বিষয়বস্তুতে চলুন

তাজিকিস্তান জাতীয় অলিম্পিক কমিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাজিকিস্তান জাতীয় অলিম্পিক কমিটি
তাজিকিস্তান জাতীয় অলিম্পিক কমিটি logo
দেশ/অঞ্চল তাজিকিস্তান
কোডTJK
প্রতিষ্ঠিত১৯৯২; ৩৩ বছর আগে (1992)
স্বীকৃত১৯৯৩
মহাদেশীয়
সংস্থা
ওসিএ
সদর দপ্তরদুশানবে, তাজিকিস্তান
সভাপতিএমোমালি রাহমন
মহাসচিবমুহাম্মদশো আব্দুল লোজোদা
ওয়েবসাইটwww.olympic.tj

তাজিকিস্তান জাতীয় অলিম্পিক কমিটি (তাজিক: National Olympic Committee of the Republic of Tajikistan; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড টিজেকে দ্বারা পরিচিত) হলো তাজিকিস্তানের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ১ বছর পর ১৯৯৩ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[] এই সংস্থার সদর দপ্তর তাজিকিস্তানের দুশানবেতে অবস্থিত।

বর্তমানে তাজিকিস্তান জাতীয় অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন এমোমালি রাহমন, যিনি ২০০৯ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন মুহাম্মদশো আব্দুল লোজোদা[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৯২ সালে তাজিকিস্তানের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে তাজিকিস্তান জাতীয় অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। ইব্রাগিম খাসানভ এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৯২ হতে ১৯৯৫ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[]

প্রতিষ্ঠার প্রায় চার বছর পর তাজিকিস্তান ১৯৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ২০০২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Olympedia – Tajikistan [অলিম্পিডিয়া – তাজিকিস্তান]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. Tajikistan [তাজিকিস্তান]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. Olympic Countries [অলিম্পিক দেশ]sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:প্যানাম স্পোর্টস