তাবিথ আউয়াল
তাবিথ আউয়াল | |
|---|---|
২০২০ সালে তাবিথ আউয়াল | |
| বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সভাপতি | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২৬ অক্টোবর ২০২৪[১] | |
| পূর্বসূরী | কাজী সালাউদ্দিন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২০ ফেব্রুয়ারি ১৯৭৯ ঢাকা, বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশি |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
| পিতা | আবদুল আউয়াল মিন্টু |
| প্রাক্তন শিক্ষার্থী | |
| ওয়েবসাইট | tabithawal.com |
তাবিথ আউয়াল (জন্ম ২০ ফেব্রুয়ারি ১৯৭৯)[২] একজন বাংলাদেশি ক্রীড়াবিদ, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।[৩][৪] বর্তমানে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।[৫][৬] তিনি ব্যবসায়ী ও রাজনীতিবিদ আবদুল আউয়াল মিন্টুর ছেলে।[৭]
তাবিথ ঢাকা প্রিমিয়ার ডিভিশন লীগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগে আধা-পেশাদার এবং পেশাদার উভয় স্তরেই ফুটবল খেলেছেন, রহমতগঞ্জ এমএফএস, আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরেরপুল ইয়ংমেন্স এবং তার নিজস্ব মালিকানাধীন ফেনী সকার ক্লাবের হয়ে খেলেছেন।[৮][৯][১০]
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]তাবিথ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে বিবিএ এবং ইনফরমেশন সিস্টেম টেকনোলজিতে এম.এসসি. ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে তাবিথ রাজনীতি এবং সমাজসেবার উপর মনোনিবেশ করেন। তাবিথ ঢাকার নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বস্তিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নের উপর মনোনিবেশ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত করেন। উপরন্তু, তাবিথ তার কোম্পানি মাল্টিমোড গ্রুপের মাধ্যমে কৃষি, জলবায়ু পরিবর্তন, দেশের বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল"। বাংলাদেশ প্রতিদিন। ২৬ অক্টোবর ২০২৪।
- ↑ "Tabith Awal : About"। www.tabithawal.com। ২৬ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪।
- ↑ "নতুন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল"। দ্য ডেইলি স্টার। ২৬ অক্টোবর ২০২৪।
- ↑ "ডিএনসিসিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল"। banglanews24.com। ১৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল"। দৈনিক প্রথম আলো। ২৬ অক্টোবর ২০২৪।
- ↑ "বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল"। banglanews24.com। ২৬ অক্টোবর ২০২৪।
- ↑ "Bank accounts of Mintoo, family unfrozen after 17 years"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ২৪ আগস্ট ২০২৪।
- ↑ "The Daily Star Web Edition Vol. 5 Num 634"। archive.thedailystar.net। ১১ মার্চ ২০০৬। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৫।
- ↑ "The Daily Star Web Edition Vol. 5 Num 1036"। archive.thedailystar.net। ১ মে ২০০৭। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৫।
- ↑ "MSC start winning"। The Daily Star। ২৬ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে তাবিথ আউয়াল সম্পর্কিত মিডিয়া দেখুন।- ব্যক্তিগত ওয়েবসাইট
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- জীবিত ব্যক্তি
- ১৯৭৯-এ জন্ম
- জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ
- ২১শ শতাব্দীর বাংলাদেশী ব্যবসায়ী
- ২১শ শতাব্দীর বাংলাদেশী পুরুষ ক্রীড়াবিদ
- ২১শ শতাব্দীর বাংলাদেশী রাজনীতিবিদ
- ঢাকার রাজনীতিবিদ
- ঢাকার ফুটবলার
- বাংলাদেশী পুরুষ ফুটবলার
- রহমতগঞ্জ এমএফএস-এর ফুটবলার
- আরামবাগ ক্রীড়া সংঘের ফুটবলার
- ফেনী সকার ক্লাবের খেলোয়াড়
- বাংলাদেশ ফুটবল লিগের খেলোয়াড়
- বাংলাদেশী ক্রীড়াবিদ-রাজনীতিবিদ