বিষয়বস্তুতে চলুন

তারাওঁ রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তারাওঁ রাজ্য
तरावं
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য (জায়গীর)
১৮১২–১৯৪৮

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত তারাওঁ রাজ্যের মানচিত্র
রাজধানীপাথরৌণ্ডি
আয়তন 
 ১৯০১
৬৭.৩৩ বর্গকিলোমিটার (২৬.০০ বর্গমাইল)
জনসংখ্যা 
 ১৯০১
৩,১৭৮
ইতিহাস 
 প্রতিষ্ঠিত
১৮১২
১৯৪৮
উত্তরসূরী
ভারত
বর্তমানে যার অংশউত্তরপ্রদেশ, ভারত

তারাওঁ রাজ্য, (যা 'তরাবাঁ' বা 'তরহুহাঁ' নামেও পরিচিত) ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি অ-তোপ সেলামী দেশীয় রাজ্য৷[] ১৩ টি গ্রাম সংবলিত এই দেশীয় রাজ্যটি ৬৭ বর্গমাইল ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত ছিলো৷ রাজ্যের রাজধানী পাথরৌণ্ডি বৃহৎ ভারতীয় উপদ্বীপীয় রেলওয়ের অন্তর্গত কারবি রেলওয়ে স্টেশন থেকে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত৷[]

১৯৪৮ খ্রিস্টাব্দে রাজ্যটি ভারতের বিন্ধ্যপ্রদেশের অন্তর্ভুক্ত হয়৷ বর্তমানে এটি উত্তরপ্রদেশ রাজ্যের দক্ষিণ প্রান্তে অবস্থিত চিত্রকূট জেলায় অবস্থিত৷

ইতিহাস

[সম্পাদনা]

১৮১২ খ্রিস্টাব্দে কালিঞ্জর (কলঞ্জর) পরিবারের সদস্যগণ ভৈসুন্দা রাজ্যের পত্তন ঘটান৷ এটি ছিলো ব্রিটিশ ভারতের বাঘেলখণ্ড এজেন্সির অন্তর্গত কলঞ্জর চৌবে জায়গীরগুলির একটি৷

এটি ১৮৯৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্য ভারত এজেন্সির বুন্দেলখণ্ড এজেন্সির অন্তর্ভুক্ত ছিলো, পরে এটিকে বাঘেলখণ্ড এজেন্সির অন্তর্ভুক্ত করা হয়৷[] আবার ১৯৩১ সালে এটিকে পুনরায় বুন্দেলখণ্ড এজেন্সির অংশীভূত করা হয়৷

শাসকবর্গ

[সম্পাদনা]

তারাওঁ দেশীয় রাজ্যের শাসকগণ চৌবে উপাধিতে ভূষিত হতেন৷[তথ্যসূত্র প্রয়োজন]

  • ১৮১২ - ১৮৪০ গয়াপ্রসাদ
  • ১৮৪০ - ১৮৫৬ কামতাপ্রসাদ
  • ১৮৫৬ - ১৮৭২ রামচাঁদ
  • ৩ মার্ট ১৮৭২ – ২২ জানুয়ারি ১৮৮১ পদশূণ্য
  • ১৮৮১ - ১৮৯৫ ছত্তরভুজ (২২ জানুয়ারি ১৮৮১ খ্রিস্টাব্দে রাজপদ প্রাপ্তি)
  • ১৮৯৫ - ১৯২৫ ব্রজগোপাল (রাজা বাতুল প্রমাণিত হন ১৯১১ খ্রিস্টাব্দে)
  • ১৯২৫ - ১৯৫০ গঙ্গাপ্রসাদ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Imperial Gazetteer of India"Dsal.uchicago.edu। পৃ. ২৫০। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (GIF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৭
  2. 1 2 Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908