বিষয়বস্তুতে চলুন

তাপ ও অম্লপ্রিয় (অণুজীব)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাপীয় বাতাস হ'ল বাতাসের গতি এবং দিকের উচ্চতা সহ পরিবর্তন
এটি অ্যাসিড। এবং কোষগুলি অ্যাসিড এবং তাপকে পছন্দ করে। এটি থার্মোসিডোফিলের ধারণা

তাপ ও অম্লপ্রিয় বা থার্মোঅ্যাসিডোফাইল () হলো এক ধরনের চরমপ্রিয় অণুজীব, যা তাপঅম্ল উভয়ই পছন্দ করে। অর্থাৎ এটি উচ্চ তাপমাত্রা ও নিম্ন পিএইচ দশাতেই কেবল জন্মাতে পারে।[] তাপ ও অম্লপ্রিয় অণুজীবগুলোর মধ্যে অধিকাংশই আর্কিব্যাকটেরিয়া (বিশেষত ক্রেনার্কিওটা এবং ইউরিয়ার্কিওটা) এবং কিছু ব্যাকটেরিয়া। তবে কিছু কিছু প্রকৃতকোষী প্রাণীও তাপ ও অম্লপ্রিয়তা প্রদর্শন করে বলে জানা যায়।[][] এ জাতীয় অণুজীব সাধারণত উষ্ণ প্রস্রবণ, ধূম্ররন্ধ্র, গভীর সামুদ্রিক রন্ধ্রপথ বা অন্যান্য প্রাকৃতিক ভূতাপীয় ক্রিয়াস্থলে পাওয়া যায়।[]:৬০২ এছাড়াও অম্লীয় খনিজ নিষ্কাশন প্রভৃতি দূষিত পরিবেশেও এদের পাওয়া যায়।[]

উচ্চ তাপমাত্রা ও নিম্ন পিএইচের অভিযোজনের মধ্যকার একটি আপাত ভারসাম্য ব্যবস্থার বর্ণনা দেওয়া হয়েছে। খুব কম সংখ্যক প্রজাতিই পাওয়া যায় যারা উভয় চরম দশার (পিএইচ < ২, বর্ধন তাপমাত্রা > ৮০° সেলসিয়াস) প্রতি সমান সহিষ্ণু।[]:৬০২ অনেক তাপ ও অম্লপ্রিয় অণুজীবে বায়বীয়বায়ুঅণুজীবী বিপাক ঘটে।[]:৬০২ তবে বাধ্যতামূলক অবায়বীয় প্রজাতিও (যেমন অ্যাসিডিলোব্যালিস) শনাক্ত করা হয়েছে।[]

গ্যালডিয়েরিয়া সালফারারিয়া নামক সুকেন্দ্রিক লোহিত শৈবাল প্রজাতির জিনোম সিক্যুয়েন্সিংয়ের মাধ্যমে জানা যায় যে, তাপ ও অম্লপ্রিয় আর্কিয়া ও ব্যাকটেরিয়া থেকে আনুভূমিক জিন স্থানান্তরের মাধ্যমে এই পরিবেশগত অভিযোজনের সূত্রপাত হয়ে থাকতে পারে।[]

আরও পড়ুন

[সম্পাদনা]
  • Stetter, Karl O. (২০১১)। "History of Discovery of Hyperthermophiles"। Horikoshi, Koki; Antranikian, Garabed; Bull, Alan T.; Robb, Frank T.; Stetter, Karl O. (সম্পাদকগণ)। Extremophiles handbook। Tokyo: Springer। পৃ. ৪০৩–৪২৫। আইএসবিএন ৯৭৮৪৪৩১৫৩৮৯৭৪

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 Zaparty, Melanie; Siebers, Bettina (২০১১)। "Physiology, Metabolism, and Enzymology of Extremophiles"। Horikoshi, Koki; Antranikian, Garabed; Bull, Alan T.; Robb, Frank T.; Stetter, Karl O. (সম্পাদকগণ)। Extremophiles handbook। Tokyo: Springer। পৃ. ৬০২–৬৩৩। আইএসবিএন ৯৭৮৪৪৩১৫৩৮৯৭৪
  2. 1 2 Schönknecht, G; Chen, WH; Ternes, CM; Barbier, GG; Shrestha, RP; Stanke, M; Bräutigam, A; Baker, BJ; Banfield, JF; Garavito, RM; Carr, K; Wilkerson, C; Rensing, SA; Gagneul, D; Dickenson, NE; Oesterhelt, C; Lercher, MJ; Weber, AP (৮ মার্চ ২০১৩)। "Gene transfer from bacteria and archaea facilitated evolution of an extremophilic eukaryote."Science৩৩৯ (6124): ১২০৭–১০। বিবকোড:2013Sci...339.1207Sডিওআই:10.1126/science.1231707পিএমআইডি 23471408
  3. Skorupa, DJ; Reeb, V; Castenholz, RW; Bhattacharya, D; McDermott, TR (নভেম্বর ২০১৩)। "Cyanidiales diversity in Yellowstone National Park." (পিডিএফ)Letters in Applied Microbiology৫৭ (5): ৪৫৯–৬৬। ডিওআই:10.1111/lam.12135পিএমআইডি 23865641[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. Baker-Austin, C; Dopson, M (এপ্রিল ২০০৭)। "Life in acid: pH homeostasis in acidophiles."। Trends in Microbiology১৫ (4): ১৬৫–৭১। ডিওআই:10.1016/j.tim.2007.02.005পিএমআইডি 17331729
  5. Bonch-Osmolovskaya, Elisaveta (২০১২)। "Metabolic diversity of thermophilic prokaryotes—what's new."। Extremophiles: microbiology and biotechnology.। Norfolk: Caister Academic Press। পৃ. ১০৯–৩১। আইএসবিএন ৯৭৮১৯০৪৪৫৫৯৮১