বিষয়বস্তুতে চলুন

তাজ মালিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাজ মালিক
ব্যক্তিগত তথ্য
জন্ম (1975-01-01) ১ জানুয়ারি ১৯৭৫ (বয়স ৫১)
নানগারহর, আফগানিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি লেগ-ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
উৎস: ক্রিকইনফো, ১২ সেপ্টেম্বর ২০১৮

তাজ মালিক (পশতু: تاج ملک; জন্ম: ১ জানুয়ারি, ১৯৭৫) নানগারহর প্রদেশে জন্মগ্রহণকারী প্রথিতযশা ও সাবেক আফগান আন্তর্জাতিক ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শিতা দেখিয়েছেন তিনি।

কর্মজীবন

[সম্পাদনা]

আফগান ক্রিকেটে অন্যতম প্রভাববিস্তারকারী ব্যক্তিত্ব হিসেবে তাকে গণ্য করা হয়ে থাকে।[১] এছাড়াও, জাতীয় দলের প্রথম কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।[২] আফগানিস্তান জাতীয় ক্রিকেট একাডেমির সভাপতি হিসেবে ঘরোয়া প্রতিযোগিতাসমূহে নেতৃত্ব দেন ও আফগানিস্তান ক্রিকেট ফেডারেশনের সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।[৩]

২০১০ সালে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের বাছাইপর্ব নিয়ে ‘আউট অব দি অ্যাশেজ’ শিরোনামীয় প্রামাণ্যচিত্রে তাকে উপস্থাপন করা হয়েছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Berry, Scyld (২২ মার্চ ২০১২)। "Afghanistan cricketers on the fast-track to Test status after World Twenty20 success in Dubai"। Telegraph Cricket। The Daily Telegraph। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১২।
  2. ↑ Knott, Leslie (৮ এপ্রিল ২০০৯)। "Fifteen months across the world with Afghanistan"। Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১২।
  3. ↑ "Afghanistan Cricket Federation Annual General Meeting"। CricInfo। ESPN। ২৯ জুন ২০০৩। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১২।

বহিঃসংযোগ

[সম্পাদনা]