তারকানা বালক
অবয়ব
Cast at the American Museum of Natural History | |
| তালিকার নম্বর | কেএনএম-ডব্লিউটি ১৫০০০ |
|---|---|
| প্রচলিত নাম | তারকানা বালক, নারিওকোতোমি বালক |
| প্রজাতি | হোমো এরগ্যাস্টার (also referred to as African Homo erectus) |
| বয়স | ১.৬ mya |
| আবিষ্কারের স্থান | তারকানা হ্রদ, কেনিয়া |
| আবিষ্কারের তারিখ | ১৯৮৪ |
| আবিষ্কারক | কামোয়া কিমিউ/Richard Leakey |
তারকানা বালক (যা নারিওকোতোমি বালক নামেও পরিচিত), হচ্ছে কেএনএম-ডব্লিউটি ১৫০০০ জীবাশ্মকে দেয়া একটি নাম। এটি হোমো এরগ্যাস্টার প্রজাতির একজন কিশোরের প্রায় সম্পূর্ণ কঙ্কাল, যিনি ১.৫ থেকে ১.৬ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বেঁচে ছিলেন। এই নমুনাটি এ পর্যন্ত পাওয়া প্রাচীন মানবের সবচেয়ে পূর্ণাঙ্গ কঙ্কাল।[১] ১৯৮৪ সালে কামোয়া কিমিউ কেনিয়ার তারকানা হ্রদের কাছে নারিওকোতোমি নদীর তীরে এই জীবাশ্মটি আবিষ্কার করেন।[২][৩]
ধারণা করা হয়, কঙ্কালটির বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে।[৪]
অঙ্গসংস্থান
[সম্পাদনা]কঙ্কালটিতে মোট ১০৮টি হাড় রয়েছে, যা এ পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে পূর্ণাঙ্গ প্রাচীন মানবের জীবাশ্ম। মারা যাওয়ার সময় কিশোরটির উচ্চতা ১.৬ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি) এবং ওজন ৪৮ কেজি (১০৬ পাউন্ড) ছিল।
রোগ
[সম্পাদনা]তারকানা বালকের জন্মগত ত্রুটি ছিল বলে সন্দেহ করা হয়। সে ছিল বামন অথবা তার মেরুদণ্ড বাঁকা ছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Schiess R, Haeusler M (২০১৩)। "No skeletal dysplasia in the Nariokotome boy KNM-WT 15000 (Homo erectus)—A reassessment of congenital pathologies of the vertebral column"। American Journal of Physical Anthropology। ১৫০ (3): ৩৬৫–৩৭৪। ডিওআই:10.1002/ajpa.22211। পিএমআইডি 23283736।
- ↑ Brown F, Harris J, Leakey R, Walker A (১৯৮৫)। "Early Homo erectus skeleton from west Lake Turkana, Kenya"। Nature। ৩১৬ (6031): ৭৮৮–৭৯২। ডিওআই:10.1038/316788a0। পিএমআইডি 3929141। এস২সিআইডি 4311887।
- ↑ Stefoff R (২০০৯)। First Humans। Marshall Cavendish। পৃ. ৮৭–৮৮। আইএসবিএন ৯৭৮০৭৬১৪৪১৮৪৭।
- ↑ Graves RR, Lupo AC, McCarthy RC, Wescott DJ, Cunningham DL (২০১০)। "Just how strapping was KNM-WT 15000?"। J Hum Evol। ৫৯ (5): ৫৪২–৫৫৪। ডিওআই:10.1016/j.jhevol.2010.06.007। পিএমআইডি 20846707।