বিষয়বস্তুতে চলুন

তানবিন ইসলাম সিয়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তানবিন ইসলাম সিয়াম
২০২৪ সালে সিয়াম
জন্ম (1990-09-27) ২৭ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩৬)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাকম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক ডিগ্রি
মাতৃশিক্ষায়তনমীরপুর বাংলা স্কুল এন্ড কলেজ
বিসিআইসি কলেজ, মিরপুর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পেশাকম্পিউটার প্রকৌশলী
পরিচিতির কারণঅভ্র কিবোর্ডে অবদানের জন্য
উল্লেখযোগ্য কর্ম
সিয়াম রুপালি ও কালপুরুষ ফন্ট
দাম্পত্য সঙ্গীখাদিজা আক্তার মাছুমা
পিতা-মাতা
  • আব্দুস সালাম (পিতা)
  • রোকেয়া বেগম (মাতা)
পুরস্কারএকুশে পদক (২০২৫)

তানবিন ইসলাম সিয়াম একজন বাংলাদেশী কম্পিউটার প্রোগ্রামার ও উইকিমিডিয়ান। তিনি ২০২৪ সাল থেকে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদ সদস্য হিসেবে কাজ করছেন। তিনি ২০২৫ সালে অভ্র কিবোর্ডের জন্য মেহদী হাসান খান, রিফাত নবী ও শাবাব মুস্তাফার সাথে যৌথভাবে একুশে পদক পান।[১]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

সিয়াম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।[২]

কর্মজীবন

[সম্পাদনা]

সিয়াম একজন ব্যাক-এন্ড প্রকৌশলী হিসেবে প্রধানত সিম্ফোনি প্লাটফর্মে কাজ করে থাকেন।[৩] ২০১৮ সালে প্রকাশিত বাংলাদেশ সরকারের প্রাথমিক ও মাধ্যমিকের পর্যায়ের প্রকাশিত পাঠ্যবইয়ের নতুন ফন্টগুলো তিনি তৈরি করেছিলেন।[৪]

স্বেচ্ছাসেবা

[সম্পাদনা]

ওমিক্রনল্যাব

[সম্পাদনা]
সিয়ামের তৈরি করা সিয়াম রুপালি ফন্ট

২০০৩ সালে অভ্র কিবোর্ডের প্রথম সংস্করণ উন্মুক্ত হওয়ার পর তিনি এর ডেভেলপার প্রতিষ্ঠান ওমিক্রনল্যাবে অভ্র কিবোর্ড ডেভেলপ করার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন।[৫] ২০০৭ সালে সোলায়মান করিমের ডেভেলপ করা রূপালি ফন্টের ইউনিকোড সংস্করণ তৈরি করে উন্মুক্ত করেন, যার নাম দেওয়া হয়েছিল সিয়াম রুপালি। এরপর তিনি ২০১০ সালে কালপুরুষ ফন্ট তৈরি করে উন্মুক্ত করেন।[৬]

উইকিমিডিয়া বাংলাদেশ

[সম্পাদনা]
৯ মার্চ ২০২৪ সালে উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভায় সিয়াম (ডানদিক থেকে দ্বিতীয়)

২০২৪ সালে তিনি উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন।[৭]

সম্মাননা

[সম্পাদনা]

২০২৫ সালে অভ্র কিবোর্ডের জন্য মেহদী হাসান খান, রিফাত নবী ও শাবাব মুস্তাফার সাথে যৌথভাবে তিনি একুশে পদক পেয়েছেন।[৮]

সৃষ্টিকর্ম

[সম্পাদনা]
  • সিয়াম, মো. তানবিন ইসলাম; মো. রকিবুল আলম, কাজী; আল জেমি, তানভীর (২০১৩)। "An Exploitation of Visual Cryptography to Ensure Enhanced Security in Several Applications" [বিভিন্ন অ্যাপ্লিকেশনে উন্নত নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভিজ্যুয়াল ক্রিপ্টোগ্রাফির একটি ব্যবহার]। ইন্টারন্যাশনাল জার্নাল অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (ইংরেজি ভাষায়)। ৬৫ (৬): ৪২–৪৬। আইএসএসএন 0975-8887।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "একুশে পদক গ্রহণ করলেন অভ্র'র ৪ নির্মাতা"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ২০ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৫।
  2. ↑ দানীউল হক, মহাম্মদ (২১ ফেব্রুয়ারি ২০২৩)। "ডিজিটাল দুনিয়া ডিজিটাল পরিসরে বাংলা"। প্রথম আলো।
  3. ↑ "Potasiyam"। উইকিমিডিয়া মেটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
  4. ↑ রুহানী, রশিদ আল (১২ জানুয়ারি ২০১৮)। "ঢেলে সাজানো হয়েছে নবম-দশম শ্রেণির ছয়টি বই"। বাংলা ট্রিবিউন।
  5. ↑ মোহাইমেন, পল্লব (৫ নভেম্বর ২০১৮)। "অন্তর্জালে বাংলা ইন্টারনেটে বাংলার মুক্ত আকাশ"। প্রথম আলো।
  6. ↑ "ইন্টারনেটে বাংলায় নানা নকশার ফন্ট"। টেক শহর। ২১ ফেব্রুয়ারি ২০২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. ↑ ইয়াহিয়া, মোহাম্মদ (২০ অক্টোবর ২০২৪)। "গোপন ব্যালটে নির্বাচিত হলেন উইকিমিডিয়া বাংলাদেশের নয়জন নির্বাহী পরিষদ সদস্য"। উইকিবার্তা।
  8. ↑ "শুধু মেহেদী হাসান নয়, একুশে পদক পাচ্ছেন অভ্র'র পুরো টিম"। সারাবাংলা। ৯ ফেব্রুয়ারি ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]