েটির সঙ্গে আর কখনও তাঁর দেখা হয়নি। তিনি বলেন যে তিনি যদি তাকে বলতে পারতেন "মি-টু", তাহলে তিনি খুশি হতেন। বার্ক বলেছেন যে তিনি বিশ্বাস করতে শুরু করেছেন যে মেয়েদের তাদের পুরুষ সমবয়সীদের চেয়ে "আলাদা মনোযোগ" প্রয়োজন।[২৪] এই এবং অন্যান্য ঘটনার ফলে বার্ক জাস্ট বি ইনকর্পোরেটেড নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন, যারা ১২-১৮ বছর বয়সী কিশোরী সংখ্যালঘুদের জন্য ভালো থাকার উপায় প্রচার করে। ২০০৬ সালে, তিনি একটি পাতা তৈরি করেছিলেন, যার নাম মাইস্পেস।[৪][২৫] জাস্ট বি ইনকর্পোরেটেড ২০০৭ সালে প্রথম অনুদান পায়।[৪]
মি-টু আন্দোলন
[সম্পাদনা]
২০০৬ সালে, বার্ক মি টু আন্দোলন প্রতিষ্ঠা করেন এবং সমাজে যৌন নির্যাতন এবং হামলার ব্যাপকতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য "মি টু" শব্দটি ব্যবহার শুরু করেন।[৩][১০]
২০১৭ সালে হার্ভে ওয়াইনস্টাইনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে #মি টু হ্যাশট্যাগ ব্যবহারের পর "মি-টু" শব্দটি একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়। ২০১৭ সালের অক্টোবরে, অভিনেত্রী অ্যালিসা মিলানো যৌন হয়রানি বা আক্রমণের শিকার হলে নারীদের "মি টু" বলার জন্য উৎসাহিত করেছিলেন এবং হ্যাশট্যাগটি জনপ্রিয় হয়ে ওঠে। মিলানো টুইটারে বার্কের এই বাক্যাংশটির পূর্বে ব্যবহারের কথা স্বীকার করে দ্রুত লিখেছিলেন, "আমাকে আগের একটি #মি-টু আন্দোলন সম্পর্কে অবহিত করা হয়েছে, এর মূল গল্পটি সমানভাবে হৃদয়বিদারক এবং অনুপ্রেরণাদায়ক"।[৪][২৬] বার্ক #মি-টু হ্যাশট্যাগের সমর্থক।[৪][২৭]
টাইম পত্রিকা "নীরবতা ভঙ্গকারীদের" নামে অভিহিত অন্যান্য বিশিষ্ট কর্মী এবং যৌন নির্যাতনের শিকারদের মধ্যে বার্ককে ২০১৭ সালের টাইম পার্সন অফ দ্য ইয়ার হিসেবে নাম দিয়েছে।[১৪] তাঁর বক্তৃতায় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ব্রাউন ইউনিভার্সিটি এবং ক্যালভারি এপিস্কোপাল চার্চে (পিটসবার্গ) এই আন্দোলনের মূল বিষয়ে আলোচনা করা হয়েছে।[২৮]
২০২১ সালে, বার্ক নাগরিক অধিকার আন্দোলনের নেতাদের সাথে তাঁর সক্রিয়তার সম্পর্ক বর্ণনা করে একটি স্মৃতিকথা প্রকাশ করেন, যার শিরোনাম ছিল: আনবাউণ্ড: মাই স্টোরি অফ লিবারেশন অ্যাণ্ড দ্য বার্থ অফ দ্য মি টু মুভমেন্ট ।[২৯][৩০]
সম্মাননা এবং পুরস্কার
[সম্পাদনা]- ২০১৭: টাইম , টাইম পার্সন অফ দ্য ইয়ার[১৪]
- ২০১৮ টাইম, ২০১৮ সালের ১০০ জন প্রভাবশালী ব্যক্তি[৩১]
- ২০১৮: দ্য রিডেনহোর পুরস্কার, সাহসিকতার জন্য দ্য রিডেনহোর পুরস্কার[৩২]
- ২০১৮: শিকনোস মিডিয়া, ভোটি (বছরের সেরা কণ্ঠস্বর) ক্যাটালিস্ট পুরস্কার[৩৩]
- ২০১৯: ট্রেলব্লেজার পুরস্কার বিজয়ী[৩৪]
- ২০২২: বিবিসি ১০০ উইমেন[৩৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Leading with Empathy: Tarana Burke and the Making of the Me Too Movement"। HKS Case Program (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৩।
- 1 2 "Tarana Burke: Me Too movement can't end with a hashtag | Elizabeth Wellington"। Philly.com। ৫ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৮।
- 1 2 3 4 5 6 7 "Tarana Burke"। Biography (মার্কিন ইংরেজি ভাষায়)। ২২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮।
- 1 2 3 4 5 Ohlheiser, Abby (১৯ অক্টোবর ২০১৭)। "The woman behind 'Me Too' knew the power of the phrase when she created it — 10 years ago"। Washington Post। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭।
- ↑ "#MeToo Founder Tarana Burke Talks Sexual Assault, Stigmas And Society"। Vibe। ৩ এপ্রিল ২০১৮। ৩০ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮।
- 1 2 Tribune, Waverly Colville Columbia Daily। "#MeToo movement founder speaks to capacity University of Missouri crowd"। Columbia Daily Tribune (ইংরেজি ভাষায়)। ২৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮।
- 1 2 Wellington, Elizabeth (২৩ অক্টোবর ২০১৭)। "Tarana Burke: Me Too movement can't end with a hashtag"। Philly.com। ৮ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮।
- ↑ Alberski, Ania। "Former Phila. activist Tarana Burke among the 'Silence Breakers' honored by Time Magazine"। The DP (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩০ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮।
- ↑ "justbeinc" (ইংরেজি ভাষায়)। ১৬ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮।
- 1 2 Garcia, Sandra E. (২০ অক্টোবর ২০১৭)। "The Woman Who Created #MeToo Long Before Hashtags"। The New York Times। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭।
- ↑ "The Woman Who Began the #MeToo Movement Was a Philly Activist"। Philadelphia Magazine (মার্কিন ইংরেজি ভাষায়)। ৬ ডিসেম্বর ২০১৭। ৫ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৮।
- ↑ Nyren, Erin (৭ জানুয়ারি ২০১৮)। "Emma Stone, Meryl Streep, Laura Dern to Be Accompanied by Activists at Golden Globes"। Variety (মার্কিন ইংরেজি ভাষায়)। ১১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮।
- ↑ Trumbore, Dave (২০ মে ২০১৪)। "Production Begins on Paramount's Dr. Martin Luther King, Jr. Biopic, SELMA, Starring David Oyelowo"। Collider। ১৭ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৪।
- 1 2 3 "The woman behind the #MeToo movement on why she would never meet with Trump"। Business Insider (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Golden Globes 2018: How to Support the Activists' Causes"। ৮ জানুয়ারি ২০১৮। ১২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮।
- ↑ "Truth-Telling at the 15th Ridenhour Prizes | Whistleblower Protection Blog"। Whistleblower Protection Blog (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ এপ্রিল ২০১৮। ৩০ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮।
- ↑ "The Ridenhour Courage Prize for 2018: Tarana Burke"। www.ridenhour.org। ১৮ এপ্রিল ২০১৮। ১৩ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮।
- ↑ "Girls for Gender Equity"। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭।
- ↑ "Tarana J. Burke and Mervyn Marcano Ink CBS Studios Overall Deal"। The Hollywood Reporter (ইংরেজি ভাষায়)। ৬ এপ্রিল ২০২১। ৬ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২১।
- ↑ "You Are Your Best Thing: 9780593243626 | PenguinRandomHouse.com: Books"। PenguinRandomhouse.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ২২ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২১।
- ↑ "Unbound: My Story of Liberation and the Birth of the Me Too Movement"। brookline booksmith (ইংরেজি ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২১।
- ↑ "Girls for Gender Equity" (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "'Silence Breakers' Like GGE's Tarana Burke named TIME Person of the Year"। Girls for Gender Equity (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "Just Be Organization: Our Board"। Just Be Inc.। ৩১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মে ২০১৯।
- ↑ "justbeinc"। Justbeinc.wixsite.com। ৩০ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭।
- ↑ Parker, Najja। "Who is Tarana Burke? Meet the woman who started the Me Too movement a decade ago"। The Atlanta Journal-Constitution। ১৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭।
- ↑ "Tarana Burke, the activist behind 'Me Too,' on where the movement goes from here - The Boston Globe"। The Boston Globe। ২৫ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭।
- ↑ "Tarana Burke talks to Pittsburgh crowd about the roots of #MeToo and her response to its viral takeoff"। ৭ ফেব্রুয়ারি ২০১৮। ২৩ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০২২।
- ↑ Kantor, Jodi (১০ সেপ্টেম্বর ২০২১)। "The Surprising Origins of #MeToo"। New York Times। ৫ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১।
- ↑ Burke, Tarana (১৪ সেপ্টেম্বর ২০২১)। Unbound by Tarana Burke — Flatiron Books। Flatiron Books। আইএসবিএন ৯৭৮১২৫০৬২১৭৩৩। ২২ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২১।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। Time (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "2018 / Tarana Burke | Ridenhour.org"। www.ridenhour.org। ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Announcing the 2018 Voices of the Year"। BlogHer (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৮।
- ↑ "Exclusive: Watch #MeToo Founder Tarana Burke's Uplifting Speech from VH1 Trailblazer Honors"। Oprah Daily (মার্কিন ইংরেজি ভাষায়)। ৬ মার্চ ২০১৯। ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "BBC 100 Women 2022: Who is on the list this year?"। BBC News (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৭ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]টেমপ্লেট:VH1 Trailblazer Honorsটেমপ্লেট:100 Women by BBC in 2022