তাতান্নুয়াক
তাতান্নুয়াক | |
|---|---|
১৮২১ সালে তাতান্নুয়াকের স্কেচ | |
| জন্ম | আনু. 1790s |
| মৃত্যু | ১৮৩৪ সালের ফেব্রুয়ারি বা মার্চের শুরুতে ফোর্ট রেজোলিউশনের কাছে, উত্তর-পশ্চিম অঞ্চল, ব্রিটিশ উত্তর আমেরিকা |
| অন্যান্য নাম | অগাস্টাস |
| সন্তান | ৩ |
তাতান্নুয়াক যিনি তাতান্নোয়াক (Tattannoeuck) বা অগাস্টাস নামেও পরিচিত, বর্তমান কানাডায় জন ফ্র্যাঙ্কলিনের দুটি আর্কটিক অভিযানের একজন ইনুক[ক] দোভাষী ছিলেন। তিনি মূলত চার্চিলের (তৎকালীন রুপার্টস ল্যান্ডের অংশ) ৩২০ কিলোমিটার (২০০ মাইল) উত্তরের একটি ইনুইট গোষ্ঠীর সদস্য ছিলেন। তিনি চার্চিলে অবস্থিত হাডসনস বে কোম্পানির (এইচবিসি) বাণিজ্যস্থলে দোভাষী হিসেবে নিযুক্ত হন। সেখানে তিনি ইংরেজি ও ক্রি ভাষায় দক্ষতা অর্জন করেন। তিনি ফ্র্যাঙ্কলিনের কাছে বিভিন্ন ভৌগোলিক বিষয় এবং ইনুইট সংস্কৃতির নানা বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছিলেন।
ফ্র্যাঙ্কলিনের ১৮১৯–১৮২২ সালের কপারমাইন অভিযানে অংশ নেওয়ার জন্য তাতান্নুয়াককে দুজন ইনুইট দোভাষীর একজন হিসেবে নিয়োগ করা হয়েছিল। অভিযান চলাকালীন ফ্র্যাঙ্কলিন মাঝে মাঝে তাকে পথ অনুসন্ধানের জন্য দলের আগে পাঠাতেন। পথে যেসব আদিবাসী গোষ্ঠীর সাথে তাদের দেখা হতো, তাদের সাথে যোগাযোগ করতেও তিনি সাহায্য করেছিলেন। এই অভিযানটি চরম অনাহার এবং ফেরার পথে দলের অধিকাংশ সদস্যের মৃত্যুর কারণে বিপর্যস্ত হয়েছিল। তিনি ১৮২৫–১৮২৭ সালের ম্যাকেনজি নদী অভিযানেও ফ্র্যাঙ্কলিনের সাথে ছিলেন। সেখানে তিনি কূটনৈতিক ভূমিকা পালন করেন এবং ইনুইট গোষ্ঠীগুলোকে অভিযানের ওপর আক্রমণ করা থেকে বিরত রাখেন। ফোর্ট চিমোর এইচবিসি পোস্টে বেশ কয়েক বছর দোভাষী হিসেবে কাজ করার পর, তিনি জন রসের নিখোঁজ অভিযান দলের সন্ধান করতে ভেতরের অঞ্চলের দিকে রওনা হন। কিন্তু ১৮৩৪ সালের শুরুর দিকে ফোর্ট রেজোলিউশন থেকে কিছু দূরে খারাপ আবহাওয়ার কারণে তিনি মারা যান। প্রজাপতির একটি প্রজাতি Callophrys augustinus এবং উত্তর-পশ্চিম অঞ্চলের একটি হ্রদের নাম তার নামানুসারে রাখা হয়েছে।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]তাতান্নুয়াক (বানান্তর: তাতান্নোয়াক) ১৭৯০-এর দশকে একটি ইনুইট পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান ছিল চার্চিল থেকে প্রায় ৩২০ কিলোমিটার (২০০ মাইল) উত্তরে, যা বর্তমানে কানাডার নুনাভুটের কিভালিক অঞ্চল এবং তৎকালীন রুপার্টস ল্যান্ড অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। ইনুক্টিটুট ভাষায় তার নামের শিথিল অনুবাদ হলো 'পেট' বা 'এটি পূর্ণ'।[২][৩] তার অন্তত একজন ভাই ছিল।[৪] তার দল বসন্তকালে স্লেজগাড়িতে করে নিয়মিত চার্চিলে যাতায়াত করত এবং শীতকালে হাডসন উপসাগরের উপকূলে ইগলুতে বাস করত। গ্রীষ্মকালে তারা বল্গা হরিণ এবং কস্তুরী ষাঁড় শিকারের জন্য দেশের ভেতরের দিকে যেত। আর বসন্তের বরফ গলার আগে উপকূল বরাবর সিল শিকার করত। তার দল আরও উত্তরের ইনুইট গোষ্ঠীগুলোর সাথে প্রায়ই ব্যবসা-বাণিজ্য করলেও তাতান্নুয়াক জানান যে তিনি কেবল চেস্টারফিল্ড ইনলেট পর্যন্তই গিয়েছিলেন।[৫][৬][৭]

১৮১২ সালে তাতান্নুয়াক চার্চিলে অবস্থিত হাডসনস বে কোম্পানির (এইচবিসি) বাণিজ্যস্থলে কাজ করার জন্য নিযুক্ত হন।[৮][৩] মাতৃভাষা ইনুক্টিটুটের পাশাপাশি এই বাণিজ্যস্থলে তিনি তার ইংরেজি ও ক্রি ভাষার দক্ষতা বৃদ্ধি করেন।[৯] এরপর তিনি কোম্পানির দোভাষী হিসেবে কাজ শুরু করেন এবং 'অগাস্টাস' ইংরেজি নামটি গ্রহণ করেন।[৮][৩] ইউরোপীয় অভিযাত্রীরা তাকে একজন দক্ষ লেখক হিসেবে বর্ণনা করেছেন, যিনি শখের বশে প্রায়ই লিখতেন। জর্জ ব্যাক নামে একজন মিডশিপম্যান তাকে "প্রায় ৫ ফুট ১ ইঞ্চি [১৫৫ সেন্টিমিটার] লম্বা কিন্তু অত্যন্ত শক্তিশালী ও সুগঠিত" বলে বর্ণনা করেছিলেন।[১০] ১৮১৪ সালে সাময়িকভাবে কাজ ছেড়ে দেওয়ার পর তাতান্নুয়াক ১৮১৫ সালের শীতকালে আবার কাজে যোগ দেন। পরের বছর তিনি পুনরায় ইনুইটদের এলাকায় ফিরে যান। ১৮১৮ সালে তিনি এক নারীকে বিয়ে করেন, যার নাম জানা যায়নি। এই দম্পতির তিনটি ছেলে ছিল।[৪]
কপারমাইন অভিযান
[সম্পাদনা]
অভিযানের সূচনা
[সম্পাদনা]নেপোলিয়নীয় যুদ্ধের পর ব্রিটিশ অ্যাডমিরাল্টি একটি কাল্পনিক উত্তর-পশ্চিম পথ আবিষ্কারের ওপর জোর দেয়। ধারণা করা হতো যে এই ভৌগোলিক পথটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে একটি কার্যকর সমুদ্রপথ তৈরি করবে। রাজকীয় নৌবাহিনীর কর্মকর্তা জন ফ্র্যাঙ্কলিন উত্তর আমেরিকার মূল ভূখণ্ড থেকে পায়ে হেঁটে সুমেরু উপকূল অন্বেষণের জন্য নিযুক্ত হন। আশা করা হয়েছিল যে তিনি উইলিয়াম এডওয়ার্ড প্যারির নেতৃত্বাধীন একটি নৌ অভিযানের সাথে মিলিত হবেন, যা ল্যাঙ্কাস্টার সাউন্ড অতিক্রম করার উদ্দেশ্যে রওনা হয়েছিল।[১১][১২] উপকূলরেখার গঠন সম্পর্কে পরামর্শ পেতে এবং পথে দেখা হওয়া আদিবাসী গোষ্ঠীগুলোর সাথে বাণিজ্য সহজ করতে ফ্র্যাঙ্কলিন এই অভিযানের জন্য ইনুইট দোভাষী নিয়োগ করেছিলেন।[১৩]
১৮২০ সালে তাতান্নুয়াক যখন ইনুইট অঞ্চলেই ছিলেন, তখন তাকে এই অভিযানের দোভাষী হিসেবে নিয়োগ করা হয়। ৩০ জুন তিনি 'হোউটোরক' (Hoeootoerock) নামে আরেকজন ইনুক দোভাষীর সাথে ইয়র্ক ফ্যাক্টরিতে পৌঁছান। তারা দুজনে ১৪ আগস্টের মধ্যে নরওয়ে হাউসে এবং এর নয় দিন পর কাম্বারল্যান্ড হাউসে পৌঁছান। কাম্বারল্যান্ড হাউস থেকে তারা ফোর্ট চিপেওয়ানের উদ্দেশ্যে রওনা হওয়া একটি বড় দলের সাথে যোগ দেন।[১৪] ১ অক্টোবর ফোর্ট চিপেওয়ান থেকে ফোর্ট রেজোলিউশনের দিকে যাওয়া একটি পশম ব্যবসায়ী দলের সাথে রওনা হয়ে তারা এক সপ্তাহ পর গ্রেট স্লেভ লেকে পৌঁছান।[১৫] এইচবিসি ব্যবসায়ী রবার্ট ম্যাকভিকার নর্থ ওয়েস্ট কোম্পানির (এনডব্লিউসি) একটি নৌকায় করে দোভাষীদের ফোর্ট প্রভিডেন্স পর্যন্ত পাঠানোর চেষ্টা করেছিলেন। কিন্তু নৌকাটি অতিরিক্ত ওজন বহনে অক্ষম ছিল। ফলে দোভাষীরা ফোর্ট রেজোলিউশনের কাছে মুস ডিয়ার দ্বীপে এইচবিসি পোস্টের পাশে শীতকালীন প্রতিকূল আবহাওয়ার মধ্যে ক্যাম্প করতে বাধ্য হন। তারা দুজনে দ্বীপে একটি ইগলু তৈরি করেন। ডিসেম্বর মাসে এনডব্লিউসি প্রতিনিধি উইলার্ড ওয়েন্টজেল এবং সহ-দোভাষী পিয়েরে সেন্ট জার্মেই তাদের খুঁজে পান এবং তাদের মূল অভিযান দলের কাছে নিয়ে যান। ১৮২১ সালের জানুয়ারির শেষের দিকে তারা ফোর্ট এন্টারপ্রাইজে ফ্র্যাঙ্কলিনের ক্যাম্পে পৌঁছান।[খ]

ফ্র্যাঙ্কলিন উত্তর ল্যাব্রাডরের একটি ইনুইট উপভাষা ইনুট্টিটুট বাইবেলের সাথে তাদের ভাষার তুলনা করে দুই দোভাষীর দক্ষতা যাচাই করার চেষ্টা করেছিলেন। আঞ্চলিক মানচিত্র দেখানোর পর তাতান্নুয়াক এমন কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য চিহ্নিত করতে পেরেছিলেন যেখানে তিনি কখনো যাননি, যেমন চেস্টারফিল্ড ইনলেট।[৭] এমনকি তিনি মানচিত্রে নেই এমন কিছু ভৌগোলিক বৈশিষ্ট্যের বিবরণও দিয়েছিলেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে তার সম্প্রদায় তিনটি ভিন্ন গোষ্ঠীর সাথে ব্যবসা করত, যারা তার বাড়ির উত্তরের একটি অঞ্চলে বাস করত বলে দাবি করত।[২০] এপ্রিল মাসে তিনি হোউটোরকের সাথে একটি ইগলু তৈরি করেন[২১] এবং এর নির্মাণশৈলী ফ্র্যাঙ্কলিনের কাছে ব্যাখ্যা করেন। ফ্র্যাঙ্কলিন তার ডায়েরিতে এই প্রক্রিয়াটি বিস্তারিতভাবে লিখে রেখেছিলেন। অভিযান দলের সদস্যরা তাতান্নুয়াক এবং হোউটোরক উভয়কেই অত্যন্ত সহায়ক ও সদালাপী দোভাষী হিসেবে বিবেচনা করতেন।[৭] জর্জ ব্যাক লিখেছিলেন যে তাতান্নুয়াক নিজেকে একজন মহান প্রধান মনে করতেন এবং হোউটোরকের ওপর আধিপত্য দেখাতেন। তাতান্নুয়াক আরও দাবি করতেন যে অভিযানের অন্যান্য সদস্যরা যেন তাকে একজন কর্মকর্তার মতো সম্মান দেখায়।[২১] তিনি লেখালেখি ও ধূমপান করে সময় কাটাতেন।[২২]
কপারমাইন নদীতে
[সম্পাদনা]
১৮২১ সালের ১৪ জুন ফোর্ট এন্টারপ্রাইজ থেকে রওনা হওয়া ফ্র্যাঙ্কলিনের দলটি ছিল ১৭৭০-এর দশকের শুরুতে স্যামুয়েল হার্নের অভিযানের পর প্রথম ব্রিটিশ দল, যারা কপারমাইন নদী ধরে নিচে নেমেছিল। হার্নের সেই অভিযানের সময়ই ব্লাডি ফলসে ইনুইটদের গণহত্যা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ১৮২১ সালের জুলাই মাসে ব্লাডি ফলসে পৌঁছানোর পর তাতান্নুয়াক এবং হোউটোরককে স্থানীয় লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করার জন্য দলের আগে পাঠানো হয়। তারা দুজনে নদীর তীরে ক্যাম্প করে থাকা একদল ইনুইটের সাথে কথা বলেন। কিন্তু একটি ব্রিটিশ অভিযান দলের আসার খবর পেয়ে সেই দলটি এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় ইনুইটদের উপস্থিতির কথা ফ্র্যাঙ্কলিনকে জানানোর পর তাতান্নুয়াক পরের দিন আবার তাদের সাথে দেখা করতে বের হন। নদীতে কায়াকিং করতে থাকা একটি ছোট দলের সাথে তার সংক্ষিপ্ত সাক্ষাৎ ঘটেছিল। কিন্তু ফ্র্যাঙ্কলিন এবং ইয়েলোনাইভস গোষ্ঠী থেকে নিয়োগ করা একদল স্কাউটের আকস্মিক আগমনে সেই সাক্ষাৎ ব্যাহত হয় এবং ইনুইটরা আবারও পালিয়ে যায়।[৪][২৩]
তাতান্নুয়াক এবং হোউটোরক কপারমাইন নদী পার হয়ে 'তেরেগানোয়াক' (Terregannoeuck) বা 'হোয়াইট ফক্স' নামে এক বয়স্ক ইনুক ব্যক্তির মুখোমুখি হন। সেই ব্যক্তি দোভাষীদের সাথে লড়াই করার চেষ্টা করেছিলেন। তাতান্নুয়াক তাকে শান্ত করতে সক্ষম হন এবং বিভিন্ন উপহার পাওয়ার পর সেই ব্যক্তি ফ্র্যাঙ্কলিনের দলের সাথে কথা বলেন।[২৪] তাতান্নুয়াক পরের দিন তেরেগানোয়াক এবং তার স্ত্রীর জন্য উপহার নিয়ে আবার আসেন এবং স্থানীয় ভূগোল সম্পর্কে জানার চেষ্টা করেন। তবে তিনি খুব বেশি তথ্য পাননি। তেরেগানোয়াক তার এক মেয়েকে তাতান্নুয়াকের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তাতান্নুয়াক তা প্রত্যাখ্যান করেন।[২৫][২৬] অভিযান দলটি নদীর মোহনা পর্যন্ত এগিয়ে গিয়ে পূর্ব দিকে মোড় নেয়। জুলাই থেকে আগস্টের মধ্যে তারা সুমেরু উপকূলের ১,০৮৬ কিলোমিটার (৬৭৫ মাইল) মানচিত্র তৈরি করেন। কিন্তু ১৮ আগস্ট কিলিনগুয়াকের (কেন্ট উপদ্বীপ) পয়েন্ট টার্নঅ্যাগেইনে তারা যাত্রা থামাতে বাধ্য হন।[৪][২৭]
প্রত্যাবর্তন
[সম্পাদনা]
একটি শিকার অভিযানের পর হোউটোরক নিখোঁজ হন। তার কাছে ছুরি ও গোলাবারুদসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রসদ ছিল।[৪][২৮] তাতান্নুয়াক দেড় দিন ধরে তার সন্ধান করলেও তাকে পাওয়া যায়নি।[২৯] ফেরার পথে দলের ধীরগতিতে বিরক্ত হয়ে তাতান্নুয়াক একাই এগিয়ে যান এবং অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলেন। কয়েক দিন পর তিনি নিজেই ফোর্ট এন্টারপ্রাইজে পৌঁছানোর পথ খুঁজে পান এবং দলের সাথে পুনরায় মিলিত হন।[৩০] ক্ষুধায় দুর্বল হয়ে পড়া দলটি চামড়া, পোকা এবং রক ট্রাইপ (এক ধরনের লাইকেন) খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে।[৪][২৮] ২০ অক্টোবর তাতান্নuয়াক, ফ্র্যাঙ্কলিন এবং ভোয়াজুর (ফরাসি-কানাডীয় পশম ব্যবসায়ী) জোসেফ বেনোইট রসদ ও সাহায্যের জন্য ফোর্ট প্রভিডেন্সের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে একটি তুষার-জুতো ভেঙে যাওয়ায় ফ্র্যাঙ্কলিন ফোর্ট এন্টারপ্রাইজে ফিরে যান, আর তাতান্নুয়াক ও বেনোইট যাত্রা অব্যাহত রাখেন।[৩১]
তারা দুজনে ৩ নভেম্বর ইয়েলোনাইভসের প্রধান আকাইচোর ক্যাম্পে পৌঁছান। সেখানে তাদের সাথে দলের অন্যান্য সদস্যরা যোগ দেন এবং সাহায্যের আবেদন জানান, যা আকাইচো মঞ্জুর করেন। মাংস নিয়ে দুটি ছোট উদ্ধারকারী দল ফোর্ট এন্টারপ্রাইজে পাঠানো হয়।[৩২][৩৩] এরপর অভিযান দলটি রওনা হয়ে ১১ ডিসেম্বর ফোর্ট প্রভিডেন্সে পৌঁছায় এবং পরবর্তী কয়েক সপ্তাহে তারা ফোর্ট চিপেওয়ানের দিকে এগিয়ে যায়। ফোর্ট চিপেওয়ানে কয়েক মাস বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার পর দলটি নরওয়ে হাউসের উদ্দেশ্যে রওনা হয়। ১৮২২ সালের ২ জুন সেখানে পৌঁছানোর পর দলটি ভেঙে দেওয়া হয়।[৩৪] অভিযান শুরু করা বিশজন সদস্যের মধ্যে তাতান্নুয়াকসহ মাত্র নয়জন বেঁচে ফিরতে পেরেছিলেন।[১২]
১৮২২ সালের গ্রীষ্মে তাতান্নুয়াক ফোর্ট চার্চিলে ফিরে আসেন।[৪] ফোর্ট চার্চিলে থাকার সময় তিনি জানতে পারেন যে তার অনুপস্থিতিতে তার স্ত্রী হোউটোরকের এক ভাইকে বিয়ে করেছিলেন। সেই ভাইটি পরে তাতান্নুয়াকের প্রতিশোধের ভয়ে আত্মহত্যা করেন। তাতান্নুয়াককে সতর্ক করা হয়েছিল যে হোউটোরকের অন্য এক ভাই এই কারণে তার ওপর প্রতিশোধ নিতে চাচ্ছে।[৩৫] হোউটোরকের দল মনে করত যে তার নিখোঁজ হওয়ার পেছনে তাতান্নুয়াকের অন্তত আংশিক হাত ছিল, তাই তারা তাকে সমাজচ্যুত করে। তাতান্নুয়াক প্রতিদিন মাছ ধরতে বাধ্য হতেন, যা করতে তার বেশ কষ্ট হতো।[৩৬] আগস্ট মাসে তার সাথে অ্যাংলিকান মিশনারি জন ওয়েস্টের দেখা হয়, যিনি ইনুইটদের কাছে প্রচার চালানো প্রথম অ-মোরভিয়ান মিশনারি ছিলেন। ১৮২২ এবং ১৮২৩ সালে চার্চিল ও ইয়র্ক ফ্যাক্টরিতে ওয়েস্টের সফরের সময় তাতান্নুয়াক তার দোভাষী হিসেবে কাজ করেন এবং খ্রিস্টধর্মে দীক্ষিত হন। পরে তিনি ওয়েস্টের সাথে দেখা করতে আসা একদল ইনুইটের সাথে নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য উত্তর দিকে রওনা হন।[৩২][৩৭]
ম্যাকেনজি নদী অভিযান
[সম্পাদনা]
১৮২৫ সালের বসন্তে ফ্র্যাঙ্কলিনের ম্যাকেনজি নদী অভিযানের জন্য তাতান্নুয়াককে দোভাষী হিসেবে নিয়োগ করা হয়।[৩৮] ফ্র্যাঙ্কলিন তাতান্নuয়াককে উলিগবাককে সাথে নিতে উৎসাহিত করেছিলেন, যিনি তাতান্নুয়াকের অধীনে শিক্ষানবিস হিসেবে কাজ করে মধ্যস্থতাকারী হয়ে উঠবেন।[৩৬] অভিযান দলটি ২৫ জুন ইয়র্ক ফ্যাক্টরি থেকে রওনা হয়[৩৯] এবং চার্চিল থেকে কাম্বারল্যান্ড হাউস পর্যন্ত পায়ে হেঁটে যায়। সেখানে তারা বিভিন্ন ছুতার ও নৌকার মাঝিদের নিয়ে গঠিত একটি অগ্রগামী দলের সাথে যোগ দেয়। এরপর তারা মেথি পোর্টেজ অতিক্রম করে, যা চার্চিল নদী অববাহিকাকে আথাবাস্কার সাথে যুক্ত করেছে।[৪০] অন্যরা যখন শীতের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ফ্র্যাঙ্কলিন তাতান্নুয়াককে সাথে নিয়ে ম্যাকেনজি নদী ধরে একটি ছোট অনুসন্ধান দলের নেতৃত্ব দেন। দলটি একদল ডেনে আদিবাসীর মুখোমুখি হয় যারা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তাতান্নুয়াকের উপস্থিতি তাদের শান্ত ও বিস্মিত করে। ফ্র্যাঙ্কলিন লিখেছিলেন যে ডেনেদের গভীর আগ্রহ ও প্রশংসার প্রতি তাতান্নুয়াক অত্যন্ত বিনয়ী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। ডেনেরা এই ইনুক ব্যক্তির দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গল্প শুনে মুগ্ধ হয়েছিল।[৪১]
ইনুইটদের আক্রমণ ও মধ্যস্থতা
[সম্পাদনা]অভিযান দলটি গ্রেট বিয়ার লেকের পশ্চিম তীরে তাদের তৈরি করা ফোর্ট ফ্র্যাঙ্কলিন নামক একটি পোস্টে শীতকাল কাটায়।[৩৮] ১৮২৬ সালের গ্রীষ্মে গ্রেট বিয়ার এবং ম্যাকেনজি নদী ধরে নিচে নামার সময় ম্যাকেনজি ডেল্টায় দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তাতান্নুয়াক ফ্র্যাঙ্কলিনের ষোলো সদস্যের দলের সাথে যোগ দেন, যারা পশ্চিম দিকে কোটজেবু সাউন্ডের দিকে যাত্রা করেছিল।[৩৮][৪২] ৭ জুলাই[৩৮][৪৩] ভাটার কারণে ম্যাকেনজি নদীর মোহনায় দলের নৌকাগুলো আটকে যায়।[৪৪] কয়েকশ ইনুইট দলের নৌকাগুলোতে লুটপাট চালায়। তাতান্নুয়াক তাদের চলে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন।[৩৮][৪৩] অবশেষে তাতান্নুয়াক যখন তাদের বলেন যে ইংরেজরা তাদের গুলি করবে, তখন তারা চলে যায়।[৪৫]

এর পরপরই অভিযান দলটি আটজন ইনুইটের একটি দলের মুখোমুখি হয়। তারা সুমেরু উপকূলের অগভীর পানিতে এসে তাতান্নুয়াকের সাথে কথা বলার অনুরোধ জানায়। ফ্র্যাঙ্কলিন প্রথমে রাজি না হলেও পরে তাকে নিরস্ত্র অবস্থায় তীরে যাওয়ার অনুমতি দেন। তাতান্নুয়াক প্রায় চল্লিশজন ইনুইটের একটি দলের সাথে কথা বলেন। তিনি অভিযানে লুটপাট চালানোর জন্য তাদের তিরস্কার করেন। তিনি হুমকি দিয়ে বলেন যে তারা যদি কোনো ইউরোপীয়কে হত্যা করত, তবে তিনি তাদের গুলি করে মেরে ফেলতেন।[৪][৪৬] তিনি দলটিকে ইউরোপীয়দের সাথে বাণিজ্য করতে রাজি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ফ্র্যাঙ্কলিন আরেকটি আক্রমণের ভয়ে দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।[২] দলটি তাদের অভিযান অব্যাহত রাখে এবং ১৮২৭ সালের জুনে নরওয়ে হাউসে ফিরে আসার পর ভেঙে যায়। জানা যায় যে অভিযানের সমাপ্তিতে তাতান্নুয়াক কেঁদে ফেলেছিলেন।[৪][৪৬]
পরবর্তী জীবন ও মৃত্যু
[সম্পাদনা]
১৮২৭ থেকে ১৮৩০ সাল পর্যন্ত তাতান্নুয়াক চার্চিলে এইচবিসির হয়ে কাজ করেন। তবে মাঝে মাঝে তিনি তার পরিবারের সাথে দেখা করতে উত্তর দিকে যেতেন। ১৮৩০ সালের সেপ্টেম্বরে তিনি মন্টকাল্ম নামক দ্বিমান্তুল বিশিষ্ট জাহাজে চড়ে উঙ্গাভা উপসাগরের (বর্তমানে কুইবেকের অংশ) তীরে সদ্য প্রতিষ্ঠিত এইচবিসি পোস্ট ফোর্ট চিমোতে (কুজ্জুয়াক) দোভাষী হিসেবে কাজ শুরু করেন। উলিগবাকের সাথে তিনি ১৮৩৩ সাল পর্যন্ত ব্যবসায়ী নিকোল ফিনলেসনের অধীনে কাজ করেন।[৪][৩২]
১৮৩৩ সালে তাতান্নুয়াক জানতে পারেন যে জর্জ ব্যাক নিখোঁজ হওয়া জন রসের দ্বিতীয় সুমেরু অভিযানের সন্ধানে একটি দল গঠন করছেন। তিনি দ্রুত ব্যাকের অনুসন্ধান দলে যোগ দেওয়ার জন্য রওনা হন। তিনি সম্ভবত ১৮৩৩ সালের সেপ্টেম্বরে ইয়র্ক ফ্যাক্টরিতে পৌঁছান এবং সেখান থেকে চার্চিলে যান। পায়ে আঘাত থাকা সত্ত্বেও তিনি শীতকালীন প্রতিকূল আবহাওয়ার মধ্যে পায়ে হেঁটে প্রায় ১,৯০০ কিলোমিটার (১,২০০ মাইল) পথ পাড়ি দিয়ে ফোর্ট রেজোলিউশনে পৌঁছান। সম্ভবত তিনি পোস্টের বার্তাবাহকের সাথে এই পথ পাড়ি দিয়েছিলেন। ১৮৩৪ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পোস্টে পৌঁছে তিনি জানতে পারেন যে ব্যাক ইতিমধ্যে ফোর্ট রিলায়েন্সে চলে গেছেন। একজন কানাডীয় ভোয়াজুর এবং একজন ইরোকয় স্কাউটের সাথে তাতান্নুয়াক ফোর্ট রিলায়েন্সের উদ্দেশ্যে রওনা হন। দলটি পথ হারিয়ে ফেললে তার দুই সঙ্গী তাকে ফেলে ফোর্ট রেজোলিউশনে ফিরে যান। তাতান্নুয়াক ফোর্ট থেকে প্রায় ৩২ কিলোমিটার (২০ মাইল) দূরে খারাপ আবহাওয়ার মধ্যে আটকা পড়েন। পরে জিন নদীর কাছে তার মৃতদেহ পাওয়া যায়।[৪][৩২] ব্যাক রসের সন্ধান পাননি এবং পরে জানতে পারেন যে রস ১৮৩৪ সালের শুরুর দিকেই নিরাপদে ইংল্যান্ডে ফিরে গেছেন।[৪৭]
স্মৃতি ও অবদান
[সম্পাদনা]তাতান্নুয়াকের মৃত্যুর পর ব্যাক এবং এইচবিসির ঔপনিবেশিক গভর্নর জর্জ সিম্পসন তার সেবা ও চরিত্রের ভূয়সী প্রশংসা করেন এবং তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। তবে ফিনলেসন তার স্মৃতিচারণে কিছুটা নেতিবাচক মন্তব্য করে তাকে একজন ভালো দোভাষী কিন্তু "খারাপ শিকারী" এবং "মাতাল" হিসেবে বর্ণনা করেছিলেন।[৪] ১৮২৭ সালের ম্যাকেনজি নদী অভিযানে জন রিচার্ডসন কর্তৃক প্রথম সংগৃহীত প্রজাপতি Callophrys augustinus (ব্রাউন এলফিন)-এর নামকরণ তাতান্নুয়াকের ডাকনাম অগাস্টাসের নামানুসারে করা হয়েছিল।[৩২][৪৮] একইভাবে গ্রেট বিয়ার লেকের কাছে অবস্থিত অগাস্টাস লেকের নামকরণও তার নামানুসারে করা হয়।[২][৪৯]
টীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]উদ্ধৃতি
[সম্পাদনা]- ↑ "Inuk, Inuit (Linguistic recommendation from the Translation Bureau)"। www.our-languages.canada.ca। Translation Bureau। ২৫ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৬।
- 1 2 3 Gorham, Harriett; Filice, Michelle (১২ নভেম্বর ২০১৫)। "Tattannoeuck (Augustus)"। The Canadian Encyclopedia। Toronto: Historica Canada। ১৬ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৪।
- 1 2 3 Delisle 2019, পৃ. 184।
- 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Rowley, Susan (১৯৮৭)। "Tattannoeuck"। Dictionary of Canadian Biography। টরন্টো বিশ্ববিদ্যালয়। ১৬ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৪।
- ↑ Richardson 1984, পৃ. 28।
- ↑ Back 1994, পৃ. 118–119।
- 1 2 3 Delisle 2019, পৃ. 185।
- 1 2 Harper 2022, পৃ. 61।
- ↑ Stern 2004, পৃ. 144।
- ↑ Back 1994, পৃ. 119।
- ↑ Neatby, Leslie H.; Mercer, Keith (৮ মার্চ ২০১৮)। "Sir John Franklin"। The Canadian Encyclopedia। Toronto: Historica Canada। ১৬ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৪।
- 1 2 Cavell, Janice (২০১৯)। "Franklin, Sir John"। Dictionary of Canadian Biography। টরন্টো বিশ্ববিদ্যালয়। ৭ জানুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৪।
- ↑ Davis 2002, পৃ. 27।
- ↑ Back 1994, পৃ. 350।
- ↑ Richardson 1984, পৃ. xxix।
- ↑ Richardson 1984, পৃ. 25।
- ↑ Newbolt 1927, পৃ. 17।
- ↑ Houston, Houston এবং Jackson 1997, পৃ. 4।
- ↑ Beardsley 2002, পৃ. 66।
- ↑ Lüders Kaalund 2021, পৃ. 43।
- 1 2 McGoogan 2023, পৃ. 504।
- ↑ McGoogan 2023, পৃ. 505।
- ↑ Delisle 2019, পৃ. 186।
- ↑ Franklin 1824, পৃ. 175–177।
- ↑ Delisle 2019, পৃ. 187।
- ↑ Franklin 1824, পৃ. 187–188।
- ↑ Burant, Jim (১৯৮৭)। "Hood, Robert"। Dictionary of Canadian Biography। টরন্টো বিশ্ববিদ্যালয়। ২৭ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২৪।
- 1 2 Delisle 2019, পৃ. 188–189।
- ↑ McGoogan 2023, পৃ. 593।
- ↑ McGoogan 2023, পৃ. 617।
- ↑ McGoogan 2023, পৃ. 622–623।
- 1 2 3 4 5 Hood 1974, পৃ. 199–200।
- ↑ Richardson 1984, পৃ. 211–212।
- ↑ Delisle 2019, পৃ. 191।
- ↑ Delisle 2019, পৃ. 192।
- 1 2 Claydon 2023, পৃ. 79।
- ↑ Delisle 2019, পৃ. 192–193।
- 1 2 3 4 5 Harper 2022, পৃ. 63।
- ↑ Delisle 2019, পৃ. 194।
- ↑ McGoogan 2017, পৃ. 92–93।
- ↑ McGoogan 2017, পৃ. 93–94।
- ↑ Claydon 2023, পৃ. 79–80।
- 1 2 McGoogan 2020, পৃ. 41।
- ↑ Stern 2004, পৃ. 144–145।
- ↑ Stern 2004, পৃ. 145।
- 1 2 Harper 2022, পৃ. 64–65।
- ↑ Holland, Clive A. (১৯৭২)। "Back, Sir George"। Dictionary of Canadian Biography। টরন্টো বিশ্ববিদ্যালয়। ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ Stern 2004, পৃ. 144।
- ↑ "Augustus Lake, Northwest Territories"। Open Science and Data Platform। Ottawa: Natural Resources Canada। ২৬ আগস্ট ২০২০। ২৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৪।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- Back, George (১৯৯৪) [1819–1822]। Houston, C. Stuart (সম্পাদক)। Arctic Artist: The Journal and Paintings of George Back, Midshipman with Franklin, 1819–1822। Montreal: McGill–Queen's University Press। আইএসবিএন ৯৭৮-০-৭৭৩৫-৬৪৭০-১। জেস্টোর j.ctt810tt।
- Beardsley, Martyn (২০০২)। Deadly Winter: the Life of Sir John Franklin। London: Chatham Publishing। আইএসবিএন ৯৭৮-১-৮৬১৭-৬১৮৭-৩।
- Claydon, Annaliese Jacobs (২০২৩)। Arctic Circles and Imperial Knowledge: The Franklin Family, Indigenous Intermediaries, and the Politics of Truth। London: ব্লুমসবারি। আইএসবিএন ৯৭৮-১-৩৫০-২৯২৯৫-৬।
- Davis, R. C. (২০০২)। "'Once Bitten, Twice Shy': Cultural Arrogance and the Final Franklin Expedition"। Polar Geography। ২৬ (1): ২১–৩৮। ডিওআই:10.1080/789609351।
- Delisle, Jea (২০১৯)। Interprètes au Pays du Castor (french ভাষায়)। Quebec: Presses de l'Université Laval। আইএসবিএন ৯৭৮-২-৭৬৩৭-৪৬৫৪-৮।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - Franklin, John (১৮২৪)। Narrative of a Journey to the Shores of the Polar Sea in the Years 1819, 20, 21, and 22। খণ্ড ২। London: John Murray। ওসিএলসি 1049884742।
- Houston, C. Stuart; Houston, Mary I.; Jackson, John C. (শরৎ ১৯৯৭)। "Pierre St. Germain: A Métis Hero of the First Franklin Expedition"। Manitoba History। ৩৪। ১৭ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৪।
- Harper, Kenn (২০২২)। "'A Greater Instance of Courage has not been Recorded' Tatannuaq, the Peacemaker"। In Those Days: Inuit and Explorers। Iqaluit: Inhabit Media। পৃ. ৫৮–৬৬। আইএসবিএন ৯৭৮-১-৭৭২২-৭৪২২-৬।
- Hood, Robert (১৯৭৪) [1819–1821]। Houston, C. Stuart (সম্পাদক)। To the Arctic by Canoe, 1819–1821: The Journal and Paintings of Robert Hood, Midshipman with Franklin। Montreal: Arctic Institute of North America। আইএসবিএন ৯৭৮-০-৭৭৩৫-০১৯২-৮।
- Lüders Kaalund, Nanna Katrine (২০২১)। Explorations in the Icy North: How Travel Narratives Shaped Arctic Science in the Nineteenth Century। University of Pittsburgh Press। আইএসবিএন ৯৭৮-০-৮২২৯-৮৮০৫-২।
- McGoogan, Ken (২০১৭)। Dead Reckoning: The Untold Story of the Northwest Passage। Toronto: হার্পারকলিন্স। আইএসবিএন ৯৭৮-১-৪৪৩৪-৪১২৬-১।
- McGoogan, Ken (২০২০)। "Solving the Franklin Mystery"। Canada's History। ১০০ (4): ৩৪–৪১।
- McGoogan, Ken (২০২৩)। Searching for Franklin: New Answers to the Great Arctic Mystery। Toronto: Douglas & McIntyre। আইএসবিএন ৯৭৮-১-৭৭১৬২-৩৬৯-৮।
- Newbolt, Henry (১৯২৭)। The Book of the Long Trail। Toronto: Longmans, Green and Co. Ltd.। ওসিএলসি 317899508।
- Richardson, John (১৯৮৪)। Houston, C. Stuart (সম্পাদক)। Arctic Ordeal: The Journal of John Richardson, Surgeon-Naturalist with Franklin, 1820–1822। Montreal: McGill–Queen's University Press। আইএসবিএন ৯৭৮-০-৭৭৩৫-০৪১৮-৯। জেস্টোর j.ctt816mm।
- Stern, Pamela R. (২০০৪)। Historical Dictionary of the Inuit। Toronto: Scarecrow Press। আইএসবিএন ৯৭৮-০-৮১০৮-৭৯১১-৯।