বিষয়বস্তুতে চলুন

তাঙ্কোবন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সারি করে সাজানো মাঙ্গা তাঙ্কোবন

তাঙ্কোবন (単行本, আক্ষরিক 'স্বাধীন/স্বতন্ত্র বই')[ক] জাপানের বই প্রকাশের একটি আদর্শ ফরম্যাট। শিনশো (১৭×১১ সেমি পেপারব্যাক বই) এবং বুঙ্কোবন-এর মতো অন্যান্য ফরম্যাটের পাশাপাশি এটি ব্যবহৃত হয়। ইংরেজি ভাষায় ঋণকৃত শব্দ হিসেবে, এই শব্দটি বিশেষভাবে এমন একটি মুদ্রিত মাঙ্গা সংকলনকে বোঝায়, যা পূর্বে কোনো ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। একটি মাঙ্গা তাঙ্কোবনে সাধারণত কয়েকটি অধ্যায় থাকে এবং একটি ধারাবাহিক চলমান থাকলে একাধিক খণ্ড প্রকাশিত হতে পারে।

মাঙ্গার তাঙ্কোবন প্রকাশের জন্য কয়েকটি প্রধান ইমপ্রিন্ট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জাম্প কমিকস (যা শুয়েইশার সাপ্তাহিক শৌনেন জাম্প এবং অন্যান্য জাম্প ম্যাগাজিনে প্রকাশিত সিরিজের জন্য), কোদানশার শৌনেন ম্যাগাজিন কমিকস, শোগাকুকান-এর শৌনেন সানডে কমিকস এবং আকিতা শোতেন-এর উইকলি শৌনেন চ্যাম্পিয়ন।

পদটীকা

[সম্পাদনা]
  1. ↑ tankobon এবং tankoubon হিসেবেও রোমান হরফে লেখা হয়